৯ জনের মৃত্যু, ২৭৫০ জন আহত! লেবাননে কীভাবে ঘটল পেজার বিস্ফোরণ?

Lebanon Pager Explosion: ইজরায়েল যাতে কোনওভাবেই হিজবুল্লাহ গোষ্ঠীর উপর নজরদারি না চালাতে পারে, যোগাযোগ হাতিয়ে আক্রমণ না করতে পারে তাই পেজার ব্যবহার।

inscript
২ মিনিট
৯ জনের মৃত্যু, ২৭৫০ জন আহত! লেবাননে কীভাবে ঘটল পেজার বিস্ফোরণ?

নিরীহ পেজার। এককালে ব্যাপক ব্যবহৃত মেসেজিং যন্ত্র। সেই সামান্য যন্ত্রই প্রাণ নিল অন্তত ৯ জন মানুষের। আহত হয়েছেন প্রায় ২৭৫০ জন মানুষ! লেবানন জুড়ে এই মারাত্মক পেজার বিস্ফোরণে নিহতদের মধ্যে এক আট বছর বয়সি শিশুও। মঙ্গলবার এই পেজার বিস্ফোরণের পরে অন্তত ২০০ জনেরও বেশি মানুষের অবস্থা গুরুতর। বেশিরভাগেরই মুখ, হাত এবং পেটে ভয়াবহ আঘাতের খবর পাওয়া গেছে। লেবাননের হিজবুল্লাহ পেজার বিস্ফোরণের জন্য ইজরায়েলকে দায়ী করেছে।

হিজবুল্লাহ বলছে, এই ঘৃণ্য আক্রমণের জন্য 'উপযুক্ত শাস্তি' পাবে ইজরায়েল। ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর প্রকাশিত একটি বিবৃতি অনুযায়ী, প্রায় এক বছর ধরে ইজরায়েলের সঙ্গে প্রায় প্রতিদিন আন্তঃসীমান্ত গুলি বিনিময় চলছে লেবাননের। যদিও এই হামলা বিষয়ে ইজরায়েলের সেনাবাহিনী কোনও মন্তব্যই করেনি। গত ৭ অক্টোবর যখন ইজরায়েলে হামাস হামলা চালায় এবং তারপর থেকে গাজা ও ইজরায়েলের ভয়াবহ যুদ্ধ শুরু হয় তখন থেকেই হিজবুল্লাহ লড়ছে ইজরায়েলের বিরুদ্ধে। হিজবুল্লাহ জানিয়েছে, তাঁদের দুই যোদ্ধা এবং একটি মেয়ে এই বিস্ফোরণে নিহত হয়েছে কারণ হিজবুল্লাহর বিভিন্ন শাখা ও প্রতিষ্ঠানের কর্মচারীদের পেজারে বিস্ফোরণ ঘটেছে। হিজবুল্লাহর নিজস্ব পেজারে কীভাবে ঘটতে পারে বিস্ফোরণ?

  • আপনার জন্য আরও কিছু লেখা
গাজার পর লেবাননেও 'মারণ' ফসফরাস হামলা! যে ভয়ঙ্কর অভিযোগ ইজরায়েলের বিরুদ্ধে

Phosphorus Attack on Lebanon: বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই সাদা ফসফরাস অক্সিজেনের সংস্পর্শে এলেই রাসায়নিক বিক্রিয়া করে ৮১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ উৎপন্ন করতে পারে। যা মারাত্মক ভাবে পুড়িয়ে দিতে পারে ত্বক।

এই পেজার বিস্ফোরণে আহত হয়েছেন লেবাননে ইরানের রাষ্ট্রদূত মোজতাবা আমানিও। এই ঘটনায় আগে থেকেই হাত তুলে নিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়ে দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘটনার সঙ্গে জড়িতও নয় এবং কারা আসলে দায়ী তাও সেই দেশ জানে না। "আমরা এই ঘটনার তথ্য সংগ্রহ করছি, মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘটনার বিষয়ে আগে থেকে অবগত ছিল না," মিলার বলেছেন।

দক্ষিণ লেবাননে, দেশের পূর্বে এবং বেইরুটের দক্ষিণ শহরতলির কাছে-একযোগে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ গোষ্ঠী নিজেদের মধ্যে যোগাযোগ রাখে এই পেজার যন্ত্রগুলির মাধ্যমেই। কোনওভাবে সেই যন্ত্র হ্যাক করা হয়েছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ কয়েক মাস আগে তাঁদের যোদ্ধাদের স্মার্টফোন ব্যবহার বন্ধ করার আহ্বান জানান কারণ ইজরায়েল চাইলে যে কোনওভাবে সেই স্মার্টফোন হ্যাক করতে পারে। সেই প্রযুক্তি তাঁদের রয়েছে। এর পর থেকে পেজার ব্যবহার করেই যোগাযোগ চালাত হিজবুল্লাহ। কিন্তু তাতেও রক্ষা হলো না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরও এক যুদ্ধ শুরুর আশঙ্কা! হিজবুল্লাহের সঙ্গে সংঘাত কোথায় নিয়ে যাবে ইজরায়েলকে?

Israel Hezbollah Conflict: হিজবুল্লাহ-ইজরায়েলের সংঘাতের আঁচ দিব্য়ি টের পাচ্ছে লেবানন। বাড়ছে উত্তাপ। এই পরিস্থিতিতে লেবাননে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করেছেন লেবাননের রাজধানী বেইরুটের ভারতীয় দূতাবাস।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, হিজবুল্লাহ গোষ্ঠী পেজারের উপর অনেক বেশি নির্ভর করে। ইজরায়েল যাতে কোনওভাবেই এই গোষ্ঠীর উপর নজরদারি না চালাতে পারে, যোগাযোগ হাতিয়ে আক্রমণ না করতে পারে তাই পেজার ব্যবহার। এক্ষেত্রে হতে পারে, হিজবুল্লাহর সদস্যরা ওই পেজার পাওয়ার আগেই সেগুলিকে ইজরায়েল নিজেদের দখলে রেখে নিয়েছিল। অর্থাৎ 'ট্যাম্পার্ড পেজার'-ই ব্যবহার করছিলেন হিজবুল্লাহ সদস্যরা। পেজার কোনও নতুন যন্ত্র নয়। তাই এক্ষেত্রে কোনও তৃতীয় পক্ষের এই পেজারের উপর দখল থাকার আশঙ্কা থাকছেই, যে কারণে দূর থেকে বিস্ফোরণ ঘটানোর অ্যাক্সেস অপরপক্ষের হাতে ছিলই।

মঙ্গলবারই ইজরায়েল সরকারিভাবে যুদ্ধ সম্প্রসারণের ঘোষণা করেছিল। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বিবৃতি প্রকাশ করে বলা হয়, লেবাননের সীমান্তের কাছাকাছি এলাকা থেকে পালিয়ে আসা ইজরায়েলিরা যাতে নিজেদের বাড়িতে ফিরে যেতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে। লেবাননে ইজরায়েলি সামরিক বাহিনী এবং হামাসের বন্ধু হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিময়ের ফলে সীমান্তের দুই পাশের হাজার হাজার মানুষই ভিটেমাটি ছাড়া। ইজরায়েলি সৈন্য এবং হিজবুল্লাহর মধ্যেকার এই যুদ্ধে লেবাননে শত শত মানুষ মারা গিয়েছেন। ইজরায়েলেরও বহু সাধারণ মানুষ ও সৈন্য নিহত হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।