যাদবপুরে সততা বনাম দুর্নীতি! সায়নী ঘোষের বিরুদ্ধে কতটা শক্তিশালী সৃজন ভট্টাচার্য?

Srijan Bhattacharyya: যাদবপুরে এবার সৃজন বনাম সায়নী, সততা বনাম দুর্নীতির লড়াই।

inscript
২ মিনিট
যাদবপুরে সততা বনাম দুর্নীতি! সায়নী ঘোষের বিরুদ্ধে কতটা শক্তিশালী সৃজন ভট্টাচার্য?

জটিল আসন। যাদবপুর আসনে একসময় জিতেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তখন অবশ্য তিনি কংগ্রেসে। এই আসনে একাধিকবার জিতেছেন বাম নেতারা, তবে ২০১৯ সালের পর থেকে একচেটিয়াভাবে এই আসনে জিতছে তৃণমূল কংগ্রেস। ২০০৯ সালে জিতেছিলেন কবীর সুমন, তারপর সুগত বসু, তারপর মিমি চক্রবর্তী। তৃণমূলের সাংসদ মিমি অবশ্য পদত্যাগ করেছেন। এবার তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। আর তাঁর বিরুদ্ধে যাদবপুর কেন্দ্রে এবার বামেদের মুখ প্রাক্তন ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে এসএফআইয়ের রাজ্য সম্পাদকের পদ সামলে আসা সৃজন এর আগে, বিধানসভা নির্বাচনে লড়েছিলেন সিঙ্গুর থেকে। বামেদের নতুন মুখ যারা ছিলেন, লোকসভা নির্বাচনেও তাঁদের অনেকের উপরই আস্থা রাখছে সিপিআইএম। অর্থাৎ যাদবপুরে এবার সৃজন বনাম সায়নী, সততা বনাম দুর্নীতির লড়াই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোটে হেরেও ছিলেন মমতার বিশ্বস্ত! অভিনয় থেকে দুর্নীতিতে যেভাবে নাম জড়াল সায়নী ঘোষের

Saayoni Ghosh ED: ভোটে হেরে পদোন্নতি হয়েছিল সায়নীর। সেই বছর জুন মাসেই সায়নী ঘোষকে তৃণমূল যুব সভানেত্রী ঘোষণা করেন মমতা।

১৯৭৭ সালে যাদবপুর আসনে জিতেছিলেন বামনেতা সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আসন ছিনিয়ে নিলেও ১৯৮৯ সালে আবার এই আসনে জেতেন বাম প্রার্থী মালিনী ভট্টাচার্য। তারপর তিন দফায় তৃণমূলের হয়ে জিতেছিলেন কৃষ্ণা বসু। ২০০৪ সালে তাঁর থেকে এই আসন ছিনিয়ে নেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। কিন্তু ২০০৯ সালে এই আসনে তৃণমূলের প্রার্থী হন কবীর সুমন। তারপর থেকে তৃণমূলকে সরাতে পারেননি কেউ। নতুন প্রার্থী মিমি চক্রবর্তীর কাছে হেরে গিয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো দুঁদে নেতা। এবার যাদবপুরের মতো এমন গুরুত্বপূর্ণ আসনে বামেদের ভরসা 'ঘরের ছেলে' সৃজন ভট্টাচার্য। ২০১৯ সালের লোকসভায় যাদবপুর আসনে তৃতীয় হয়েছিল সিপিআইএম। বিকাশ রঞ্জন ভট্টচার্য পেয়েছিলেন ৩ লক্ষ ২ হাজার ২৬৪ টি ভোট। মিমি পেয়েছিলেন ৬ লক্ষ ৮৮ হাজার ৪৭২ টি ভোট। ২০১৪ আর ২০০৯ সালে এই আসনে দ্বিতীয় হয়েছিল বামেরা। ২০১৪ সালে বাম নেতা ডঃ সুজন চক্রবর্তী পেয়েছিলেন ৪ লক্ষ ৫৯ হাজার ৪১ টি ভোট। আর ২০০৯ সালে সুজন পেয়েছিলেন ৪ লক্ষ ৮৪ হাজার ৪০০ ভোট।

  • আপনার জন্য আরও কিছু লেখা
টিকিট পাননি, পাঁচ বছরে যাদবপুরের জন্য কী করলেন মিমি চক্রবর্তী?

Mimi Chakraborty Jadavpur MP Performance: ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে ১১ টি সিনেমা করেছেন মিমি। এই বছরই বাংলাদেশের তারকা শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন।

বিজেপির হয়ে এই আসনে প্রার্থী হয়েছেন ডাঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বিজেপির বুদ্ধিজীবী মহলে অনির্বাণ গঙ্গোপাধ্যায় অত্যন্ত পরিচিত নাম। আরএসএসের ভরসার পাত্র তিনি। শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের চেয়ারপার্সন অনির্বাণ নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রও ছিলেন। যাদবপুরের ছাত্র সৃজনও। যাদবপুর আসনের মধ্যে পড়ে বারুইপুর পূর্ব ও পশ্চিম, সোনারপুর উত্তর ও দক্ষিণ, যাদবপুর, টালিগঞ্জ আর ভাঙড়। এর মধ্যে যাদবপুর আর টালিগঞ্জে বামেদের কিঞ্চিৎ দখল আছে। ভাঙড়ে দাপট আইএসএফের। কোনও জোটেই এবার যায়নি সিপিআইএম। এমন অবস্থায় ভাঙড়ে কতখানি সুবিধা করতে পারবেন সৃজন, প্রশ্ন থেকে যাচ্ছে। তবে এই অঞ্চলে মুসলিম ভোটের পরিমাণ নেহাত কম নয়। সায়নী তৃণমূলের হয়ে সেই ভোট ব্যবহার করতে পারেন ঠিকই কিন্তু নিঃসন্দেহে তাতে তাঁর মাথায় ঝুলে থাকা দুর্নীতির খাঁড়া সরে যায় না।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম রয়েছে তাঁর। শিক্ষক নিয়োগে আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়েছিল তৃণমূল নেতা কুন্তল ঘোষের। কুন্তলের সঙ্গে সায়নীর যোগাযোগ ও প্রতিপত্তি ক্রমেই বাড়তে থাকার বিষয়টি তাই ইডির রাডারে আসে। ইডির দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন সায়নী। আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে গত বিধানসভা নির্বাচনে লড়েছিলেন সায়নী। হেরে যান সামান্য ভোটে। যুব সমাজে তাঁর দাপট রয়েছে, তাঁর গ্রহণযোগ্যতাও আছে। কিন্তু যাদবপুর কেন্দ্রে আছে কি? যাদবপুর অঞ্চলে বেড়ে ওঠা সৃজন ভট্টাচার্য দীর্ঘদিন ধরে ছাত্র সংগঠন সামলেছেন। ফলে ছাত্রযুবদের মধ্যে তাঁর জনপ্রিয়তা নেহাত কম নয়। এবার প্রশ্ন দুর্নীতি না সততার লড়াই, কাজের দাবিতে লড়াই- যাদবপুর আসনে বামেদের ভবিষ্যৎ নির্ধারক হবে কোন ইস্যু?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।