কেজরিওয়ালই শেষ নয়, আপকে শেষ করতে বিজেপির যে ভয়াবহ পরিকল্পনা ফাঁস করলেন অতিশী

AAP Minister Atishi Marlena: অতিশী বলছেন, বিজেপি চাইছে আগামী ২ মাসের মধ্যে, লোকসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির আরও চার নেতাকে গ্রেফতার করতে।

inscript
২ মিনিট
কেজরিওয়ালই শেষ নয়, আপকে শেষ করতে বিজেপির যে ভয়াবহ পরিকল্পনা ফাঁস করলেন অতিশী

দিল্লির মুখ্যমন্ত্রী জেলে! লোকসভা ভোটের মুখে সারা দেশ জুড়ে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিঃসন্দেহে বড় প্রভাব ফেলেছে। ইডি-সিবিআই ব্যবহার করে বিরোধী নেতাদের গ্রেফতার করানোর ঘটনা দেশে আর চমকপ্রদ কিছুই না। তবে আম আদমি পার্টি বলছে, বিজেপি এখানেই থামবে না। বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন দিল্লি সরকারের শিক্ষামন্ত্রী অতিশী মারলেনা। অতিশী বলছেন, আম আদমি পার্টির আরও চার নেতাকে আগামী ২ মাসে ইডিকে দিয়ে গ্রেফতার করাতে চলেছে বিজেপি।

অতিশী জানিয়েছেন, ভারতীয় জনতা পার্টি তাঁর খুবই ঘনিষ্ঠ একজনের মাধ্যমে অতিশীকে বিজেপিতে যোগদানের প্রস্তাব দিয়েছে। অতিশীকে বলা হয়েছে, হয় তিনি বিজেপিতে যোগ দিয়ে নিজের রাজনৈতিক কেরিয়ার বাঁচান, নাহলে গ্রেফতারির অপেক্ষা করুন। অতিশী বলছেন, বিজেপিতে যোগ না দিলে আগামী এক মাসের মধ্যে ইডি দিয়ে গ্রেফতার করা হবে তাঁকে। অতিশীর আরও দাবি, আগামী কয়েক দিনের মধ্যেই তাঁর এবং তাঁর আত্মীয়দের বাড়িতে অভিযান চালানো হবে।

BIG BREAKING - SHOCKING REVELATION BY DELHI MINISTER ATISHI

BJP has approached me through a close associate to join BJP

They have threatened me to either join BJP and save myself

Either join BJP or face arrest in next 1 month

Modi has made up his mind to Finish AAP.

Next are…

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেজরিওয়ালের গ্রেফতারির নেপথ্যেও নির্বাচনী বন্ড! কীভাবে?

Arvind Kejriwal Arrest and Electoral Bond: পিনাকা শরৎ চন্দ্র রেড্ডি ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে ৬২ কোটি টাকা অনুদান দিয়েছিলেন। যে অনুদানের ৪৪.৫ কোটি টাকাই পেয়েছে বিজেপি।

— AAP Ka Mehta 🇮🇳 (@DaaruBaazMehta)

তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি ঠিক করেই নিয়েছে আম আদমি পার্টি এবং আম আদমি পার্টির সমস্ত নেতাদের শেষ করতে হবে। সেই পরিকল্পনা মতোই প্রথমে সমস্ত শীর্ষ নেতৃত্বকে গ্রেফতার করা হয় একে একে, সত্যেন্দ্র জৈন, মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং এবং এখন খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

অতিশী বলছেন, এখন বিজেপি চাইছে আগামী ২ মাসের মধ্যে, লোকসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির আরও চার নেতাকে গ্রেফতার করতে। তালিকায় আছেন সৌরভ ভরদ্বাজ, রাঘব চাড্ডা, দুর্গেশ পাঠক ও অতিশী মারলেনা। বিজেপি নেতৃত্ব ভেবেছিল কেজরিওয়ালের গ্রেফতারির পর আপ ভেঙে পড়বে, নৈতিকভাবে এই বিরোধী দল শেষ হয়ে যাবে কারণ প্রায় সব শীর্ষ নেতাই জেলে। কিন্তু গত রবিবার রামলীলা ময়দানে বিরোধীদের যে সভা হয়েছে তাতে দেশ থেকে লক্ষ লক্ষ বিজেপি বিরোধী মানুষের জমায়েত দেখে বিজেপি নিষ্কণ্টক হওয়ার বিষয়ে নিশ্চিত হতে পারেনি। তাই আরও গ্রেফতারির প্রস্তুতি চলছে। ৪ শীর্ষ নেতার পরে তাই পরবর্তী ৪ জনকে জেলে পাঠানোর চেষ্টা করছে বিজেপি, অভিযোগ অতিশীর।

দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে সোমবার ১৫ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। কেজরিওয়ালকে তিহার জেলে পাঠানো হয়। শুনানির সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতকে জানায়, আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় তাঁর দলের নেতা অতীশি মারলেনা এবং সৌরভ ভরদ্বাজের নাম দিয়েছেন কেজরিওয়াল। কেজরিওয়াল নাকি বলেছেন, আবগারি মামলার অভিযুক্তদের মধ্যে একজন, বিজয় নায়ার, যিনি আপের প্রাক্তন কমিউনিকেশন-ইন-চার্জও ছিলেন, তিনি অতীশিকে রিপোর্ট করতেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।