আবারও গেরুয়া ঝড় দেখা যাবে রাজ্যে? প্রথম দফার পর অপেক্ষায় গুজরাতবাসী

Gujarat Election 2022 : আজ ছিল প্রথম দফার ভোট গ্রহণ। মোদি ক্যারিশ্মা কি কাজ করবে এবার, প্রশ্ন রাজ্যবাসীর...

Aritra Som
৪ মিনিট
আবারও গেরুয়া ঝড় দেখা যাবে রাজ্যে? প্রথম দফার পর অপেক্ষায় গুজরাতবাসী

টিভির চ্যানেল ঘোরালেই শুরু হচ্ছে বিশ্বকাপের উন্মাদনা। পাশাপাশি ২০২২-এর শেষ মাসটিও চলে এল। এতকিছুর মধ্যেও পৃথিবীর সবচেয়ে বড়ো গণতন্ত্রের দেশে উৎসবের কমতি নেই। এই ভারতে ভোট মানে নানাবিধ ঘটনার ঘনঘটা। নেতাদের হুংকার, শাসক-বিরোধী তরজা, হিংসা, সাধারণ মানুষের দিনযাপন সমস্ত কিছুই উঠে আসে সামনে। আজ, ১ ডিসেম্বর থেকে গুজরাতে সেরকমই উৎসব শুরু হল। শুরু হল গুজরাত বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। বৃহস্পতিবার ছিল তারই প্রথম পর্যায়। মোট ৮৯ টি আসনে ৭৮৮ জন প্রার্থী লড়াইয়ে মুখোমুখি। আগামী ৫ ডিসেম্বর দ্বিতীয় ও শেষ পর্যায়ের ভোটগ্রহণ পর্ব হবে।

গুজরাত ভোটের দিকে গোটা দেশের সমস্ত রাজনৈতিক দল, সংবাদমাধ্যমের চোখ থাকে। প্রায় দুই দশক ধরে এই রাজ্যের ক্ষমতার আসনে রয়েছে কেন্দ্রীয় শাসকদল ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে কেমন ফল করবে বিজেপি, সেদিকে বাড়তি নজর তো রয়েইছে। সেইসঙ্গে নজর রয়েছে কংগ্রেস ও আপের বিরোধী শিবিরে। নির্বাচনে জিতে কি ফের মুখ্যমন্ত্রীর আসনে বসবেন গেরুয়া শিবিরের ভুপেন্দ্র প্যাটেল? নাকি কংগ্রেসের জগদীশ ঠাকুর অথবা আম আদমি পার্টির ইসুদান গাধভি কালো ঘোড়া হয়ে এগিয়ে যাবেন? ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে সেই শক্তি পরীক্ষার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।

Voting for the first phase of

underway today. Visuals from VM Mehta College in Jamnagar as voters queue up to cast their votes.

  • আপনার জন্য আরও কিছু লেখা
আবারও নির্বাচনের দামামা, সোশ্যাল মিডিয়ায় কেমন লড়ছে বিজেপি থেকে বিরোধীরা

Gujarat Election 2022: হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই গুজরাটে সিংহাসনের লড়াই শুরু। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সক্রিয় শাসক থেকে বিরোধী...

— ANI (@ANI)

