বিশ্বজুড়ে ১২,০০০ কর্মী ছাঁটাই গুগলের! সবচেয়ে বড় সংস্থাতেও নিরাপদ নন তথ্যপ্রযুক্তি কর্মীরা

Google Layoff: গুগল ব্যাপকহারে বিশ্বজুড়েই নিয়োগ বাড়িয়েছিল৷ কিন্তু ডিজিটাল বিজ্ঞাপনে মন্দার মুখে পড়েছে Google।

inscript
২ মিনিট
বিশ্বজুড়ে ১২,০০০ কর্মী ছাঁটাই গুগলের! সবচেয়ে বড় সংস্থাতেও নিরাপদ নন তথ্যপ্রযুক্তি কর্মীরা

তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য শুরুটা মোটেও ভালো হয়নি বছরের। প্রতিদিন বিভিন্ন সংস্থা গড়ে ১৬০০ জন করে কর্মী ছাঁটাই করছে। এরই মাঝে ভয়াবহ এক খবর জানিয়েছে Google! গুগলের প্যারেন্ট সংস্থা অ্যালফাবেট ইনকর্পোরেটেড জানিয়েছে, ১২,০০০ কর্মী ছাঁটাই করা হবে। অর্থাৎ সারা বিশ্বজুড়ে মোট কর্মশক্তির ৬% এরও বেশি ছাঁটাই হবে। বহু বছর ধরে প্রচুর বৃদ্ধি, লাভ এবং নিয়োগের মুখ দেখার পরে অবশেষে গুগলের মতো টেক জায়ান্টও ছাঁটাইয়ের পথেই হাঁটছে। এই ছাঁটাই বিশ্বব্যাপী চাকরির বাজারকে প্রভাবিত করবে। গুগলের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই শুক্রবার একটি ইমেলে কর্মচারীদের জানিয়েছেন, এই সিদ্ধান্তের সম্পূর্ণ দায়বদ্ধতা তাঁর।

সারা বিশ্ব জুড়েই গতবছর থেকে অন্যান্য টেক জায়ান্টরা কর্মী সংখ্যা কমানোর পথে হেঁটেছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যেই ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছেন তথ্যপ্রযুক্তি কর্মীরা। Meta Platforms Inc., Twitter Inc. এবং Amazon.com Inc. সকলেই কর্মীসংখ্যা হ্রাস করছে। Google কিন্তু এতকাল ধরে কোনও ছাঁটাইয়ের পথে যায়নি, উপরন্তু গুগল ব্যাপকহারে বিশ্বজুড়েই নিয়োগ বাড়িয়েছিল৷ কিন্তু ডিজিটাল বিজ্ঞাপনে মন্দার মুখে পড়েছে Google। ফলে নিজেদের টিকিয়ে রাখতে কর্মীদের কমিয়ে ব্যবসা বাড়ানোই লক্ষ্য এখন তাদের।

সুন্দর পিচাই তাঁর ইমেলে লিখেছেন, “আমাদের লক্ষ্যকে আরও তীক্ষ্ণ করতে, আমাদের খরচের ভিত্তিকে নতুন করে তৈরি করতে এবং আমাদের প্রতিভা আর মূলধনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। সুন্দর পিচাই জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তাই এখন Google-এর সামনে সবচেয়ে বড় সুযোগ। AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই এখন মূল বিনিয়োগের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে যেখানে গুগল সাম্প্রতিক প্রতিযোগিতায় বেশ ভালো বাজার ধরে ফেলেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রতিদিন ছাঁটাই হচ্ছেন ১৬০০ জন! ফের প্রশ্নের মুখে ভারতের লাখো প্রযুক্তি কর্মীর ভবিষ্যৎ

Layoff in 2023: ৯১টি কোম্পানি এই মাসের প্রথম ১৫ দিনেই ২৪,০০০-এরও বেশি প্রযুক্তি কর্মীদের ছাঁটাই করেছে।

অক্টোবরে Google আয় এবং রাজস্বের প্রতিবেদন পেশ করে। আগের বছরের তুলনায় মুনাফা ২৭% কমে $১৩.৯ বিলিয়ন হয়েছে। সেই সময়েই পিচাই জানিয়েছিলেন টিকে থাকতে খরচ কমিয়ে দেবে গুগল। গুগলের মুখ্য আর্থিক কর্মকর্তা রুথ পোরাট জানিয়েছিলেন, আগের সময়ের তুলনায় চতুর্থ ত্রৈমাসিকে নতুন চাকরির সংখ্যা অর্ধেকেরও বেশি কমে যাবে।

খরচ কমাতে আরও কঠিন কৌশল নিতেই চাপ দেয় বিনিয়োগকারীরা, যার ফলস্বরূপ এই ব্যাপক ছাঁটাই। নভেম্বর মাসে, TCI ফান্ড ম্যানেজমেন্ট লিমিটেড Googl-কে একটি খোলা চিঠিতে প্রকাশ্যে লাভের লক্ষ্যমাত্রা নির্ধারণ, শেয়ার বাড়ানো এবং অন্যান্য পোর্টফোলিওতে লোকসান কমানোর ডাক দেয়। TCI সাফ জানিয়েছিল, গুগলের কর্মচারীর সংখ্যা অনেক বেশি আর কর্মচারীদের জন্য খরচ খুব বেশি। ২০১৭ সাল থেকে Alphabet-এর নিয়োগ প্রতি বছর ২০% বেড়েছে।

মানবসম্পদ পরামর্শক সংস্থা চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাস ইনক.-এর মতে, ২০২২ সালে সবচেয়ে বেশি চাকরি ছাঁটাই হয়েছে প্রযুক্তি খাতে, এক বছরে ৯৭,১৭১, যা আগের বছরের তুলনায় ৬৪৯% বেশি! Google সাম্প্রতিককালে খরচ কমানোর নানা পদক্ষেপই করেছে। পিক্সেলবুক ল্যাপটপের আগামী জেনারেশনকে বাতিল করা, ক্লাউড গেমিং পরিষেবা স্ট্যাডিয়া বন্ধের পথে হেঁটেছে গুগল। জানুয়ারির শুরুতে, অ্যালফাবেটের বায়োটেক ইউনিট ভেরিলি জানিয়েছিল ১৫% কর্মীদের ছাঁটাই করা হবে।

সুন্দর পিচাই জানিয়েছেন, অ্যালফাবেট ছাঁটাই হওয়া কর্মীদের মার্কিন যুক্তরাষ্ট্রে ১৬ সপ্তাহের বেতন এবং ছয় মাসের স্বাস্থ্য সুবিধা দেবে। অন্যান্য অঞ্চলগুলি স্থানীয় আইন ও বিধির ভিত্তিতে প্যাকেজ ঠিক করবে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।