চোখ রাঙাচ্ছে অশনি, ঘূর্ণিঝড়ে কোন সতর্কতা নিতেই হবে

কীভাবে এই ঝড়ের হাত থেকে বাঁচবেন উপকূলবর্তী এলাকার লোকজন? আসুন দেখে নিই এক নজরে।

Sindhu Som
৩ মিনিট
চোখ রাঙাচ্ছে অশনি, ঘূর্ণিঝড়ে  কোন সতর্কতা নিতেই হবে

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’। আদৌ কি বাংলার দিকে আসবে এই ঝড়? আবহাওয়া দপ্তর আশঙ্কা করছে, আসার সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা এবং অন্ধ্রের উপকূলের দিকে ঘণ্টায় ১২০ কিমি বেগে আছড়ে পড়বে এই ঝড়। তবে এর পথে একটি বাঁক রয়েছে। বাংলাদেশের দিকেও ঘুরে যেতে পারে ঝড়টি। গত কয়েক বছর থেকেই একের পর এক ঝড়ের সংখ্যা বেড়েই চলেছে। কেন এই আবহাওয়া পরিবর্তন, তা নিয়ে চিন্তা করার সময় এসেছে। তবে এই মুহূর্তে তার থেকেও বেশি প্রয়োজন, কী কী সতর্কতা নেওয়া উচিত– তা পর্যালোচনা করা। কীভাবে এই ঝড়ের হাত থেকে বাঁচবেন উপকূলবর্তী এলাকার লোকজন? আসুন দেখে নিই এক নজরে।

ঘূর্ণিঝড় আসার আগে কী কী সতর্কতা নেবেন?

● এই মুহূর্তে খুব ভালো করে ঘর পরীক্ষা করুন। যেখানে ফাটল ইত্যাদি রয়েছে, দুর্বল জোড় রয়েছে, মেরামত করে নিন। ছাতের কোনও টালি ঢিলা কি না দেখে নিন। দরজা এবং জানলা প্রয়োজনে দুইই মেরামত করে রাখুন।

● বাড়ির আশেপাশের মরে যাওয়া গাছ বা মরা ডালপালা ছেঁটে ফেলুন। জড়ো করা কাঠকুটো, ফেলে রাখা টিন, ইটের টুকরো, ময়লার বালতি, সাইনবোর্ড ইত্যাদি ঝোড়ো হাওয়াতে উড়ে মারাত্মক বিপদ ঘটাতে পারে। এগুলি যাতে না উড়ে যায়, তার ব্যবস্থা করুন।

● কিছু প্লাই বা তক্তা তৈরি রাখুন। কাচের জানলা হোক বা না হোক, প্রয়োজনে সেই তক্তা জানলা-দরজা ঢাকতে ব্যবহার করা যায়।

● হাতের কাছে কিছু হ্যারিকেন, লণ্ঠনে কেরোসিন ভরে রাখুন। কিছু টর্চ এবং পর্যাপ্ত ব্যাটারিও রাখুন। যাতে প্রয়োজনের সময় আলোর অভাব না হয়।

● পরিত্যক্ত বড় বিল্ডিং আগের থেকেই ভেঙে দেওয়া প্রয়োজন।

● রেডিওতে ব্যাটারি ভরে রাখুন, কিছু বেশি ব্যাটারি কাছে রাখুন।

● আপৎকালীন অবস্থার জন্য প্রয়োজনীয় শুকনো খাবার রাখুন হাতের কাছে। অনেকদিন টেকে এমন খাবার বেশি করে মজুদ রাখুন।

ঝড় শুরুর মুহূর্তে কী করবেন?

● রেডিওয় কান রাখুন। সমস্ত খবর এ-সময় বেতারে সম্প্রচারিত হয়। নির্দেশবার্তা, সতর্কবাণীও।

● সতর্কবাণীগুলো সম্বন্ধে সচেতন থাকুন, এবং সর্বদা সেইদিকে পরিস্থিতি মোড় নিচ্ছে কি না খতিয়ে দেখুন। এতে ঝড়ের ব্যাপারে অনেকখানি প্রস্তুত থাকা যায়।

● নিজে কোনও গুরুত্বপূর্ণ খবর পেলে সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে দিন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভয়াবহ ঘূর্ণিঝড়ের হাত থেকে কীভাবে বাঁচাবেন বাড়ি? জেনে নিন সেই প্রযুক্তি

জলবায়ু পরিবর্তনের (Climate Change) প্রভাবে প্রকৃতির খামখেয়ালিপনা বাড়বে, সঙ্গে বাড়বে সাইক্লোন। কীভাবে বাঁচাবেন বাড়ি?

