অনলাইন ব্যাঙ্ক জালিয়াতি থেকে সতর্ক থাকার উপায়

Satyaki Bhattacharyya
৪ মিনিট
অনলাইন ব্যাঙ্ক জালিয়াতি থেকে সতর্ক থাকার উপায়

গত কয়েক বছরে ভারতে অনলাইন লেনদেন বিপুল পরিমাণে বেড়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে 4G নেটওয়ার্ক পৌঁছে যাওয়া ও UPI লেনদেনের জনপ্রিয়তার কারণে অনলাইনে টাকা পাঠাতে শুরু করেছেন অনেকেই। এর ফলে ব্যাঙ্কে গিয়ে টাকা পাঠানোর ঝামেলা থেকে মুক্তি মিলছে। তবে ভারতে এখনও বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারী অনলাইন লেনদেনের ঝুঁকি সম্পর্কে ওয়াকিবহাল নন। এই সুযোগ নিয়ে প্রতারকরা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। তবে চিন্তার কোনও কারণ নেই, দৈনন্দিন জীবনে একটু সতর্ক থাকলেই প্রতারণার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। অনলাইন প্রতারকদের ফাঁদে পা দেওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে কী কী উপায় অবলম্বন করবেন? দেখে নিন।

ব্যাঙ্কের ফোনে 'না' বলতে শিখুন

ব্যাঙ্ক অথবা ক্রেডিট কার্ড বিভাগ থেকে ফোন করে কোনও পরিষেবা দেওয়ার কথা বলা হলে, তা এড়িয়ে চলুন। প্রতারকরা ব্যাঙ্ক থেকে ফোন করার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের কে-ওয়াই-সি আপডেট অথবা ক্রেডিট কার্ডের লিমিট বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়। তাই দিনের যে কোনও সময় কোনও ব্যাঙ্কিং পরিষেবার জন্য ফোন এলে ফোনের অপর প্রান্তে থাকা মানুষটিকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ক্রেডিট কার্ড সংক্রান্ত কোনও তথ্য জানাবেন না। এই সময় প্রতারকরা ভয় দেখানোর জন্য অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার হুমকি দিতে পারে। এই হুমকিকে গ্রাহ্য না করে নিকটবর্তী ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করুন।

অজানা লিঙ্কে ক্লিক করবেন না

হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও অন্যান্য মেসেজিং অ্যাপে নিয়মিত বিভিন্ন লিঙ্ক পাঠান অনেকেই। এছাড়াও, ই-মেলের মাধ্যমেও বিভিন্ন লিঙ্ক আসতে থাকে। কোনও লিঙ্ক সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত না হয়ে সেই লিঙ্কে ক্লিক করবেন না। এই ধরনের বেশিরভাগ লিঙ্কেই ম্যালওয়্যার থাকে। যা আপনার ফোন অথবা কম্পিউটার থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেবে। সাধারণত লোভনীয় অফার অথবা লটারি জেতার নাম করে এই ধরনের লিঙ্ক পাঠায় স্ক্যামাররা।

এই ধরনের লিঙ্কে ক্লিক করলে একটি ওয়েবসাইট ওপেন হবে। এই ক্ষেত্রে অনেক সময় ব্যাঙ্কের ভুয়ো ওয়েবসাইট ওপেন হয়। এই ওয়েবসাইটগুলি হুবহু ব্যাঙ্কের আসল ওয়েবসাইটের মতো দেখতে। সেখানে ব্যাঙ্কিং ইউজার নেম ও পাসওয়ার্ড দিলেই তা প্রতারকদের হাতে পৌঁছে যাবে। তাই ফোন ও কম্পিউটারে যে কোনও লিঙ্কে ক্লিক করার আগে নিশ্চিত হয়ে নিন।

কাস্টমার কেয়ারে ফোন করার আগে সমাধান

ব্যাঙ্কিং ও আর্থিক লেনদেন সংক্রান্ত যে কোনও কোম্পানির গ্রাহক পরিষেবা কেন্দ্রে ফোন করার আগে গুগলে ফোন নম্বর সার্চ করবেন না। যে কোম্পানির গ্রাহক পরিষেবা কেন্দ্রে ফোন করতে চাইছেন সেই কোম্পানির ওয়েবসাইট থেকে নম্বর দেখে নিন। অনেক সময় প্রতারকরা বিশেষ উপায়ে গুগল সার্চে নিজেদের নম্বরটি ব্যাঙ্ক ও বিভিন্ন কোম্পানির কাস্টমার কেয়ারের নাম করে দেখাতে শুরু করে। এর ফলে গুগল থেকে পাওয়া নম্বরে ফোন করলে সেই ফোন আসলে প্রতারকদের কাছে পৌঁছে যায়। যার ফল হতে পারে ভয়ঙ্কর। তাই যে কোন কাস্টমার কেয়ারে ফোন করার আগে সেই ফোন নম্বর ভালো করে যাচাই করে নিন।

