বন্দুকের জয়গান গেয়েছে যে, বন্দুক আজ তাকেই তাক করছে

Gun Civilization: বন্দুকের নল একদিকে যেমন ক্ষমতার উৎস সেই ক্ষমতা আরেকদিক থেকে নির্বুদ্ধিতারও উৎস।

Sayantan Mukherjee
৩ মিনিট
বন্দুকের জয়গান গেয়েছে যে, বন্দুক আজ তাকেই তাক করছে

রাম না থাকলে রামরাজ্য যেমন থাকে না, তেমনই বোঝা মুশকিল ১৭৯১ থেকে ২০২৪ এ পৌঁছে গেলে ১৭৯১-এর আক্ষরিক আইন নিয়ম এসব মানুষ কেন মেনে চলবে বা চলতে চাইবে। আজ আমেরিকাতে যেসব জিনিস নিয়ে লাফালাফি বা হামবড়াই ১৭৯১-এ তার কিছুই ছিল না। ইন্টারনেট থেকে হলিউড, টাইম স্কোয়ার থেকে স্ট্যাচু অফ লিবার্টি সবারই বয়স বেশ কম আমেরিকার মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনী থেকে। মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনী বলে, A well regulated Malesia being necessary to the security of a free state, the right of the people to keep an bare arms, shall not be infringed. অর্থাৎ, একটি সুনিয়ন্ত্রিত মিলিশিয়া রাষ্ট্র নিরাপত্তার জন্য যেমন প্রয়োজনীয় এই প্রেক্ষিতে জনগণের অস্ত্র রাখার এবং বহন করার অধিকার লঙ্ঘন কখনই করা হবে না। সদ্য ব্রিটিশ শাসন থেকে মুক্তির পর নবজাতক রাষ্ট্রের পিতারা সতর্ক থাকছেন দ্বিতীয় সংশোধনীতে দু'টি বিষয়ের ওপর। এক, বন্দুকের নল যেহেতু ক্ষমতার উৎস তাই সরকারের কাছে যেন সেই ক্ষমতার একচেটিয়া অধিকার না থাকে। দুই, ১৭৯১ তে স্বল্প জনঘনত্বের মার্কিন দেশে বড় বড় ভূ-স্বামীদের রমরমা। অনেক রাজনীতিকেরাও ছিলেন ভূ-স্বামী। তাদের দাসদাসী সম্বলিত জীবনকে কীভাবে সামরিক ভাবে সুরক্ষিত করা যায় তার চিন্তা থেকেও তৈরি হয়েছে দ্বিতীয় সংশোধনী।

১৭৯১ থেকে ২০২৪ মিসিসিপি, কলোরাডো, মিসৌরির মধ্যে দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। দ্বিতীয় সংশোধনী আর ব্যক্তিগত বন্দুকের অধিকার আমেরিকাতে আজ সর্বগ্রাসী। ৩৫ কোটি আমেরিকাবাসীর ব্যক্তিগত অধিকারে আজ ৪২ কোটি বন্দুক। তার মধ্যে ঐতিহাসিক ছররা পিস্তল যেমন আছে তেমনই আছে মেশিন গান। আর তেমনই এক মেশিন গান কান ছুঁয়ে বেরিয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের গত সপ্তাহে পেনসিলভেনিয়াতে। প্রশ্ন এখানেই আসে যে, ডোনাল্ড ট্রাম্পের ওপর এই আক্রমণ কেন? এবং এই আক্রমণ রোখা গেল না কেন? ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে বিষয় নিয়ে আমরা খুবই কম কথা বলি তা হল, ভারতের রেল দুর্ঘটনা যেমন নিত্য নৈমিত্তিক আমেরিকাতে মাস শুটিং বা গুলি করে গণ-নিধনও এক নিত্য নৈমিত্তিক ঘটনা। মার্কিন রাজনীতিকরা প্রতি সপ্তাহেই কোন না কোন গণ নিধন বা মাস শুটিং বা কোন না কোন শুটিং নিয়ে মিডিয়ার মুখোমুখি হন এবং তাদের চিন্তা এবং প্রার্থনা (thoughts and prayers) তারা আমাদেরকে উপহার দিয়ে চলেছেন।