ভোটের দামামা অবশ্য বেশ কয়েকমাস আগেই বেজে গিয়েছিল। নিজেদের ইস্তেহার প্রচার করতে গুজরাতের রাস্তায় রোবট নামিয়ে তাক লাগিয়ে দিয়েছিল গেরুয়া শিবির। অন্যদিকে শাসকের ভুলত্রুটি ও উন্নয়নের বার্তা নিয়ে নিজেদের অস্ত্রে শান দিচ্ছিল বিরোধীরা। কেবল মাঠে ময়দানে প্রচার নয়, বিভিন্ন রাজনৈতিক দলের আইটি সেলগুলিও ক্রমশ নিজেদের ‘থাবা’ বিস্তার করছিল। এমনিতেই ২০০২-এর স্মৃতি এখনও তাজা দেশবাসীর মনে। তার ওপর ভোটের আগেই বিভিন্ন জায়গা থেকে হিংসার বিচ্ছিন্ন ঘটনা সামনে আসতে থাকে। পাঠকদের হয়তো মনে পড়বে গত শুক্রবার, অর্থাৎ ২৫ নভেম্বরের কথা। গুজরাতে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে ফের ২০০২-এর প্রসঙ্গ তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তব্য ছিল, ২০০২ সালে ‘ওরা’ শিক্ষা পেয়েছিল। তারপর থেকেই গুজরাতে শান্তি বজায় আছে। তারপরই রাজনীতির ময়দানে তোলপাড় শুরু হয়। ‘ওরা’ মানে কারা? ২০০২ কি আজও গেরুয়া শিবিরের নির্বাচনী ‘প্রোপাগান্ডা’? বিরোধীদের তরফ থেকে এমন প্রশ্নই বারবার করা হয়েছিল। রাজ্যে সম্ভাব্য হিংসা আটকাতে রীতিমতো আসরে নামে নির্বাচন কমিশন। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট, ছবি, ভিডিওর ওপরও শুরু হয়েছে নজরদারি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হোয়াটসঅ্যাপে হম্বিতম্বি বিধানসভায় দিশেহারা, কেন নেতৃত্বহীন বঙ্গ বিজেপি?

হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনও পরিষদীয় দল চলতে পারে না। এই দিকটাও বিজেপি-র রাজ্য নেতৃত্বকে ভেবে দেখতে হবে৷

এতকিছুর মধ্যেই শুরু হয়েছে গুজরাত নির্বাচন। তবে নির্বাচনের প্রাক্কালে অন্য মাত্রা যোগ করেছেন জাতীয় কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। গুজরাটে ভোট প্রচারের শেষ লগ্নে তিনি নরেন্দ্র মোদিকে ‘রাবণ’ বলে বিতর্কের নয়া রাস্তা তৈরি করে দেন। তাঁর বক্তব্য ছিল, “আপনি সব জায়গায় বলেন আপনাকে দেখেই ভোট দিতে। মানুষ কতবার আপনার মুখ দেখবে? রাবণের মতো মাথা নাকি?” আক্রমণের রশি টেনে ধরতে এতটুকুও দেরি করেনি বিজেপি। বৃহস্পতিবার যখন ভাবনগর, জামনগর, মোরবি, দ্বারকা, কচ্ছ, সৌরাষ্ট্র ইত্যাদি জায়গায় ভোটগ্রহণ চলছে, তখন কালোলে দ্বিতীয় দফার নির্বাচনের জন্য জনসভা করছেন নরেন্দ্র মোদি। সেখানে কংগ্রেসকে আক্রমণ করার মূল রাস্তাই ছিল মল্লিকার্জুন খাড়্গের মন্তব্য। মোদি নিজের স্বভাবজাত ভঙ্গিতেই বলেন, “আমার সম্পর্কে খারাপ কথা বলার প্রতিযোগিতা শুরু করেছে কংগ্রেস নেতারা। পদ্মে ছাপ দিয়ে আপনারাই এর জবাব দিয়ে দিন।”

এছাড়াও মনে রাখতে হবে মোরবি সেতুর ঘটনা। মাচ্ছু নদীর ওপর থাকা এই ব্রিজটি চলতি বছরের ৩০ অক্টোবর ভেঙে পড়ে। সেই সময় ব্রিজের ওপর অনেকেই ছিলেন। এই ঘটনায় অন্তত ১৩৫ জন মারা গিয়েছিলেন। আহতের সংখ্যা আরও অনেক। সব মিলিয়ে এই ঘটনায় মুখ পুড়েছিল গুজরাট প্রশাসনের। স্বয়ং নরেন্দ্র মোদি এলেও সেই ক্ষোভ প্রশমিত হয়নি। তাই বিজেপি বিরোধী একটা হাওয়াও গুজরাতের অন্দরে খেলা করছে। কাজেই ফের ক্ষমতায় আসার জন্য মরিয়া চেষ্টা চালাবে বিজেপিও।