পাসওয়ার্ডের প্রতি সতর্কতা

বিভিন্ন অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না। সব অ্যাকাউন্টে পৃথক পৃথক পাসওয়ার্ড ব্যবহার করুন। এর ফলে আপনার একটি অ্যাকাউন্ট হ্যাক হলেও অন্য অ্যাকাউন্টগুলি সুরক্ষিত থাকবে। যেমন ধরুন ফেসবুক ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড রাখলে কোন কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে খুব সহজেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিতে পারবে হ্যাকাররা।

এছাড়াও, ব্রাউজারে কখনওই নিজের ব্যাঙ্কিং ও আর্থিক লেনদেন সংক্রান্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করবেন না। পাসওয়ার্ড সেভ করার জন্য পাসওয়ার্ড ম্যানেজারের সাহায্য নিতে পারেন। বিনামূল্যে ও সাবস্ক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত ভাবে পাসওয়ার্ড সেভ করার জন্য বাজারে রয়েছে একাধিক জনপ্রিয় পাসওয়ার্ড ম্যানেজার। এছাড়াও ব্যাঙ্কিং অ্যাকাউন্টে কখনই সহজ পাসওয়ার্ড (12345 অথবা abcd1234) ব্যবহার করবেন না। লেটার, স্পেশাল ক্যারেকটার ও নম্বরের সংমিশ্রণে পাসওয়ার্ড তৈরি করুন। পাবলিক WiFi নেটওয়ার্কে কানেকটেড থাকলে ব্যাঙ্কিং লেনদেন এড়িয়ে চলুন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে লগ-ইন করার সময় পাসওয়ার্ড টাইপ করতে ভার্চুয়াল কি-বোর্ডের সাহায্য নিন।

সোশ্যাল মিডিয়া লগ-ইন এড়িয়ে চলুন

আজকাল অনেক ক্ষেত্রেই অনলাইনে অ্যাকাউন্ট তৈরির জন্য ইউজারনেম ও পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয় না। ফেসবুক অথবা গুগল অ্যাকাউন্টের মাধ্যমেই অনেক ওয়েবসাইটে লগ ইন করা সম্ভব। আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই ধরনের লগ-ইন এড়িয়ে চলুন। এর ফলে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে বিপদের সম্মুখীন হতে পারেন।

মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন

লগ-ইনের জন্য মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করুন। এই ফিচার ব্যবহার করলে অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার ফোনে একটি ওটিপি আসবে। সেই ওপিটি দেওয়ার পরেই অ্যাকাউন্ট লগ-ইন করা যাবে। তাই কোনও কারণে পাসওয়ার্ড হ্যাক হয়ে গেলেও প্রতারকরা আপনার অ্যাকাউন্টে লগ-ইন করতে পারবে না।

ওটিপি ও পিন শেয়ার করবেন না

নিজের ওটিপি, পিন অথবা পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করবেন না। প্রতারকরা ফোন করে বিভিন্ন উপায়ে ভয় দেখিয়ে আপনার কাছ থেকে পিন, ওটিপি ও পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। আপনার এক এক মুহূর্তের অসতর্কতার কারণে খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাই কোনও পরিস্থিতিতেই এই সব তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না।

অ্যাপ ডাউনলোড করার আগে সতর্কতা

আজকাল প্রায় সব কাজের জন্যই পৃথক অ্যাপ এসে গিয়েছে। কিন্তু স্মার্টফোনে যে কোন অ্যাপ ইনস্টল করার আগে প্লে-স্টোর অথবা অ্যাপ স্টোরের রিভিউ ভালো করে পড়ে নিন। রিভিউ সন্দেহজনক মনে হলে সেই অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকুন। অ্যানড্রয়েড গ্রাহকরা প্লে-স্টোর ছাড়া অন্য কোনও উপায়ে ফোনে অ্যাপ ইনস্টল করলে বিপদের সম্মুখীন হতে পারেন। তাই অন্য স্টোর ও ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাপে আকর্ষণীয় ফিচার থাকলেও নিজের সুরক্ষার জন্য প্লে-স্টোর থেকেই অ্যাপ ইনস্টল করুন। অন্যদিকে, কম্পিউটার ও মোবাইল ব্রাউজারে এক্সটেনশন ইনস্টল করার আগে ভালো করে রিভিউ দেখে নিন।

প্রায় সব উপায় আগে থেকে জানা থাকলেও অনেকেই বাস্তব জীবনে তা প্রয়োগ করেন না। ফলে চরম খেসারৎ দিতে হয়। তাই সবসময় সতর্ক থাকাই ব্যাঙ্ক জালিয়াতির হাত থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায়।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।