সাধ্যের মধ্যেই সাধ পূরণ! সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসুন কলকাতার খুব কাছে এই ‘মিনি গোয়া’ থেকে

Mini Goa : মাত্র দুই দিনের ছুটিতে মন ভালো করার এমন উপায় অবশ্য হাত ছাড়া করার নয়। কিন্তু জানেন কি কোথায় রয়েছে এই মিনি গোয়া?

inscript
২ মিনিট
সাধ্যের মধ্যেই সাধ পূরণ! সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসুন কলকাতার খুব কাছে এই ‘মিনি গোয়া’ থেকে

ভ্রমণ নিয়ে আমাদের ধারণা দিনদিন বদলেছে। এখন আর পরিচিত ঘিঞ্জি এলাকায় ভ্রমণ করতে চান না কেউই। বদলে ঝোঁক বেড়েছে অফবিট ভ্রমণের প্রতি। বাঙালির দিপুদা নিয়ে যতোই আগ্রহ থাকুক না কেন, সপ্তাহান্তের ছুটিতে ভ্রমণের খিদে মেটাতে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে পারলে ষোলো কলা পূর্ণ। ব্যস্ত জীবনের এই ছুটিটুকুই হল পড়ে পাওয়া চোদ্দ আনা। তাই বছরের শুরুতে ছুটির তালিকা হাতে পেয়েই অনেকে হিসেবে করে সাজিয়ে নিন ঘুরতে যাওয়ার প্ল্যান। যদিও দূরে কোথাও ভ্রমণ করার বদলে এখন কাছাকাছি ভ্রমণকেই বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন সকলে। আর সেই তালিকাতেই রোজই নতুন করে সংযোজিত হচ্ছে এমন কিছু জায়গা যা এতদিন ছিল প্রায় লোকচক্ষুর অন্তরালে।

দীঘা অথবা পুরীর একঘেয়েমি থেকে মুক্তি পেতে সমুদ্র ভ্রমণের জন্য মানুষ বেছে নেন গোয়াকে। গোয়ার খোলামেলা পরিবেশ চিরকালই আকর্ষণ করে বিশেষভাবে। কিন্তু গোয়া ভ্রমণ মানেই পকেটে টান। তাই পকেটের সঙ্গে সমঝোতা করার জন্য একেবারে গোয়ার মতো একই রকম সৌন্দর্য্য উপভোগ করতে ঘুরে আসতে পারেন কলকাতার কাছেই অবস্থিত এই জায়গা থেকে। মাত্র দুই দিনের ছুটিতে মন ভালো করার এমন উপায় অবশ্য হাত ছাড়া করার নয়। কিন্তু জানেন কি কোথায় রয়েছে এই মিনি গোয়া?

  • আপনার জন্য আরও কিছু লেখা
মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে বয় এই জলপ্রপাত, জানেন ভারতের কোথায় রয়েছে ‘মিনি নায়াগ্রা’?

Weekend Destination Mini Nayagra : পুনে থেকে আরও কিছুটা পথ এগোলেই দেখতে পাওয়া যাবে, সেই অসাধারণ জলপ্রপাতটি। তবে সাধারণ জলপ্রপাতের সঙ্গে এই জলপ্রপাতের একটি তফাৎ লক্ষ্য করা যায়, সাধারণত উপর দিক থেকে নিচের দিকে হুড়মুড়িয়ে জল পড়তে দেখা যায় জলপ্রপাতে তবে নানেঘাটে হয় ঠিক এর উল্টো।

ইদানিং অবশ্য সমুদ্র ভ্রমণের বিকল্প হিসেবে বেশ কয়েকটি জায়গা যোগ হয়েছে তালিকায়। তাজপুর, মন্দারমনি, ফ্রেজারগঞ্জ, বকখালি ইত্যাদি। এই মিনি গোয়া বিশেষণে বিশেষিত জায়গাটির নাম লক্ষ্মীপুর সমুদ্র সৈকত। অবস্থান করতে বকখালির ঠিক পাশেই। কলকাতা থেকে মাত্র ১৩৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জায়গাটির খোলামেলা প্রাকৃতিক পরিবেশ নিমেষের মধ্যে আপনাকে পৌঁছে দিতে পারে পশ্চিমবঙ্গ ছড়িয়ে বোম্বাই নগরের সমুদ্র পরের নিস্তব্ধতায়। কলকাতা থেকে যেতে সময় লাগে আনুমানিক সাড়ে তিন ঘণ্টা থেকে চার ঘণ্টা। খরচও পড়বে বাজেটের মধ্যেই। থাকা খাওয়া মিলিয়ে মাথাপিছু ১২০০ টাকায় দুদিনের ভ্রমণ বেশ জমে উঠবে, তা হলপ করে বলা যায়।

কীভাবে যাবেন?

শিয়ালদহ স্টেশন থেকে নামখানা লোকালে চেপে নামতে হবে নামখানা স্টেশনে। লক্ষ্মীকান্ত লোকাল ধরলে ভাঙা পথে যেতে হবে নামখানা। ওই একই ট্রেন মাঝে কিছুক্ষণ বিরতি নিয়ে আবার রওনা দে নামখানার উদ্দেশ্যে। স্টেশনে নেমে মিলবে বাস অথবা শেয়ার গাড়ি। তারই একটাতে করে কয়েক মিনিটেই গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে। হাতে সময় এবং শরীরে এনার্জি থাকলে অবশ্য হাঁটা পথেও পৌঁছে যাওয়া যায় লক্ষ্মীপুর সমুদ্র সৈকত, সময় লাগবে মেরে কেটে আধ ঘন্টা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।