জলবায়ুর ক্রমে বদলে যাওয়াতে বাড়ছে এইডস! যে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে মানুষ

Climate Change and AIDS: জলবায়ু সংকট এইচআইভি সংক্রমণ এবং এইডস-সম্পর্কিত মৃত্যু বৃদ্ধির কারণ হতে চলেছে।

inscript
২ মিনিট
জলবায়ুর ক্রমে বদলে যাওয়াতে বাড়ছে এইডস! যে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে মানুষ

জলবায়ু বদলাচ্ছে। যার প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যে, প্রকৃতিতে, পশু-পাখিদের উপর। বিভিন্ন রোগের বৃদ্ধির নেপথ্যে যে জলবায়ুর ব্যাপক প্রভাব রয়েছে, এ কোনও নয়া তথ্য নয়। উদ্বেগের বিষয় হচ্ছে, জলবায়ুর ব্যাপক বদলের ফলে বাড়ছে এইডসের মতো মারণরোগের প্রকোপও! সম্প্রতি জয়েন্ট ইউনাইটেড নেশনস প্রোগ্রাম অন এইচআইভি/এইডস (ইউএনএইডস) এবং ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) সতর্ক করেছে যে, জলবায়ু সংকট এইচআইভি সংক্রমণ এবং এইডস-সম্পর্কিত মৃত্যু বৃদ্ধির কারণ হতে চলেছে। কিছুদিন আগেই আজারবাইজানের বাকুতে COP29 জলবায়ু সম্মেলনে প্রকাশিত একটি নতুন প্রতিবেদনে এই সতর্কতা জারি করা হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হচ্ছে, দুর্বল জনস্বাস্থ্য ব্যবস্থা, এইচআইভি সম্পর্কিত রোগের প্রকোপ বৃদ্ধি, খাদ্য নিরাপত্তাহীনতা, পানীয় জলের ঘাটতি এবং ব্যাপক স্থানচ্যুতির মতো কারণে নতুন করে এইচআইভি সংক্রমণ এবং এইডস-সম্পর্কিত মৃত্যুর বৃদ্ধি হচ্ছে। UNAIDS-এর নির্বাহী পরিচালক উইনি বায়ানিমা বলছেন, এইডস মোকাবিলায় অগ্রগতি নেই তেমন। যে কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব সহজেই এইডসের প্রকোপ বাড়তে পারে। এইডস, জলবায়ু পরিবর্তন এবং ঋণের 'ট্রিপল ফান্ডিং ক্রাইসিস' মোকাবিলার এবং এই সংকটগুলি নিয়ে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন।

জলবায়ু পরিবর্তনের পরিণতি হিসেবে বৃষ্টিপাত, তাপমাত্রা বৃদ্ধি, চরম আবহাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং বায়ু দূষণ - সবই মানুষের স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে। WHO এর মতে, ২০৩০ থেকে ২০৫০ সালের মধ্যে, জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর প্রায় ২৫০০০০ অতিরিক্ত মৃত্যু ঘটবে পুষ্টির অভাব, ম্যালেরিয়া, ডায়রিয়া এবং তাপপ্রবাহের কারণে। তথ্য বলছে, ৩·৬ বিলিয়ন মানুষ জলবায়ু পরিবর্তনের জন্য অত্যন্ত সংবেদনশীল এমন অঞ্চলে বাস করেন। এই জনসংখ্যার একটা বড় অংশই এইচআইভি আক্রান্ত। বাড়তে থাকা অভিবাসন এবং জনসংখ্যার স্থানচ্যুতি, খাদ্য নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক চাপ, সংঘাত, সংক্রামক রোগ এবং স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষয়ে এইচআইভি সংক্রমণের হার বাড়ছে। খাদ্য নিরাপত্তাহীনতার ফলেই বেশি মানুষ যৌনতা বিক্রির পথেও হাঁটছেন।

ওই প্রতিবেদনে বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তনের দ্বারা প্রভাবিত অনেক দেশেই এইচআইভি ক্রমে অভিশাপ হয়ে উঠছে। বিশেষ করে সাব-সাহারান আফ্রিকা অঞ্চলে ১৫ থেকে ২৪ বছর বয়সি তরুণীদের মধ্যে ৪,০০০-এর মধ্যে ৩১০০টি নতুন এইচআইভি সংক্রমণের ঘটনা ঘটেছে। একেই এই অঞ্চলে তীব্র তাপপ্রবাহ এবং খরা এক জটিল সমস্যা যার ফলে সমগ্র অঞ্চলই ক্রমে বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে, এর উপর পাল্লা দিয়ে বাড়ছে এইডসের মতো রোগ! উপরন্তু জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়ায় ম্যালেরিয়ার জীবাণু বাহকদের পরিবর্তনগুলি সহজেই জানা যায়, কিন্তু ক্রিপ্টোকক্কাল রোগ, হিস্টোপ্লাজমোসিস এবং ট্যালরোমাইকোসিসের জন্য দায়ী আক্রমণাত্মক জীবাণুগুলির বিস্তারের সম্ভাবনা কমই বোঝা যায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অবশেষে বাস্তব হতে চলেছে অসম্ভব! এইডস এবার সারবে 'কাঁচি' দিয়েই?

CRISPR AIDS Recovery: ওষুধ এইচআইভি-র ডিএনএ-কে দমিয়ে রাখে, যাতে সে আর নিজেদেরকে সংখ্যায় বাড়িয়ে তুলতে না পারে। ওষুধের ভূমিকা এখানে এতটাই।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সার বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক এমন সব দেশে বাস করে যে দেশগুলি স্বাস্থ্যখাতের চেয়ে বেশি ব্যয় করতে বাধ্য হয় ঋণ শোধে। জলবায়ুর সঙ্কট সমাধানে যে টাকা খরচ হয় তার ৭১% আসে ঋণ হিসেবেই, অনুদান নয়। অর্থাৎ জলবায়ু সংকট এই সমস্যাটিকে ক্রমেই আরও খারাপ করে তুলছে।

এইচআইভি, যক্ষ্মা এবং ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্বের অনুদানের ৭০% সবচেয়ে বেশি জলবায়ু সঙ্কটের ঝুঁকিপূর্ণ ৫০টি দেশের জন্য বরাদ্দ করা হয়েছে। এই দেশগুলি হামেশাই ওই 'ট্রিপল ফান্ডিং ক্রাইসিসের' মুখোমুখি হয় যার মধ্যে রয়েছে জলবায়ুর সঙ্কট মোকাবিলায় অপর্যাপ্ত টাকা, এইচআইভির সঙ্কট মোকাবিলায় ৯.৫ বিলিয়ন মার্কিন ডলারের ঘাটতি এবং ঋণের বোঝা। এই ক্ষেত্রে বিভিন্ন দেশের সরকারগুলি জলবায়ু-প্ররোচিত এইডস প্রতিরোধে টাকা না পেলে সঙ্কট বাড়বে আরও।

লিখেছেন
inscript
inscript
15 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।

সুপারমার্কেটের শাকে নয়, বুনোশাকেই রয়েছে বেশি পুষ্টিগুণ

Wild leafy greens: Scientific Reports (2024)-এর গবেষণা বলছে, বাণিজ্যিক উপায়ে চাষ করা সাধারণ সবজির চেয়ে এই বুনো শাকগুলিতে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ ও সি এবং ফাইবার অনেক বেশি থাকে। এমনকী কর্ণাটকের সোলিগা উপজাতির মহিলারা গর্ভবতী মায়েদের রক্তশূন্যতা দূর করতে বিশেষ কিছু বুনো শাক ব্যবহার করে আসছেন যুগের পর যুগ।