ভারতে হু হু করে বাড়বে তাপপ্রবাহ, ধ্বস নামবে অর্থনীতিতেও? যে আশঙ্কা দানা বাঁধছে

Heat Wave: ভারত আগামী কয়েক দশকে ঘন ঘন তাপপ্রবাহের শিকার হবে, বৃদ্ধি পাবে সাধারণ মানুষের হয়রানি।

Satyaki Tat
৩ মিনিট
ভারতে হু হু করে বাড়বে তাপপ্রবাহ, ধ্বস নামবে অর্থনীতিতেও? যে আশঙ্কা দানা বাঁধছে

২০২০ সালের আগে কতগুলি গ্রীষ্মে আপনি শিরোনামে বারবার 'তাপপ্রবাহ' শব্দটি দেখেছেন বা শুনেছেন? বিশ্ব উষ্ণায়ণ, জলবায়ু পরিবর্তন নিয়েও খুব একটা বেশি কথা শোনা গিয়েছে বলে মনে হয় না। যদিও বিজ্ঞানীরা তিন দশক আগে থেকে আমাদের সতর্ক করার চেষ্টা করেছেন। খুব স্বাভাবিকভাবেই কেউ পাত্তা দেননি। তবে বিগত দুই-তিন বছরের বিভিন্ন বিপর্যয় ছবিটা সামান্য হলেও পাল্টেছে। কিন্তু আমরা কি অনেক দেরি করে ফেললাম? উত্তরটা হলো, হ্যাঁ।

কেন দেরি হয়েছে, সেই আলোচনায় আসার আগে আলোকপাত করা যাক বিশ্ব ব্যাঙ্কের একটি রিপোর্টে। যাতে রয়েছে ভারতের জন্য এক ভয়াবহ সতর্কবার্তা। কী আছে সেই রিপোর্টে? বিশ্ব ব‍্যাঙ্ক মনে করছে, আগামী দিনে তাপমাত্রার পারদ এতটাই চড়তে চলেছে, তাপপ্রবাহ এতটাই চরম রুপ নিতে চলেছে যে, তা মানুষের সহ্যের সীমা অতিক্রম করে যাবে। শুধু মানুষের প্রাণহানি, স্বাস্থ্যহানি হবে না, সেই সঙ্গে অর্থনীতিও আক্রান্ত হবে চূড়ান্তভাবে।

বিশ্ব ব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্ট 'Climate Investment Opportunities in India's Cooling Sector'-এ বলা হয়েছে, দেশে গ্রীষ্মের আগমন স্বাভাবিকের অনেক আগে হচ্ছে। শুধু তাই নয়, গ্রীষ্মের দাবদাহ বৃদ্ধি পাচ্ছে, এবং তা দীর্ঘায়িত হচ্ছে। চলতি বছরেই মার্চে তাপমাত্রার পারদ বেড়ে গিয়ে ১২২ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট বলছে, এই পারদের বৃদ্ধি পাওয়া এর বিপর্যয় হিসেবে গণ‍্য হবে না। তা পরিণত হবে স্বাভাবিকে।

এই রিপোর্টে মনে করিয়ে দেওয়া হয়েছে, ২০২১ সালের অগাস্টের জলবায়ু পরিবর্তনের মূল্যায়নের বিষয়টিও। সেখানেও স্পষ্টভাবে বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশ আগামী কয়েক দশকে ঘন ঘন তাপপ্রবাহের শিকার হবে, বৃদ্ধি পাবে সাধারণ মানুষের হয়রানি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
লকডাউন তুললেই করোনায় আক্রান্ত ২০ লাখ! চিনে প্রমাদ গুণছেন স্বয়ং চিকিৎসকরাই....

