জ্যুস, নোনতা থেকে এলাহি দুপুরের থালি! কী কী থাকছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের মেনুতে

Howrah Puri Vande Bharat Express : অবশেষে জল্পনার ইতি, আসুন এক নজরে জেনে নেওয়া ট্রেনের যাত্রীদের কী কী খাবার পরিবেশন করবে রেল...

inscript
৩ মিনিট
জ্যুস, নোনতা থেকে এলাহি দুপুরের থালি! কী কী থাকছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের মেনুতে

আজ নয় কাল, কাল নয় অমুক তারিখ, এই জল্পনার ইতি! অবশেষে আজ থেকে সবুজ সংকেত মিলল নয়া বন্দে হাওড়া-পুরী ভারত এক্সপ্রেসের। এর গেই সামনে এসেছিল চূড়ান্ত সময়সূচি। এমনকী ভাড়া কত হতে পারে সেই নিয়েও রেলের তরফে জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি। এবার এই নতুন ট্রেনটির দৌলতে জগন্নাথ আসতে চলেছে আরও কাছাকাছি। এতদিন পর্যন্ত হাওড়া থেকে পুরী যেতে হাওড়া - পুরী শতাব্দী এক্সপ্রেসে যেখানে সর্বনিম্ন সময় লাগতো প্রায় ৭ ঘণ্টা ৩৫ মিনিটের কাছাকাছি, সেখানে তার থেকে আরও ১ ঘণ্টা কম সময়ে এবার পুরী পৌঁছে দেবে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস।

প্রাথমিকভাবে আগামী তিন বছরে মোট ৪০০টি নতুন বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা ছিল ভারতীয় রেল কর্তৃপক্ষের। এমনিতেই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনায় রেলপথে পশ্চিমবঙ্গের অবস্থান এখন তুঙ্গে। নিত্যদিনই হাওড়া নিউ জলপাইগুড়ি রুটে চলছে বন্ধে ভারত এক্সপ্রেসের প্রথম শাখাটি এবং যাত্রী ব্যস্ততাও জানান দিচ্ছে এই এক্সপ্রেস নিয়ে উত্তেজনা এক রত্তিও কমেনি। এর মধ্যেই বাংলায় ফের তিনটি নতুন এক্সপ্রেস চালু হওয়ার কথাও ঘোষণা করা হয়। এবার সেই ঘোষণা মেনেই চালু হল নয়া হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। একদিকে মহারাষ্ট্রের নাগপুর বিলাসপুর রুটের বন্দে ভারত এক্সপ্রেসটি বন্ধ হয়ে যাওয়া নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখনই বাংলার মাটিতে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের চূড়ান্ত শিলমোহর পড়ল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অবশেষে সামনে এল দিনক্ষণ! কবে থেকে নিয়মিত যাত্রী নিয়ে ছুটবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস?

Howrah Puri Vande Bharat Express : অবশেষে জল্পনার ইতি, পুরী-হাওড়া বন্দে ভারতের যাত্রা শুরু হবে কবে থেকে?

ট্রেনের সময়সূচি, টিকিটের ভাড়া সম্পর্কে ধোঁয়াশা কাটলেও একটা বিষয় নিয়ে প্রথম থেকেই ছিল যথেষ্ট কৌতূহল। হাই স্পিড ট্রেন, অভিনব সমস্ত সুযোগসুবিধা, তাহলে এমন ট্রেনে যাত্রীদের জন্য ঠিক কী কী খাবার পরিবেশন করা হবে? এই প্রশ্নের উত্তর প্রথম থেকেই খুঁজছিলেন যাত্রীরা। অবশেষে সেই তালিকাও সামনে আনল ভারতীয় রেল কর্তৃপক্ষ। আসুন এক নজরে দেখে নেওয়া যাক কী কী থাকছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের মেনুতে...

  • আপনার জন্য আরও কিছু লেখা
এবার আরও কাছাকাছি কলকাতা, এক ট্রেনেই যাওয়া যাবে হাওড়া থেকে বাঁকুড়া, কবে শেষ হবে কাজ?

Howrah Bankura Train Service : এবার দূরত্ব ঘুচবে অনেকটাই, সরাসরি রেললাইনে যুক্ত হচ্ছে বাঁকুড়া-হাওড়া। জানুন বিস্তারিত...

রেল সূত্রে খবর ট্রেনে উঠেই যাত্রীদের হাতে তুলে দেওয়া হবে রেল নীরের এক লিটারের একটি পানীয় জলের বোতল। এর সঙ্গেই দেওয়া হবে টেট্রা প্যাকের একটি ২০০ মিলিলিটারের জুসের প্যাকেট। এরপর ট্রেন চলতে শুরু করলে থাকছে দারুন জলখাবারের ব্যবস্থা। বাটার ভেজ স্যান্ডউইচ থেকে শুরু করে থাকবে একটি সিঙ্গারা এবং একটি নিমকির প্যাকেট। সঙ্গে ছোট্ট একটা টম্যাটো কেচআপের পাউচ। আর এই সমস্ত নোনতা খাবারকে সঙ্গত করার জন্য থাকবে গরম গরম চা।

চা এবং নোনতার স্বাদ মুখে লেগে থাকতে থাকতেই সামনে চলে আসবে ভরপুর দুপুরের লাঞ্চ। জানেন মেনুতে কী থাকবে? সেই প্রশ্নেরও অবসান ঘটিয়েছে রেল। বাসমতি চালের ভাত, দু পিস মেথি পরোটা, ডাল, সবজি, পনিরের একটি তরকারি থাকবে মেনুতে। সেই সঙ্গে শেষ পাতে মিষ্টিমুখ করার জন্য থাকবে দই এবং দু’পিস করে কালোজাম।

প্রসঙ্গত, আজই ভার্চুয়ালি ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র মারফৎ জানা গিয়েছে, আগামী ২০ মে, শনিবার থেকে নিয়মিত চলবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে পুরী যাতায়াতের জন্য সময় লাগবে প্রায় সাড়ে ৬ ঘণ্টা। সপ্তাহে শুধু বৃহস্পতিবার চলবে না এই ট্রেন। হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে রওনা দেবে ২২৮৯৫ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। পুরী পৌঁছবে প্রায় দুপুর ১২.৩৫ নাগাদ। সেখান থেকে আবার দুপুর ১.৫০ নাগাদ ছাড়বে ফিরতি হাওড়াগামী ট্রেনটি। বন্দে ভারত। হাওড়া পৌঁছবে রাত ৮টা ৩০ মিনিটে। ১৬ কামরার এই বিলাসবহুল হাইস্পিড ট্রেনটি হাওড়া থেকে পুরী যাওয়ার পথে প্রথম থামবে খড়গপুর স্টেশনে। তারপর বালাসোর, ভদ্রক, জাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড, মাঝে মাত্র ৭টি স্টেশনে থামবে নয়া বন্দে ভারত এক্সপ্রেস। এই নতুন ট্রেনটিতে থাকছে ১৪টি এসি চেয়ারকার, ২টি এক্সিকিউটিভ চেয়ারকার। ইতিমধ্যেই IRCTC-এর অনলাইন সাইট থেকে কটা যাচ্ছে টিকিট। পাশাপাশি আপনি চাইলে অফলাইনেও কেটে নিতে পারেন হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।