বন্দুক আমেরিকার সাধারণ মানুষের কাছে একটি অত্যন্ত স্পর্শকাতর এবং দ্বিধাবিভক্ত মানুষের বিষয়। অধিকাংশ মানুষ যখন একদিকে যেমন বন্দুকের অপব্যবহার নিয়ে চিন্তিত এবং বিরোধী তেমনই এক বড় শতাংশের মানুষ ঐতিহাসিকভাবে তাদের পারিবারিক ও রাজনৈতিক অবস্থানের দিক থেকে বন্দুকের প্রতি তাদের যে অধিকার তা ছেড়ে দিতে একেবারেই রাজি নন। এই রাজনৈতিক বিভেদ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ২০১৬-র পর থেকে যখন ট্রাম্পের প্রেসিডেন্সির শুরু এবং ডেমোক্র্যাটদের হারানোর জন্য ট্রাম্প এবং তার অনুগামীরা সমস্ত রক্ষণশীল এবং অতি রক্ষণশীল রাজনৈতিক শক্তির সাথে হাত মিলিয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন হল এন। আর। এ বা ন্যাশানাল রাইফেল অ্যাসোসিয়েশন। চার্চ বন্দুক এবং সাদা মানুষের ব্যক্তি স্বতন্ত্রের পরিচয়। এই বিষয়গুলো নিয়েই দক্ষিণপন্থী আমেরিকান রাজনীতি আন্দোলিত আর সেই রাজনৈতিক আন্দোলনের মূল হোতা ডোনাল্ড ট্রাম্পকে চারশো ফুট দূর থেকে ২০ বছর বয়সী এক আপাত নিরীহ তরুণ পরপর আটবার গুলি চালিয়ে হত্যা করবার চেষ্টা করবে তা বোধহয় কেউই ভাবেননি। কিন্তু যে কোন ক্রিয়ারই যেমন বিপরীত প্রতিক্রিয়া থাকে, ডোনাল্ড ট্রাম্পের প্রতি এই হামলা যেন সেই প্রতিক্রিয়ারই অঙ্গ।

দুঃখের বিষয় এটাই যে, এই সমস্ত কিছুর পরেও স্যান্ডি হুক থেকে পার্ক সিটি অসমর্থ প্রতিবন্ধী থেকে নার্সারি স্কুলের বাচ্চা বন্দুকবাজদের বন্দুকের নল থেকে পরিত্রান কারুরই নেই বর্তমান আমেরিকান রাজনীতির প্রেক্ষিতে। তার মূল কারণ বর্তমান আমেরিকান রাজনীতিতে দুটি স্পষ্ট ভাগ। একদিকে যেমন প্রগতিশীল ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক ইত্যাদি অন্যদিকে রক্ষণশীল টেক্সাস, লুইসিয়ানা, কানসাস ইত্যাদি। এই দুই রাজ্যভিত্তিক ভাগাভাগির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সুপ্রিম কোর্ট যাতে বর্তমানে ৬ঃ৩ গরিষ্ঠতায় রক্ষণশীল বিচারকরা প্রাধান্য পেয়ে চলেছেন এবং তারা দ্বিতীয় সংশোধনী কেন সংবিধানের কোনও সংশোধনীকেই তারা আঁচড় অবধি কাটতে দেবেন না। কারণ তারা বিশ্বাস করেন যে ১৭৯১ তে লেখা সংবিধানের আক্ষরিক অর্থই মেনে চলা মার্কিন জনগণের কর্তব্য এবং ধ্রুব। এই সমস্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে টিভি প্রাইম টাইমের বাকতাল্লা ছাড়া অনর্গল চিন্তা এবং প্রার্থনা ছাড়া অন্য কোনও কিছুই কোনও বন্দুক হামলায় আক্রান্ত আহত নিহত মানুষের পরিজনের জন্য বর্তমান আমেরিকাতে প্রাপ্য নয়। ট্রাম্প, বাইডেন, ওবামা, বুশ, কামলা হ্যারিস, জেডি ভ্যান্স কারোরই সামর্থ্য নেই দ্বিতীয় সংশোধনীর গায়ে আঁচ অবধি আসতে দেবে। কারণ, বন্দুকের নল একদিকে যেমন ক্ষমতার উৎস সেই ক্ষমতা আরেকদিক থেকে নির্বুদ্ধিতারও উৎস।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?