China Zero Covid Policy: প্রবল বিক্ষোভের মুখে পড়ে শেষমেশ কোভিড নিয়ে কড়া নিষেধাজ্ঞা তুলে নিল জিনপিং সরকার। তারপরও লুকিয়ে রয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন।

২০২২ সালে শুধু হয়রানি হয়নি, ভারতে মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের। সরকারিভাবে যে মাসে গ্রীষ্ম শুরু হয়, অর্থাৎ এপ্রিল মাস, সেই সময়ে দিল্লির পারদ ছিল ৪৬ ডিগ্রির ঘরে। শুধু দিল্লি নয়, দেশের বেশিরভাগ অংশই প্রকৃতির এই রোষের শিকার হয়েছে।

বিশ্ব ব্যাঙ্কের এই রিপোর্ট বলছে, এই সবে শুরু। কার্বন নিঃসরণের হার না কমলে ২০৩৫ থেকে ২০৬৫ সালের মধ্যে ভারতজুড়ে তাপপ্রবাহের হার বাড়বে ২৫ গুণ। সেই সঙ্গে বৃদ্ধি পাবে তার স্থায়িত্ব।

তবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বিপর্যয়গুলি আমাদের দিকে ধেয়ে আসছে, তার একটি বিশাল দিক হলো অর্থনীতি। যা নিয়ে খুব আশ্চর্যজনকভাবেই অর্থনীতির কারবারিরাই আলোকপাত করেন না। যদি সাম্প্রতিক কালের ইতিহাসের কথাই বলা হয়, তাহলে দেখা যাবে, পাকিস্তানের বন্যার কারণে আর্থিক ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি ডলার। ভারতেও বিভিন্ন সময়ের ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, বন্যা, দাবানলের কারণে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

একটি বিষয় মনে রাখা প্রয়োজন, এই হারে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে সবথেকে বেশি আক্রান্ত হবে দেশের উৎপাদনশীলতা। দেশের শ্রমশক্তির ৭৫ শতাংশ মানুষ কাজ করেন অসংগঠিত ক্ষেত্রে এবং বেশিরভাগই কাজ করেন চূড়ান্ত তাপের মধ্যেই। এই হারে তাপমাত্রা বৃদ্ধি হতে থাকলে উৎপাদনশীলতা হ্রাস পেতে বাধ্য। বিশেষ করে ভারী শ্রমের যে-সমস্ত কাজ রয়েছে। দেশ সবথেকে বেশি ধাক্কা খাবে পরিকাঠামো তৈরি এবং তার উন্নয়নের কাজে। সেই সঙ্গে ধাক্কা খাবে কৃষিকার্য। রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে কাজ হারাবেন আট কোটিরও বেশি মানুষ, যার মধ্যে ভারতেরই প্রায় সাড়ে তিন কোটি শ্রমিক থাকতে পারেন।

প্রভাব পড়তে চলেছে দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তা এবং জনস্বাস্থ্য নিরাপত্তাতেও, কারণ প্রলম্বিত তাপপ্রবাহ দেশের হিমঘরের পরিকাঠামোকে ভেঙে দিতে পারে। সেই সঙ্গে কৃষিকাজ তো ব্যাহত হবেই।

ম্যানেজমেন্ট কনসাল্টিং সংস্থা ম্যাকেঞ্জি অ্যান্ড কোম্পানি জানাচ্ছে, তাপপ্রবাহের কারণে যে হারে উৎপাদনকার্য ব্যাহত হবে তাতে দেশের জিডিপি হ্রাস পাবে প্রায় ৪.৫ শতাংশ, যা অঙ্কের হিসেবে দাঁড়ায় প্রায় দেড়শো থেকে আড়াইশো মার্কিন ডলার।

কিন্তু এই ধরনের রিপোর্ট তো বিজ্ঞানীরা প্রতি মাসেই প্রকাশ করছেন। কিছু লাভ হচ্ছে কি? হচ্ছে কি কোনও কাজের কাজ? উন্নয়নের দোহাই দিয়ে প্রকৃতি ধ্বংস হওয়াও বন্ধ হচ্ছে না, কমানো হচ্ছে না জীবাশ্ম জ্বালানির ব্যবহারও। নতুন কয়লাখনি চালু করার উদ্যোগ চলছে। এ কি দেশের মানুষকে বার্তা দেওয়া? যে দেশের মানুষকে এই তাপমাত্রা সহ্য করার ক্ষমতা তৈরি করে নিতে হবে? সরকার, ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের মতো মুনাফা লুটে নেবে? তাদের জন্য তো শীতাতপনিয়ন্ত্রণ রইলই। আজকাল রাজনৈতিক নেতারা ভাষণ দেওয়ার সময়েও মঞ্চের পিছনে সেই যন্ত্র দেখা যায়। সাধারণ মানুষের তো কাজই সহ্য করা। তারা সেটা করে নেবে।

লিখেছেন
Satyaki Tat
Satyaki Tat
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।