যে কোনও কাটা-ফাটা নোট ব্যাঙ্কে বদলাতে গেলেই বিপদে পড়বেন আপনি, জানুন সঠিক নিয়ম

Damaged Note Exchange: যে ব্যাঙ্ক থেকে আপনি নোট বদলাতে চান সেই নির্দিষ্ট শাখায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকাও জরুরি নয়।

inscript
২ মিনিট
যে কোনও কাটা-ফাটা নোট ব্যাঙ্কে বদলাতে গেলেই বিপদে পড়বেন আপনি, জানুন সঠিক নিয়ম

“দাদা, নোটটা বদলে দিন একটু"! অটোর খুচরোতে হোক বা মুদির দোকানে, প্রতি সপ্তাহে একবার না একবার নোট বদলানোর অনুরোধ করতেই হয়েছে আমাদের সকলকেই। নগদে কেনাকাটা করতে গেলেই খারাপ বা ছেঁড়া নোট দেখতে পান। শুধু তো দোকানদারের কাছ থেকে নয়, আপনার পকেটেও যদি ভুলক্রমে একটি ছেঁড়া নোট ঢুকে যায়, তাকে গছানোর যত চেষ্টাই করুন না কেন, সম্ভব হয় না। সে আরেক বিড়ম্বনা। তবে সবেরই দু'তরফা সমাধান আছে, একদল লোক আছেন যারা পুরনো বদলে নতুন নোট দিতে পারে, কিন্তু বিনিময়ে কমিশন দিয়ে 'খুশি' করে দিতে হবে তাদের। আর অন্য তরফের সমাধান চাইলে মনে রাখতে হবে, ব্যাঙ্কে গিয়ে কোনও অতিরিক্ত টাকা না খসিয়েই আপনি এই নোটগুলি বদলাতে পারেন।

কাটা বা ফাটা নোট যেকোনও সরকারি বা বেসরকারি ব্যাঙ্কেই বদলানো যায়। কোনও ব্যাঙ্কই নোট বদলে দিতে অস্বীকার করতে পারে না, নিয়ম অনুযায়ীই। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) এই ধরনের নোট বিনিময়ের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রেখেছে।

নোট পরিবর্তনের নিয়ম কী কী?

  • আপনার জন্য আরও কিছু লেখা
ব্যাংকে না গিয়েও বদল করা যাবে ২০০০ টাকার নোট, কীভাবে?

2000 Note: ব্যাঙ্ককে না গিয়েও এবারে বদলাতে পারবেন ২০০০ টাকার নোট, জানুন আপনাকে কী করতে হবে

আরবিআই একজন ব্যক্তির জন্য একবারে সর্বাধিক ২০টি নোট বিনিময়ের নির্দিষ্ট সীমা নির্ধারণ করেছে। অর্থাৎ, আপনি একবস্তা ছেঁড়া নোট নিয়ে বদলাতে গেলে মোটেও পারবেন না। একবারে ২০ টির বেশি নোট পরিবর্তন করা যায় না নিয়মানুসারে। আরবিআই এই নোটের মূল্যও নির্দিষ্ট করে দিয়েছে। তাই একবারে, আপনি ২০টি এমন নোটই বদলাতে পারবেন যার সর্বমোট মূল্য ৫,০০০ টাকার বেশি নয়।

ব্যাঙ্ক এই ক্ষতিগ্রস্ত নোটগুলিকে নিয়ে নেবে এবং সেগুলির জায়গায় একই মূল্যের নতুন নোট দেবে আপনাকে। যদি আপনার কাছে বেশি নোট থাকে, তাহলে ব্যাঙ্ক আপনাকে সঙ্গে সঙ্গেই বদলে দেবে না। সেক্ষেত্রে ব্যাঙ্ক ক্ষতিগ্রস্থ নোটগুলি নিয়ে নেবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে পরে সেই টাকা আপনাকে টাকা ফেরত দেবে।

নিরাপত্তা

মনে রাখতে হবে, যে কোনও ব্যাঙ্ক কেবলমাত্র সেই নোটগুলিই বদল করবে যাতে সিরিয়াল নম্বর, মহাত্মা গান্ধির জলছাপ এবং গভর্নরের স্বাক্ষরের মতো নিরাপত্তা চিহ্ন রয়েছে। যদি এগুলি আপনার নোটগুলিতে না থাকে, মানে এই নোট জাল হলে ব্যাঙ্ক সেগুলি বদলে দেবে না৷ কাটা বা ফাটা নোট বদলানোর জন্য ব্যাঙ্ক কোনও ধরনের কমিশন নেয় না। এমনকী যে ব্যাঙ্ক থেকে আপনি নোট বদলাতে চান সেই নির্দিষ্ট শাখায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকাও জরুরি নয়।

কতটা ক্ষতিগ্রস্ত হলে সেই নোট বদলানো যায়?

আপনি ব্যাঙ্কে যে নোটটি দিচ্ছেন তা যদি খুব বেশি ক্ষতিগ্রস্থ হয় অর্থাৎ খুব বেশি কাটা হলে বা খুব বাজেভাবে ছিঁড়ে গিয়ে থাকলে আপনি নোটের মূল্যের পুরো টাকা পাবেন না। যেমন ধরুন, আপনার কাছে একটি ২০০ টাকার নোট আছে। নোটটি কোনওভাবে ছিঁড়ে গেছে। যদি নোটটির ৭৮ বর্গ সেমি জায়গা অক্ষত থাকে, তাহলে আপনি পুরো টাকা পাবেন। কিন্তু, যদি নোটের ৩৯ বর্গ সেমি জায়গা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনি এর অর্ধেক টাকা পাবেন। অন্যান্য মুদ্রার নোটের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।