এতকিছুর মধ্যেই ঘটনার ঘনঘটায় এগিয়ে যাচ্ছে গুজরাত বিধানসভা নির্বাচন। বিজেপি আর আপের লড়াইয়ের দিকেই তাকিয়ে রয়েছেন অনেকে। দিল্লির পর পাঞ্জাব বিধানসভায় জায়গা করে নেওয়ার পর অরবিন্দ কেজরিওয়ালের দলের পালে হাওয়া লেগেছে। উপরন্তু, বিজেপির মতোই কংগ্রেসমুক্ত ভারতের অঙ্গীকার নিয়েই নিজের যাত্রা শুরু করেছিল আপ। গুজরাত ভোটে সেই বিজেপি আর আপের লড়াই অন্যতম বিষয় হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। অবশ্য হিংসার রেশ প্রথম পর্বের ভোটে দেখা গিয়েছে। ভনসদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পীযূষ প্যাটেলের ওপর হামলার অভিযোগ সামনে আসে। তাঁর গাড়ির ওপর কয়েকজন আক্রমণ চালায়। গাড়ির কাচ ভাঙার পাশাপাশি পীযূষ প্যাটেলের মাথাও ফেটে যায় বলে অভিযোগ। গেরুয়া শিবিরের বক্তব্য, এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। এদিকে বিরোধীদের অভিযোগ, ভোট হওয়ার পর ইভিএমের সুরক্ষার দায়িত্বে রয়েছেন গুজরাত পুলিসের হোমগার্ডরা। বিরোধীদের দাবি, এসব আইনবিরুদ্ধ। অথচ কিছুই করা হচ্ছে না।

এর পাশাপাশি আপের বিরুদ্ধেও নতুন অভিযোগ এনেছে বিজেপি। গুজরাত নির্বাচন ইতিমধ্যেই এই দু’টি দলের সম্মুখ সমরের জেরে উত্তপ্ত। তারইমধ্যে অভিযোগ, গ্রামে গঞ্জে মানুষদের মধ্যে মদ বিলি করছে আপ। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও ক্লিপিং শেয়ার করেছেন। সেখানে আপ বিধায়ক ও নেতা সৌরভ ভরদ্বাজকে দেখা যাচ্ছে। তিনিই গ্রামবাসীদের ‘মদ বিলির’ কথা বলছেন। এও বলছেন, এই সম্পর্কে পুলিস ও নির্বাচন কমিশনকে কিছু জানানো হবে না। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। শেহজাদ পুনাওয়ালার দাবি, আপ নেতা গুজরাতের গ্রামবাসীদের মদ্যপ বলে মনে করছেন। সেটা গুজরাতের অপমান।

Shocker! huge insult of people who live in villages & of Diwali / Holi- Saurabh Bharadwaj says during elections “Gaon vale “set” ho jaate hai”- they don’t ask for water but for soda! Insults Holi & Diwali too

This man is a MLA & openly encouraging use of Sharab in elections! 1/2

— Shehzad Jai Hind (@Shehzad_Ind)

অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যেই চলছে গুজরাতের ভোটগ্রহণ পর্ব। বিকেল ৫টার হিসেব অনুযায়ী, প্রথম দফায় ভোট পড়েছে ৫৬.৮৮ শতাংশ। অন্যদিকে চলছে দ্বিতীয় পর্যায়ের প্রচারপর্ব। গুজরাতের রঙ আবার গেরুয়া হবে, নাকি পরিবর্তন ঝড় তুলবে মোদির রাজ্যে, তা তো সময়ই বলবে। আগামী ৮ ডিসেম্বর ভোট গণনার দিন। আপাতত সেদিকেই তাকিয়ে আম জনতা।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।