স্যাটেলাইটকেও ফাঁকি! নজরদারি এড়িয়ে যে কৌশলে ফসলের গোড়া পোড়াচ্ছেন চাষিরা

Burning Crops Pollution: দুপুর ১.৩০টার পর থেকে ‘অ্যাকোয়া’ ও ‘সুওমি-এনপিপি’ স্যাটেলাইটের নজর এড়িয়ে কৃষকরা ফসলের গোড়া পোড়াচ্ছেন।

Shamim Haque Mondal
৪ মিনিট
স্যাটেলাইটকেও ফাঁকি! নজরদারি এড়িয়ে যে কৌশলে ফসলের গোড়া পোড়াচ্ছেন চাষিরা

এ বছর নভেম্বরের প্রথম থেকেই দেশের রাজধানীর অবস্থা খারাপ। বাতাসের গুণগত মান সূচক এত নীচে নেমে এসেছিল যে দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়াও একপ্রকার দুষ্কর হয়ে ওঠে। সুপ্রিম কোর্টের কড়া ধমকের পর দিল্লি সরকার নড়েচড়ে বসে। সেই সময় প্রশাসন ও পরিবেশকর্মীরা আঙুল তুলছিলেন পড়শি রাজ্য পঞ্জাব, হরিয়ানার কৃষকদের দিকে। মাঠ থেকে ফসল ঘরে তোলার পর, চাষের জমিতে পড়ে থাকা ফসলের গোড়া (চলতি ভাষায় যাকে আমরা ন্যাড়া বলি) পোড়ানোর ধোঁয়ায় নাকি দূষিত হচ্ছে দিল্লির আকাশ বাতাস। হ্যাঁ, খারিফ শস্য সংগ্রহের পর, সস্তায় দ্রুত মাঠ পরিষ্কারের জন্য পঞ্জাব হরিয়ানার চাষিরা প্রথাগতভাবে ফসলের গোড়া পোড়ান এবং দেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের বায়ুর সৌজন্যে সেই আগুনের ক্ষতিকারক পদার্থ নতুন দিল্লির বাতাসে মিশছে ঠিকই কিন্তু এটিই একমাত্র রাজধানীকে বসবাসের অযোগ্য করে তুলছে, বললে সিকিভাগ সত্যি কথাও বলা হবে না।

ঠিক কোথায় কোথায় পোড়ানো হচ্ছে ফসলের গোড়া, তা খুঁজতে স্যাটেলাইটের সাহায্য নিচ্ছে সরকার। ‘অ্যাকোয়া’ আর ‘সুওমি এনপিপি’ নামক নাসার দুটো স্যাটেলাইটের থেকে তথ্য সংগ্রহ করছে ভারত সরকার। পৃথিবীর বায়ুমণ্ডল বিষয়ক তথ্য সংগ্রহের জন্য ২০০২ সালে নাসা ‘অ্যাকোয়া’ নামক স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে, যার ভেতরে একটি মডারেট ইমেজিং স্পেকট্রোরেডিওমিটার (MODIS) আছে, যার কাজ হলো নিম্ন বায়ুমণ্ডলীয় অঞ্চলের যেকোনও পরিবর্তন পর্যবেক্ষণ করা। MODIS-এর উন্নত ভার্সন হচ্ছে ভিসিবল ইনফ্রারেড রেডিওমিটার সুট (VIIRS), যেটি ‘সুওমি-এনপিপি’ স‍্যাটেলাইটের মধ্যে ইনস্টল করা আছে, এটি নাসা ২০১১ সালে উৎক্ষেপণ করে পৃথিবীর বায়ুমণ্ডল পর্যবেক্ষণের জন্য। এই স‍্যাটেলাইট দু'টি স্থানীয় সময় দুপুর দেড়টা ও রাত দেড়টায় কোনও জায়গাকে পর্যবেক্ষণ করে। ফলে, তাদের মধ্যে থাকা MODIS ও VIIRS যন্ত্র দু'টি নির্দিষ্ট সময় অন্তর ওই সব জায়গার দৃশ্যমান

এবং অবলোহিত ছবি সংগ্রহ করে, যেগুলো বিশ্লেষণ করে আগুন ও ধোঁয়ার অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। ‘সুওমি-এনপিপি’-তে থাকা ওজোন ম্যাপিং এবং প্রোফাইলার স্যুট বায়ুমণ্ডলে অ্যারোসলের উপস্থিতি শনাক্ত করতে পারে, যা আগুন থেকে সৃষ্ট ধোঁয়া এবং বায়ু দূষণে তাদের ভূমিকাও নির্ধারণ করতে সক্ষম।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দরিদ্র দেশের উপর দূষণের অভিশাপ চাপিয়ে দিচ্ছে ধনী দেশ

Climate Change Conference: বিশ্বের উন্নত ধনী দেশগুলি তাদের তৈরি করা পরিবেশ দূষণের ধ্বংসাত্মক প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল গরিব দেশগুলিকে ৩০ হাজার কোটি ডলার দিতে সম্মত হয়েছে।

