‘মানুষের মোদি-ভয় কেটেছে!’ কেন এমন বলছেন রাহুল?

Rahul Gandhi On Modi: তিন দিনের সফরে আমেরিকা গিয়েছেন রাহুল। রাহুলের সঙ্গে রয়েছেন ‘ইন্ডিয়ান ওভারসিজ় কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদাও।

inscript
৩ মিনিট
‘মানুষের মোদি-ভয় কেটেছে!’ কেন এমন বলছেন রাহুল?

লোকসভা ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় এলেও এবার সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদি সরকার। বরং আসন বেড়ে প্রায় এক দশক পরে বিরোধীনেতার চেয়ারে বসেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। আর সেই লোকসভা ভোটের পর থেকেই পরিস্থিতি পাল্টেছে বলেই মনে করছেন রাহুল। মানুষ আর বিজেপি বা নরেন্দ্র মোদিকে ভয় পাচ্ছেন না। সোমবার আমেরিকার ডালাসে, টেক্সাস বিশ্ববিদ্য়ালয়ের প্রবাসী ভারতীয়দের সামনে এমনই বলে বসলেন রাহুল।

তিন দিনের সফরে আমেরিকা গিয়েছেন রাহুল। রাহুলের সঙ্গে রয়েছেন ‘ইন্ডিয়ান ওভারসিজ় কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদাও। কংগ্রেস নেতা রাহুলের কথায়, “(লোকসভা) ভোটের ফলপ্রকাশের পর কয়েক মুহূর্তেই আমরা দেখলাম, ভারতের কেউ আর বিজেপি কিংবা প্রধানমন্ত্রীকে ভয় পাচ্ছেন না।” কার্যত ২০২৪ লোকসভা ভোটে জোটসঙ্গীদের ভরসাতেই বৈতরণী পার করেছে বিজেপি। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীত্বে বসার পর থেকেই বিদেশি শক্তিগুলির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে জোর দিয়েছেন, এমনটাই দাবি করে থাকে নানা পক্ষ। এবার সেই বিদেশে গিয়েই নরেন্দ্র মোদি ও তাঁর দলকে কটাক্ষ করলেন রাহুল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'দোষীর শাস্তির দায়িত্ব সরকারের', আরজি কর নিয়ে যা বললেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত

RG Kar incident: এই প্রথম বার আরজি কর কাণ্ড নিয়ে মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত।

বিরোধী নেতার চেয়ারে বসার পর থেকেই মোদি ও বিজেপিকে এক চিলতে জমিও ছাড়েননি রাহুল। এবার বিদেশে গিয়েও আক্রমণ শানালেন কংগ্রেস নেতা। এদিন তিনি জানান,, লোকসভা ভোটের ফলাফলে তাঁর নিজের কিংবা কংগ্রেসের জয় হয়নি, মানুষের ইচ্ছার জয় হয়েছে। একই সঙ্গে রাহুলের বক্তব্যে উঠে এসেছে আরএসএস প্রসঙ্গও। আরএসএসের সঙ্গে কংগ্রেসের আদর্শগত ফারাকের কথা উল্লেখ করে রাহুল বলেন, “আরএসএস বিশ্বাস করে ভারত আসলে একটি ধারণা। আর আমরা মনে করি ভারত হল বহু ধারণার সমন্বয়।” নিজের বক্তব্যের সমর্থনে ভারতের ভাষাগত, ধর্মীয় এবং জাতিগত বৈচিত্রের কথাও উল্লেখ করেন লোকসভার বিরোধী দলনেতা।

মোদি সরকার তৃতীয় বার ক্ষমতায় আসার পর প্রথম লোকসভা অধিবেশনেই বিজেপিকে মারাত্মক ভাবে কোণঠাসা করেন রাহুল। মণিপুর থেকে শুরু করে হিন্দুত্ববাদ, বিভিন্ন প্রসঙ্গে মোদি ও বিজেপিকে বিঁধেছিলেন তিনি। টেক্সাসের ডালাসে ভারতীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এদিন সংবিধানের প্রসঙ্গে টেনে বলেন, “এটা একটা লড়াই। আর নির্বাচনের সময় লড়াইটা আরও স্পষ্ট হয়ে উঠেছিল যখন সাধারণ মানুষ বুঝতে পেরেছিল যে প্রধানমন্ত্রী সংবিধানকে আক্রমণ করছে। আমি যখন সংবিধান তুলে ধরি, তখন সাধারণ মানুষ বুঝতে পারেন যে আমি কী বলছি। তার থেকেও গুরুত্বপূর্ণ হল মানুষ বুঝতে পেরেছেন যে সংবিধানে আক্রমণ আমাদের ধর্মীয় ঐতিহ্যতেও আক্রমণ।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিজেপির সব হিসেব ঘেঁটে দিচ্ছেন রাহুল! কোন কৌশলে মোদিকে ঘাবড়ে দিচ্ছেন 'পাপ্পু'?

Rahul Gandhi: নরেন্দ্র মোদি পরের নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারেন। সেক্ষেত্রে বিজেপিতে নেতৃত্বের সাময়িক শূন্যতা তৈরি হবেই

পাশাপাশি লোকসভা ভোটের আগে লোকসভা ভোটের আগে তাঁর কী ভূমিকা ছিল, সে কথা ব্যাখ্যা করতে গিয়ে রাহুল জানান, তিনি মানুষের মধ্যে ভালবাসার বোধ জাগাতে চেয়েছিলেন। রায়বরেলীর কংগ্রেস সাংসদের কথায়, “আমি ভেবে দেখলাম আমাদের রাজনৈতিক ব্যবস্থায় প্রতিটি দলের মধ্যেই যেগুলির অভাব রয়েছে, সেগুলি হল ভালবাসা, শ্রদ্ধা এবং নম্রতা।

রাহুল গান্ধিকে প্রায়শই 'অপ্রাপ্তবয়স্ক', 'পাপ্পু' বলে কটাক্ষ করে থাকেন মোদি। দুষতে ছাড়েন না বিজেপির অন্যান্য নেতারাও। তবে বিজেপির সেই দাবি যে অমূলক, তা বলতে ছাড়েননি এদিন রাহুলের বিদেশ সফরের সঙ্গী তথা ‘ইন্ডিয়ান ওভারসিজ় কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদা‘ইন্ডিয়ান ওভারসিজ় কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদা। এদিন ডালাসে রায়বরেলীর কংগ্রেস সাংসদের প্রশংসা করে পিত্রোদা বলেন, “রাহুল পাপ্পু নন, তিনি এক জন উচ্চশিক্ষিত। যে কোনও বিষয় নিয়ে গভীর ভাবে ভাবতে পারেন। খুব ভাল রূপরেখা তৈরি করতে পারেন। তাঁকে বোঝা সহজ নয়।” যদিও রাহুলের এই বক্তব্যকে বিঁধতে ছাড়েনি বিজেপি। বিদেশের মাটিতে রাহুলের মন্তব্যের সমালোচনা করে বিজেপির দাবি, কংগ্রেস সাংসদের অভ্যাস রয়েছে ভারতকে অপমান করার। এর আগেও বিদেশের মাটিতে ভারত সম্পর্কে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন রাহুল গান্ধী। ২০২২ সালে তিনি ব্রিটেনে বলেছিলেন সিবিআই-ইডি রাজ্যগুলিকে চিবিয়ে খাচ্ছে। সেই নিয়েও যথেষ্ট হইচই হয়েছিল জাতীয় রাজনীতিতে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?