ভয়াবহ হামলায় নিহত অন্তত ১৬, গাজার পর কেন ইজরায়েলের নিশানায় এবার সিরিয়া?

Israel Attack in Syria: ভয়ঙ্কর যুদ্ধের ক্ষত সামলে এখনও পুরোপুরি সুস্থ হয়নি সিরিয়া। তার মধ্যেই সিরিয়ার হামা প্রদেশে নামল ভয়াবহ আঘাত।

Sohini Das
২ মিনিট
ভয়াবহ হামলায় নিহত অন্তত ১৬, গাজার পর কেন ইজরায়েলের নিশানায় এবার সিরিয়া?

গাজায় এক বছর ব্যাপী যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইজরায়েল। ইজরায়েলি আগ্রাসনে গাজায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে চল্লিশ হাজার। এরই মধ্যে ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে জড়িয়েছে ইজরায়েল। নিত্য দিনই লেবাননের সশস্ত্র জঙ্গি সংগঠন হেজবুল্লাহ হামলা চালাচ্ছে ইজরায়েলে। তার মধ্যেই এবার সিরিয়ায় ভয়াবহ হামলা চালিয়ে বসল ইজরায়েল।

ভয়ঙ্কর যুদ্ধের ক্ষত সামলে এখনও পুরোপুরি সুস্থ হয়নি সিরিয়া। তার মধ্যেই সিরিয়ার হামা প্রদেশে নামল ভয়াবহ আঘাত। রবিবার মধ্যে রাতে হামা প্রদেশে বিমান হামলা চালায় নেতানিয়াহুর দেশ। ওই ঘটনায় অন্তত ষোলো জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ১৩। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইজরায়েলি বোমা কেড়েছে সদ্যোজাত দুই সন্তান, স্ত্রী! শূন্যতা আগলে যুদ্ধবিধ্বস্ত গাজায় ‘একা’ যুবক

Gaza-Israel War: দুই সদ্যোজাত সন্তান ও স্ত্রীর দেহাংশ নিয়ে যখন শেষকৃত্য করতে পৌঁছলেন, জানাজা করার আগে ইমাম বললেন, "খোদা যেন তোমাদের জন্নতে গিয়ে মিলিয়ে দেন।" সত্যি কি ওঁদের সঙ্গে দেখা হবে আর কুমসানের?

সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ইজরায়েলের ওই হামলায় হামা প্রদেশের একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর দলটির তরফে জানানো হয়েছে, মূল হামলাটি হয়েছে মাসয়াফের একটি বিজ্ঞান গবেষণা কেন্দ্রকে লক্ষ্য করে। অভিযোগ, সেখানে ইরানপোষিত জঙ্গিরা অস্ত্র তৈরি করছে। এই হামলায় জঙ্গিদের মৃত্যু হয়েছে না সেই তালিকায় সাধারণ নাগরিকেরা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। একই সঙ্গে উপকূলীয় শহর টারতুসের কাছেও হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যম সূত্রের খবর।

একদিন আগেই ইজরায়েলি প্রতিরক্ষা বলয় লঙ্ঘন করে একশোটিরও বেশি রকেট নিয়ে নেতানিয়াহুর দেশে হামলা চালিয়েছে হিজবুল্লাহেরা। তার বদলা নিতেই কি এই হামলা? যদিও ইসরায়েলের তরফে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে ওয়াকিবহাল মহলের দাবি, সিরিয়ার বাহিনী ও ইরান সমর্থিত জঙ্গিগোষ্ঠীগুলিকে নিশানা করেই নেতানিয়াহু বাহিনীর এই হামলা। সিরিয়ায় এই গবেষণাগার থেকেই হেজবুল্লাহকে অস্ত্র সরবরাহ করে ইরান। সেই রাস্তা বন্ধ করতেই এই হামলা বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই জর্ডানের কিং হুসেন ব্রিজ ক্রসিং ও দখলিকৃত সিরিয়ার পশ্চিম তীরে হামলার পর ইজরায়েলের সঙ্গে জর্ডানের সমস্ত সীমান্তের ক্রসিং পথ বন্ধ করে দেওয়া হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যে কোনও মুহূর্তে ইজরায়েলে হামলা! কেন নতুন করে যুদ্ধ চাইছে ইরান?

Iran-Israel Conflict: আজ-কালের মধ্যেইইজরায়েলে হামলা চালাতে পারে ইরান। তেমন সতর্কতা এসেছে আমেরিকার বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছ থেকেই।

এদিকে ইজরায়েলের এই হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে ইরান। তেহরানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নাসের কানানি একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, সিরিয়ার মাটিতে ইহুদি শাসকের এই অপরাধমূলক হামলার তীব্র নিন্দা করছে ইরান। একই সঙ্গে ইজরায়েলের সমর্থকদের অস্ত্র নামিয়ে রাখার আহ্বানও জানিয়েছেন তিনি।

৭ অক্টোবর ইজরায়েলে ঢুকে হামলা চালিয়েছিল প্যালেস্টাইনের সশস্ত্র জঙ্গিগোষ্ঠী হামাস। অভিযোগ, সেই হামাসদের গোড়া থেকেই মদত জুগিয়ে এসেছে ইরান। সেই হামলার পরেই গাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় নেতানিয়াহুর দেশ। তবে শুধু গাজা নয়, তার পর থেকে সিরিয়াতেও ইরান-সমর্থিত জঙ্গিগোষ্ঠীগুলির আস্তানাগুলিকে নিশানা করা শুরু করেছে ইজরায়েল। এমনকী সিরিয়ার বিমান প্রতিরক্ষা-সহ একাদধিক সামরিক বাহিনীকেও নিশানা করেছে ইজরায়েল। যদিও সেই সব অধিকাংশ হামলারঅ দায় নেয়নি ইজরায়েল।

তবে সাম্প্রতিক এই অভিযান আকারে বেশ বড়সড় এবং ভয়াবহ ছিল বলেই জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের তরফে। সরকারি ভাবে ১৬ জনের মৃত্যুর খবর মিললেও মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। সিরিয়ায় ইরানপোষিত জঙ্গিঘাঁটিতে হামলার উত্তর কি এবার ফিরিয়ে দিতে চলেছে ইরানও? আপাতত সেই জল্পনাই উস্কে দিচ্ছে ফের যুদ্ধের আশঙ্কা।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?