বিশ্বকাপে হারের পরের দিনই বড় অঘটন! কেন চরম সিদ্ধান্ত নিলেন বেঞ্জেমা?

FIFA World Cup 2022 : জন্মদিনের দিনেই এমন ঘোষণা! বেঞ্জেমার আচমকা এমন পোস্টে হতবাক ফুটবল বিশ্ব...

Aritra Som
২ মিনিট
বিশ্বকাপে হারের পরের দিনই বড় অঘটন! কেন চরম সিদ্ধান্ত নিলেন বেঞ্জেমা?

বিশ্বকাপ ফাইনাল শেষের মুহূর্ত পেরিয়ে গিয়েছে বেশ অনেকক্ষণ হল। সেই মুহূর্তের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ফুটবল বিশ্ব স্তম্ভিত হয়ে গেল একটি সংবাদে। হঠাৎই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার করিম বেঞ্জেমা (Karim Benzema)। ১৯ ডিসেম্বর নিজের ৩৫ তম জন্মদিনের দিনই সোশ্যাল মিডিয়ায় এমন ঘোষণা করলেন তিনি। ফ্রান্সের পরাজয়ের পরপরই তাঁর এই অবসরের ঘোষণায় হতবাক গোটা বিশ্ব।

রিয়াল মাদ্রিদের অন্যতম ভরসার মুখ করিম বেঞ্জেমা চলতি সিজনে ছিলেন দুরন্ত ছন্দে। ম্যাচ জেতার পাশাপাশি গোলও করেছেন। পাশাপাশি এ বছরের ব্যালন ডি অরও জিতেছেন। ফ্রান্সের জাতীয় দলের সঙ্গে কাতারের মাটিতেও নেমেছিলেন। এমবাপে, জিরৌয়ের সঙ্গে বেঞ্জেমা – ফ্রান্সের আক্রমণ ভাগকে অপ্রতিরোধ্য ঘোষণা করে দিয়েছিলেন ফুটবল বোদ্ধারা।

View this post on Instagram

তখনই হল সমস্যা। প্র্যাকটিস চলাকালীন পায়ে চোট পান বেঞ্জেমা। সেই চোটের কারণেই তাঁর বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে পড়ে। মাদ্রিদের ট্রেনিং ক্যাম্পে ফিরে যাওয়ার পর তিনি আর খেলতে পারবেন কিনা, তা নিয়ে উঠেছিল প্রশ্ন। কিন্তু ফরাসি কোচ দিদিয়ের দেশঁ তাঁর পরিবর্ত হিসেবে কাউকে নেননি। এদিকে ফাইনালের আগে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। ফের যোগ দিতে পারেন বিশ্বকাপের দলে, এমন জল্পনার কথাও শোনা গিয়েছিল। কিন্তু সেটা হয়নি।

৩-৩ গোলে ফুটবল মহারণ শেষ হওয়ার পর টাই ব্রেকারে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতেন মেসিরা। আর্জেন্টিনার আগুয়েরোর মতো বেঞ্জেমাও হয়তো মাঠে থাকবেন, আশা ছিল এমনই। অন্যদিকে শোনা যাচ্ছিল কোচ দিদিয়ের দেশঁ-র সঙ্গে তাঁর ঠাণ্ডা লড়াইয়ের কথা। জানা গিয়েছে, বেঞ্জেমা নিজে নাকি কাতার থেকে বাড়ি ফিরে যেতে চাননি। কিন্তু কোচ তাঁকে সেই অনুমতি দেননি। বাধ্য হয়ে চলে যেতে হয়েছিল বেঞ্জেমাকে।

তাছাড়া গত বিশ্বকাপে ফ্রান্সের বিজয়ী দলেও জায়গা হয়নি বেঞ্জেমার। সব মিলিয়েই তড়িঘড়ি এমন সিদ্ধান্ত বেঞ্জেমার? নিজেই নিজের গল্প লিখেছি, নিজের সেট শেষ করছি। ফ্রান্সের হয়ে ৯৭ ম্যাচে ৩৭ টি গোল করেছিলেন তিনি। এমন পোস্ট দিয়েই বিদায় জানালেন ফরাসি ফুটবলের অন্যতম তারকা ফুটবলার। ৩৫ বছর বয়সে আন্তর্জাতিক জার্সি খুলে রাখলেন করিম বেঞ্জেমা।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।