মৃত্যুর ঠিক আগের মুহূর্তে মানুষ কী ভাবে? গবেষণা করতে গিয়ে চমকে ওঠেন বিজ্ঞানীরা

Thoughts Before Human Death : কী এই মৃত্যু? যখন আসে, তখন কীভাবে আসে? মৃত্যুর পর কী হয়? পরজন্ম বলে আদৌ কি কিছু আছে?

inscript
২ মিনিট
মৃত্যুর ঠিক আগের মুহূর্তে মানুষ কী ভাবে? গবেষণা করতে গিয়ে চমকে ওঠেন বিজ্ঞানীরা

খাওয়া, পড়া, কাজকর্ম, সংসার – মানুষের জীবনে এই সবই বারবার ঘুরে ফিরে আসে। এভাবেই বেঁচে থাকা আমাদের অভ্যাস, যুগ যুগ ধরে তেমনটাই দেখে চলেছি আমরা। আর ‘জন্মিলে মরিতে হইবে’ এই কথাটাও তো সবসময় শুনে এসেছি আমরা। একবার জন্মগ্রহণ করলে অনেক কিছুই হতে পারে, কিন্তু মৃত্যুকে এড়ানো যাবে না। এই মৃত্যু নিয়েই কত মানুষের কত কৌতূহল। কী এই মৃত্যু? যখন আসে, তখন কীভাবে আসে? মৃত্যুর পর কী হয়? পরজন্ম বলে আদৌ কি কিছু আছে? বিজ্ঞান আর ধর্মের কাছে আশ্রয় নেয় মানুষ। বিভিন্ন ধর্মগ্রন্থে মৃত্যু নিয়ে নানারকম ব্যাখ্যা পাওয়া যায়। তার নানারকম তত্ত্বকথা; অন্যদিকে বিজ্ঞানও রহস্যের সমাধান খুঁজে চলেছে।

তবে এসবের মাঝেই বেশকিছু গবেষণা জারি রয়েছে। মৃত্যু ঠিক কী, তা নিয়েও একেক বিজ্ঞানীর একেক রকম মত। তবে এখানে লুকিয়ে আছে আরও একটি প্রশ্ন। মৃত্যু যে আসন্ন, সেটা কি বুঝতে পারে ওই মানুষটি? মৃত্যুর আগে ঠিক কী ভাবে মানুষ? কী দেখে? কী চিন্তা ভিড় করে আসে মাথায়? নাকি সেখানে কিছুই থাকে না, সমস্তটাই থাকে ফাঁকা? এই প্রশ্ন থেকেই গবেষণা শুরু করেছিল লুইসিভিল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি বিশেষ দল। ডঃ আজমল জেমারের নেতৃত্বে এই দলটি মৃত্যুর ঠিক আগের মানুষের ভাবগতি ও মস্তিস্কের বিভিন্ন তরঙ্গ পর্যালোচনা করছিল। সেখানেই উঠে এল চমকপ্রদ তথ্য। যা চমকে দিল বিজ্ঞানীদেরও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মানুষ আসলে কখনই মারা যায় না, মৃত্যু পুরোটাই ভাঁওতা! কেন এমন উদ্ভট দাবি করলেন এই বিজ্ঞানী?

Death is Hoax Claims Scientist Biocentrism : বিজ্ঞানী হঠাৎই দাবি করে বসলেন, মৃত্যু জিনিসটাই ভাঁওতা! মানুষ কেন, কোনও প্রাণীই আদতে মারা যায় না!

এই গোটা গবেষণার মূলে ছিলেন এক বৃদ্ধ রোগী। প্রায় ৮৭ বছর বয়স হয়ে গিয়েছিল তাঁর। জটিল রোগে আক্রান্ত ছিলেন দীর্ঘদিন। প্রবল শরীর খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই গবেষণা এগিয়ে নিয়ে যান আজমল জেমাররা। লাগাতার মস্তিস্কের পর্যালোচনা করা হচ্ছিল। বিভিন্ন তরঙ্গ মেপে দেখা হচ্ছিল। এই গোটা কাজ চলার সময়ই হঠাৎই হার্ট অ্যাটাক হয় তাঁর। ডাক্তারদের অনেক চেষ্টাতেও বাঁচানো যায়নি ওই বৃদ্ধকে। আর পুরো ব্যাপারটিই ইলেকট্রো এনসেফেলোগ্রাফির মাধ্যমে রেকর্ড করা হয়।

ঠিক কী দেখা যায় সেখানে? গবেষকরা বলছেন, মৃত্যুর বেশকিছু সময় আগে থেকেই ওই বৃদ্ধের মস্তিস্কের তরঙ্গগুলি বদলে যাচ্ছিল। আলফা, ডেল্টা, থিটা, গামা অসিলেশনে বারবার দেখা হচ্ছিল, কোনও অস্বাভাবিকতা হচ্ছে কিনা। একটা সময় পর স্বাভাবিক তরঙ্গদৈর্ঘ্য গেল বদলে। মোট ৯০০ সেকেন্ড ধরে এই যাবতীয় ক্রিয়াকর্ম পর্যালোচনা করছিলেন বিজ্ঞানীরা। তারপর, সব চুপ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মৃত্যুর পরে ঠিক কী রয়েছে? মরে যাওয়ার পর যে গোপন 'রহস্যের' কথা জানালেন এই ব্যক্তি

After Death Experience : মৃত্যুর পর কী রয়েছে? স্বর্গের দরজা কিংবা নরকের জ্বলন্ত অগ্নিকুণ্ড – এসব কি আদৌ আছে?

কিন্তু এই তরঙ্গগুলি কী নির্দেশ করছে? বিজ্ঞানীরা বলছেন, ৯০০ সেকেন্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল শেষ ৩০ সেকেন্ড। এই গোটা সময়টা জুড়ে ওই বৃদ্ধ মানুষটির মাথায় ভেসে আসছিল বিভিন্ন সময়ের স্মৃতি। আসলে, গোটা জীবনে মানুষের সঙ্গে যা ঘটে, সে সমস্ত ঘটনা কখনও মুছে যায় না। আমাদের মস্তিস্কের ভেতরেই স্মৃতি হয়ে থেকে যায় সেসব। মৃত্যুর আগে সিনেমার মতো সেই পুরনো ঘটনা, হাসি-কান্না, দুঃখ, প্রিয়জনের কথাই বারবার মনে আসে। সবই ফ্ল্যাশব্যাকের মতো, একটা আসে, আরেকটা যায়। এক কথায় বলতে গেলে, মৃত্যুর আগে আরও একবার ঝালিয়ে নেওয়া জীবনের পথটা।

অদ্ভুতভাবে এই কাজটি মস্তিস্ক নিজের থেকেই করে। মৃত্যুর ঠিক কয়েক সেকেন্ডের আগে গোটা জীবনের ছবিটাই একবার চোখের সামনে ভেসে আসে আমাদের। আর মরণাপন্ন মানুষটিও ওই অতীত সময়কে শেষবারের মতো আঁকড়ে ধরতে চান। এভাবেই, বিজ্ঞানের হাত ধরে মৃত্যু চলে আসে আমাদের জীবনে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।