গালওয়ান যুদ্ধের পর পাল্টা মার দিতে কীভাবে রণসাজে সেজেছিল ভারত!

Galwan Clash Indo China Tension: ভারতের ২০ জন সেনার মৃত্যু হলেও, চিনের নাকি তেমন ক্ষতিই হয়নি।

inscript
৩ মিনিট
গালওয়ান যুদ্ধের পর পাল্টা মার দিতে কীভাবে রণসাজে সেজেছিল ভারত!

দুর্বল অঞ্চল মানেই শত্রুর নজর সেই দিকেই। দুর্বলকে শুধু সাহস জোগালেই তো হয় না, মাঝেসাঝে অস্ত্রও জোগাতে হয়। যে অস্ত্রের দম্ভে ও ক্ষমতাতেই শত্রুকে 'বার্তা' দেবেন রাষ্ট্রনায়করা। দেশ বুঝবে, “দেশ সুরক্ষিত হ্যায়"। গালওয়ানের সংঘর্ষের পরে এভাবেই সীমান্তকে শক্তিশালী করতে ভারতীয় বিমান বাহিনী কয়েক হাজার সৈন্য এবং প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম, পদাতিক যুদ্ধ যান, ট্যাঙ্ক, বন্দুক, সারফেস-টু-এয়ার গাইডেড অস্ত্র এবং রাডার পাঠিয়েছিল পূর্ব লাদাখে। ২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর চিনকে প্রতিহত করতে কোনওভাবেই সূচাগ্র মেদিনী ছাড়তে রাজি নয় ভারত। সেই সংঘর্ষের পর যে কোনও ধরনের সংঘর্ষ ঠেকাতে ভারত তৈরি হয়েছিল রণসাজে!

২০২০ সালের এপ্রিল-মে মাস থেকেই পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক স্থবিরতা নেমে এসেছে। গালওয়ান উপত্যকার সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্ক গত ছয় দশকের প্রেক্ষিতে একেবারেই তলানিতে নেমে যায়। ভারতের দাবি ছিল, দেশ পাল্টা আঘাত করেছে চিনকে, আর তাতে মোক্ষম জবাবও দেওয়া গেছে। পিএলএ-এর হতাহতের সংখ্যা নাকি ভারতীয় সেনাবাহিনীর চেয়ে দ্বিগুণ ছিল। যদিও বেইজিং আনুষ্ঠানিকভাবে দাবি করে যে সংঘর্ষে মাত্র চারজন চিনা সেনাই নিহত হয়েছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আচমকা ভয়াবহ যুদ্ধ সীমান্তে! কোন পথে এগোচ্ছে ভারত-চিন সংঘাত

India China conflict : অরুণাচল সীমান্তে ভারত-চিন সংঘর্ষ! জখম দু’পক্ষই

ভারতীয় বায়ুসেনা ৬৮,০০০ সৈন্য, ৩৩০ টি পদাতিক যুদ্ধ যান, ৯০টি ট্যাঙ্ক এবং বেশ কয়েকটি আর্টিলারি বন্দুক পূর্ব লাদাখে পাঠিয়েছিল গালওয়ান হামলার পরেই। গালওয়ান পর্বের পরে সীমান্তে পরিস্থিতি মোটেও সুবিধার নয়। এই মুহূর্তে সামান্য নজর ঘোরালেও তা বিপদ বাড়িয়ে তুলতে পারে কয়েকশো গুণ। তাই সীমান্তে বিশ্বাসযোগ্য বাহিনী বজায় রাখা এবং তাদের যথাযোগ্য প্রতিরোধমূলক সামরিক সমর্থন জুগিয়ে যাওয়া ছাড়া ভারতের কাছে উপায়ও ছিল না। তাই এই রাশি রাশি অস্ত্র জোগানের কাজটি করে ওয়েস্টার্ন এয়ার কমান্ড। ওয়েস্টার্ন এয়ার কমান্ড আইএএফ-এর বৃহত্তম অপারেশনাল কমান্ড। গত তিন বছরে এভাবেই বিমান বাহিনী এয়ারলিফট করে ওই এলাকায় ৯,০০০ টন সামরিক সরঞ্জাম মজুত করেছে।

বায়ুসেনার বক্তব্য, সারফেস-টু-এয়ার গাইডেড অস্ত্র এবং রাডার ওই সীমান্ত এলাকায় মোতায়েন করে এয়ার ডিফেন্স নেটওয়ার্ককে আরও শক্তিশালী করে তোলাই ছিল মূল লক্ষ্য। সারফেস-টু-এয়ার গাইডেড অস্ত্র কী? এই অস্ত্র ১০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। রাডারগুলি স্বাভাবিক যে কোনও রাডারের থেকে দেড় গুণ বেশি শক্তিশালী। সীমান্ত বরাবর চিন কী কৌশল নিচ্ছে, তাতে টানা নজর রাখতে রাডার স্থাপনের জন্য হেলিকপ্টার ব্যাবহৃত হয় ব্যাপকভাবে।

ভারতীয় বায়ুসেনা রাফাল, সুখোই-৩০ এবং মিগ-২৯ যুদ্ধ বিমানও আকাশ পাহারায় মোতায়েন করে। ইলেকট্রনিক নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য রিমোট কন্ট্রোলড বিমান ব্যবস্থাও গত তিন বছরে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, তিন বছর আগে, ১৪-১৫ জুনের রাতে গালওয়ান উপত্যকা সংঘর্ষ ভারত চিন সম্পর্ককে শেষ করে দেয়। গত ৪৫ বছরে সেই প্রথম ভারতীয় সেনাবাহিনী এবং চিনের পিপলস লিবারেশন আর্মির সৈন্যরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মুখোমুখি মারাত্মক সংঘর্ষে জড়ায়। ভারতের ২০ জন সেনার মৃত্যু হলেও, চিনের নাকি তেমন ক্ষতিই হয়নি। অথচ বিভিন্ন দেশের কিছু প্রতিবেদন জানাচ্ছে, ভারতীয় সেনার পাল্টা আক্রমণে গালওয়ান নদী পেরোতে গিয়েই নাকি ডুবে যায় ৩৮ জন চিনা সেনা। যদিও, চিন এই দাবি স্বীকার করেনি মোটেও।

গত তিন বছর ধরে, কূটনৈতিক, রাজনৈতিক এবং সামরিক আলোচনা সত্ত্বেও সমস্যাগুলি মেটেনি। গালওয়ান উপত্যকা, প্যাংগং সো, গোগরা (PP-17A) এবং হট স্প্রিংস (PP-15) থেকে চার বার সরে আসার পরেও ভারত এবং চিন, দুই পক্ষের সেনাবাহিনীই এখনও ৫০,০০০ থেকে ৬০,০০০ সৈন্য রেখেছে সীমান্তে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।