কবে থেকে যাত্রা শুরু হবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের? জানুন টিকিট বুক করার পদ্ধতি

Howrah Puri Vande Bharat Express : সহজেই কম সময়ে হাওড়া থেকে পুরী পৌঁছে দেবে নয়া বন্দে ভারত এক্সপ্রেস, জানুন বিস্তারিত...

inscript
৩ মিনিট
কবে থেকে যাত্রা শুরু হবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের? জানুন টিকিট বুক করার পদ্ধতি

মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাঙালির প্রিয় জগন্নাথ ধাম! অবিশ্বাস্য মনে হলেও এমনটাই সত্যি করতে চলেছে নয়া বন্দে ভারত এক্সপ্রেস। প্রাথমিকভাবে আগামী তিন বছরে মোট ৪০০টি নতুন বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা ছিল ভারতীয় রেল কর্তৃপক্ষের। এমনিতেই বন্দে ভারত এক্সপ্রেসের হাত ধরে রেলপথে পশ্চিমবঙ্গের অবস্থান এখন তুঙ্গে। নিত্যদিনই হাওড়া নিউ জলপাইগুড়ি রুটে চলছে বন্ধে ভারত এক্সপ্রেসের প্রথম শাখাটি এবং যাত্রী ব্যস্ততাও জানান দিচ্ছে এই এক্সপ্রেস নিয়ে উত্তেজনা একরত্তিও কমেনি। এর মধ্যেই বাংলায় ফের তিনটি নতুন এক্সপ্রেস চালু হওয়ার কথা ঘোষণা করা হয়। এবার সেই ঘোষণা মেনেই চালু হতে চলেছে নয়া হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস।

এতদিন পর্যন্ত পুরী ভ্রমণের জন্য হাওড়া থেকে সর্বনিম্ন সময় লাগতো প্রায় ৭ ঘণ্টা ৩৫ মিনিট। তাও কেবলমাত্র হাওড়া - পুরী শতাব্দী এক্সপ্রেসই এই সময়ের মধ্যে পৌঁছে দিতে সক্ষম ছিল। অন্যান্য ট্রেনের ক্ষেত্রে সেই সময়সীমা আরও বেড়ে যেত। কিন্তু হাওড়া-পুরী শতাব্দী ট্রেনের থেকে আরও ১ ঘণ্টা কম সময়ে এবার পুরী পৌঁছে দেবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস।

হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে রওনা দিয়ে দুপুর ১২.৩৫ নাগাদ পুরী স্টেশনে পৌঁছে যাবে ট্রেনটি। ফিরতি ট্রেন ছাড়বে দুপুর ১.৩০ নাগাদ। হাওড়া থেকে রওনা হওয়ার পর পুরীগামী বন্দে ভারত ট্রেনটি প্রথম থামবে খড়গপুর স্টেশনে। তারপর বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদা, মাঝে মাত্র ৬টি স্টেশনে থামবে নয়া বন্দে ভারত এক্সপ্রেস। এই নতুন ট্রেনটিতে থাকছে ১৪টি এসি চেয়ারকার, ২টি এক্সিকিউটিভ চেয়ারকার। প্রাথমিকভাবে ঠিক ছিল আজ অর্থাৎ ১৫ মে থেকেই শুভ সূচনা হবে হাওড়া - পুরী বন্দে ভারত এক্সপ্রেসের, এবং যাত্রী নিয়ে চাকা গড়ানোর কথা ছিল আগামী দিন অর্থাৎ ১৬ মে। যদিও শেষ মুহূর্তে উদ্বোধন পিছিয়ে করা হয় ১৮ মে। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশন জানানো হয়, ভার্চুয়াল মাধ্যমে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে হাওড়া বা খড়গপুর স্টেশন থেকে আপ ট্রেন নয়, পুরী স্টেশন থেকে উদ্বোধন হবে ডাউন বন্দে ভারত এক্সপ্রেসের।

এই ট্রেনের ভাড়া কত হবে? রেল সূত্রে খবর, এসি চেয়ার কারের জন্য ভাড়া হবে ১,৫০০ টাকা এবং একজিকিউটিভ চেয়ার কারের জন্য ভাড়া হবে ২,৭০০ টাকার কাছাকাছি। এছাড়া খাবারের জন্য খসতে পারে অতিরিক্ত অর্থ। তবে, এখনও এই ট্রেনের চূড়ান্ত ভাড়া ঘোষণা করা হয়নি। এমনকী টিকিট বুকিং নিয়েও বিস্তারিত কিছুই জানা যায়নি এখনও। তবে হাওড়া নিউ জলপাইগুড়ি রুটে চলা বন্দে ভারত এক্সপ্রেসের মতো এই নতুন ট্রেনটির ক্ষেত্রেও যে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই টিকিট কাটা যাবে সে কথা আঁচ করা যাচ্ছে। অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে IRCTC এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন যাত্রীরা।

বুকিং পদ্ধতি -

ধাপ ১ - বন্দে ভারত ট্রেনের টিকিট বুক করার জন্য আপনাকে প্রথমেই গুগল থেকে IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইটে irctc.co.in-এ লগইন করতে হবে।

ধাপ ২ - IRCTC-তে লগইন করে আপনাকে ভ্রমণের তারিখ, ট্রেন এবং স্থান লিখতে হবে তারপর নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যেতে হবে।

ধাপ ৩ - তারপর আপনাকে নির্দিষ্ট বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি সিলেক্ট করে ‘এসি চেয়ার’ অথবা ‘এক্সিকিউটিভ’ কোচ সিলেক্ট করতে হবে।

ধাপ ৪ - তারপর যে পেজটি খুলবে সেখানে আপনাকে প্যাসেঞ্জার ডিটেইলস দিয়ে আবারও নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যেতে হবে।

ধাপ ৫ - এটিই সর্বশেষ ধাপ যেখানে পেমেন্ট করার সাথে সাথে আপনার টিকিট বুক হয়ে যাবে। টাকা জমা দেওয়ার পদ্ধতি হিসেবে অনলাইন নেট ব্যাংকিং, গুগল পে, ফোন পে অথবা ডেবিট কার্ড ইত্যাদি যে কোনও পদ্ধতি বেছে নিতে পারেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।