● কখনওই গুজব ছড়াবেন না। গুজবে কানও দেবেন না। এতে ভীত হয়ে বুদ্ধিনাশ হওয়ার আশঙ্কা কমবে।

● সরকারি তথ্যে আস্থা রাখুন।

● আপনার এলাকায় সাইক্লোনের সতর্কবার্তা জারি করার পরেও সাধারণ কাজকর্ম চালিয়ে যেতে পারেন, তবে অবশ্যই বেতারে কী বলছে, সেগুলো একটু খেয়াল রাখবেন।

● ২৪ ঘণ্টা সাবধান থাকুন। একটি সাইক্লোন অ্যালার্ট আগামী ২৪ ঘণ্টার বিপদকেই সূচিত করে।

এলাকার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার সময় কী করবেন?

● খুব তাড়াতাড়ি উঁচু জায়গায় বা নির্ধারিত আশ্রয়ে পৌঁছন, নইলে যাওয়ার রাস্তা বন্যায় ভেসে যেতে পারে।

● ধরে নেওয়া যাক, আপনার বাড়িটি উঁচু জায়গায় শক্তপোক্তভাবে নির্মিত, সেক্ষেত্রেও বাড়ির নিরাপদতম স্থানে আশ্রয় নিন। তবে স্থান পরিত্যাগের নির্দেশ এলে বিন্দুমাত্র দ্বিধা করবেন না। বাড়ি ছেড়ে পালিয়ে আসতে হবে।

● জানলা-দরজা খুব ভালো করে আটকে রাখুন। শাটার থাকলে নামিয়ে দিন।

● বাইরের দরজা যাতে ভেঙে না পড়ে, তার ব্যবস্থা করুন।

● হাতের কাছে তক্তা না থাকলে কাগজ আটকে দিন কাচে। তাতে কাচ ভাঙলেও টুকরো ছিটকে আহত হওয়ার ভয় থাকবে না।

● হাতের কাছে কিছু অতিরিক্ত খাবার ও জল মজুত রাখুন।

● বাড়ি পরিত্যাগের নির্দেশ এলে নিজের জরুরি কাগজপত্র ও‌পরের তলায় তুলে রাখুন বা এমন জায়গায় রাখুন যেখানে চট করে জল ঢুকবে না।

● বাড়ির একটি জানলা বা দরজা হাওয়ার ঝাপটের বিপরীতে থাকা প্রয়োজন, যা সহজেই খোলা যাবে। কোন জানলা বা দরজাটি এমন, সে সম্পর্কে সচেতন হন।

● নাবালক ও সাবালকদের ডায়েটের পার্থক্য সম্বন্ধে সচেতন থাকতে হবে।

● ঝড়ের কেন্দ্র আপনার ঘরের ওপরে অবস্থান করলে কিছুক্ষণের জন্য বাতাস একদম থেমে যাবে, আর প্রচণ্ড বৃষ্টি হবে আধঘণ্টাটাক। এমন সময় ভুলেও বাইরে বেরবেন না। কারণ, কেন্দ্র সরে যাওয়ার সঙ্গে সঙ্গে আগের থেকেও প্রবল ঝোড়ো হাওয়া ধেয়ে আসবে।

● বাড়ির সমস্ত বিদ্যুৎচালিত যন্ত্রপাতি বন্ধ রাখুন।

স্থান পরিত্যাগের নির্দেশ এলে কী করবেন?

● যা কিছু প্রয়োজনীয়, গুছিয়ে নিন। আপনার ও আপনার পরিবারের দরকারি ওষুধ, বাচ্চাদের বা বয়স্কদের কিছু বিশেষ খাবারদাবার– এই সবই যেন তিন-চারদিনের মতো মজুত থাকে।

● পূর্বনির্ধারিত বিশেষ আশ্রয়ে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছন।

● আশ্রয়স্থলের দায়িত্বে যিনি, তাঁর কথা মেনে চলুন।

● যতক্ষণ না বিপদ পুরোপুরি কাটছে, সেখানেই থাকুন। সরকারি ঘোষণার পরেই আশ্রয়কেন্দ্র থেকে বেরবেন।

ঝড়ের পরবর্তী সতর্কতা

● ঝড়ের পরে যাতে নানা অস্বাস্থ্যকর পরিস্থিতি সামলাতে কাহিল না হয়ে পড়েন, তার জন্য অবশ্যই টিকা নেবেন।

● ল্যাম্প পোস্ট থেকে ঝুলে থাকা ছেঁড়া তার মাড়াবেন না। দূরে থাকবেন যতটা পারা যায়।

● গাড়ি চালালে অত্যন্ত সতর্কতার সঙ্গে চালাবেন।

● নিজের জায়গায় জমে থাকা ভাঙাফাটা টুকরো, নোংরা ইত্যাদি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলুন।

● কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা সঠিকভাবে সরকারকে জানান।

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।