গণ্ডগোল বাঁধে অন্য জায়গায়। নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের এক বিজ্ঞানী, হিরেন জেথভা ২ অক্টোবর এক্স হ্যান্ডেলে লেখেন, ২০২৩ সালে আগের বছরের তুলনায় ৪০% কম ন্যাড়া পোড়ার ঘটনা ঘটেছে এবং তিনি আশাবাদী এবছরও সেই প্রবণতা অব্যাহত থাকবে৷ সপ্তাহ তিনেক পরে, ২৪ অক্টোবর তিনি আবার লেখেন, “২০২৪ সালে শস‍্যের মাঠে আগুনের সংখ্যা গত দশকের মধ্যে সর্বনিম্ন বলে মনে হচ্ছে।" তিনি আরও অনুমান করেন যে, "প্রশাসনের সক্রিয়তায় ন‍্যাড়া পোড়ানোর ঘটনা কমেছে বা স্যাটেলাইট পর্যবেক্ষণ এবং ওভারপাসের পর পোড়ানোর কাজ সংঘটিত হচ্ছে, তবে নিশ্চিত হওয়ার জন্য আরও স্থানীয় তথ্য সংগ্রহের প্রয়োজন”। অর্থাৎ

তাঁর বক্তব্য থেকে এটা স্পষ্ট যে, দুপুর ১.৩০টার পর থেকে ‘অ্যাকোয়া’ ও ‘সুওমি-এনপিপি’ স্যাটেলাইটের নজর এড়িয়ে কৃষকরা ফসলের গোড়া পোড়াচ্ছেন।

এদিকে দক্ষিণ কোরিয়া ২০১৮ সালে GEO-KOMPSAT 2A নামক একটি "জিওস্টেশনারি ওয়েদার স্যাটেলাইট" (ভূসমলয় উপগ্রহ) উৎক্ষেপণ করে, যার কাজ পৃথিবীতে আবহাওয়া বিষয়ক তথ্য পাঠানো। জেথভা এটি থেকে প্রাপ্ত তথ্যের সঙ্গে ‘অ্যাকোয়া’ ও

  • আপনার জন্য আরও কিছু লেখা
গ্লোবাল ওয়ার্মিংয়ের জিয়নকাঠি! যেভাবে পরিবেশের সর্বনাশ করছে কার্বন ডাই অক্সাইড

Global Warming: সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে নিত্য নতুন কলকারখানা বাড়তে থাকল, আর পাল্লা দিয়ে বাড়ল গ্রিনহাউস গ্যাসের উৎপাদন, বিশেষত কার্বন ডাই অক্সাইড।

‘সুওমি-এনপিপির’ তথ্যের তুলনামূলক পর্যালোচনা করে দেখেন যে পঞ্জাব ও হরিয়ানার ফসলি জমির উপর ধোঁয়ার আবরণ ক্রমাগত ঘন হয়ে আসছে। অর্থাৎ অ্যাকোয়া এবং সুওমি-এনপিপির পর্যবেক্ষণের পরে, কৃষকরা মাঠে আগুন জ্বালাচ্ছেন। এই প্রবীণ বিজ্ঞানী আরও লেখেন যে, বাতাসে অ্যারোসলের পরিমাণ মোটামুটি আগের বছরগুলির মতোই ছিল কিন্তু অ্যাকোয়া এবং সুওমি-এনপিপি অনেক কম সংখ্যক আগুনের ঘটনার ইঙ্গিত দিয়েছিল।

এখন প্রশ্ন হচ্ছে এই গরমিল কেন? এটা কতটা বাস্তবসম্মত?

২০২০ সালে, ভারত সরকার একটি কমিশন গঠন করে এবং ২০২১ সালে দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বায়ুর গুণমান নিয়ন্ত্রণের জন‍্য সংসদে আইন করে CAQM নামে একটি কমিশন গঠন করে, যার কাজ হলো বায়ুর উন্নতির জন্য সমস্যাগুলি আলোচনা করা, শনাক্ত করা এবং তাদের সমাধানের উপায় বের করা। এই কমিশন জনসাধারণের মধ্যে প্রচার চালিয়ে যাচ্ছে যে, ফসলের মাঠে আগুনের সংখ্যা কমে গেছে আগের চেয়ে। যদিও স্থানীয় চাষিদের থেকে জানা গেছে, কিছু সরকারি কর্মকর্তা তাদের বিকাল চারটের পর ফসলের গোড়া পোড়াতে বলেছিলেন। এই CAQM সুপ্রিম কোর্টে জানিয়েছে, ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে ২৬.৪% আগুন লাগানোর ঘটনা কমেছে। ওদিকে পঞ্জাব সরকার এবং ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রাপ্ত তথ্য বলছে আগুন লাগার ঘটনা যথাক্রমে ২৪% ও ১৫% কমেছে।

সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ আগে থেকেই ছিল যে স্যাটেলাইটগুলির পর্যবেক্ষণের সময় কৃষকরা আগে থেকেই জানতেন এবং এই ঘটনার সঙ্গে কিছু সরকারি আধিকারিক জড়িত। বছরের পর বছর ধরে আগুনের ফলে সৃষ্ট বায়ু দূষণ প্রশমিত করতে ব্যর্থ হওয়ায় সুপ্রিম কোর্ট CAQM-কে সম্প্রতি তিরস্কার করেছে। এসবের মধ্যে আবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দাবি করেন, খড় পোড়ানোর ঘটনা অন্য বছরের তুলনায় এ বছর কমেছে। সুপ্রিম কোর্টে CAQM আরও জানিয়েছে যে, তারা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) অধীনস্থ সংস্থা, NRSC-কে পোড়া এলাকা পরিমাপের জন্য একটি স্ট্যান্ডার্ড প্রোটোকল তৈরি করতে বলেছে। বর্তমানে,

পোড়া এলাকার তথ্য প্রতি পাঁচদিনে একবার আসে CAQM-এর কাছে, যেটি থেকে সঠিক পর্যালোচনা করা কঠিন।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।