১০০-তে শূন্য! প্রকৃতি সংরক্ষণ সূচকে কেন এমন লজ্জাজনক অবস্থা ভারতের?

India Nature Conservation Index Rank: বিশ্বের অবৈধ বন্যপ্রাণী ব্যবসার ক্ষেত্রে চতুর্থ স্থানে রয়েছে ভারত।

inscript
৩ মিনিট
১০০-তে শূন্য! প্রকৃতি সংরক্ষণ সূচকে কেন এমন লজ্জাজনক অবস্থা ভারতের?

প্রকৃতি, আবহাওয়া, জলবায়ু দ্রুত বদলে যাচ্ছে। খুব তথ্য ও তত্ত্বগত ধ্যানধারণা ছাড়াই যে কোনও সাধারণ মানুষ খালি চোখেই তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এককালে ভারতের পিঠে উন্নয়নশীল দেশের ট্যাগ ছিল। এখন সরকার বলেছে দেশ এতই এগিয়ে গেছে যে বিশ্বের এই বৃহত্তম গণতন্ত্র জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভের দিকে এগোচ্ছে। কোন কোন মাপকাঠিতে এগোচ্ছে তা অবশ্য স্পষ্ট নয়। দেশের শিক্ষা, স্বাস্থ্য, চাকরির মতো মানবকল্যাণ বিষয় এখানে যে উপেক্ষিত তা কয়েদিক আগেই জাতিসংঘের এক রিপোর্টে প্রকাশ পেয়েছে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বাস ভারতে। মানুষের কল্যাণই যেখানে গৌণ সেখানে প্রকৃতির দফারফা হবে সেই স্বাভাবিক। প্রকৃতি সংরক্ষণ সূচক বলছে, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে ভারত ১৮০টি দেশের মধ্যে ১৭৬ তম স্থানে রয়েছে। ১০০ নম্বরের মধ্যে আমাদের দেশ পেয়েছে ৪৫.৫।

প্রকৃতি সংরক্ষণ সূচকের জন্য দেশগুলিকে তাদের প্রচেষ্টার ভিত্তিতে চারটি মাপকাঠিতে বিচার করা হয়েছিল: সুরক্ষিত অঞ্চল পরিচালনা, জীববৈচিত্র্যের বিরুদ্ধে হুমকির মোকাবিলা, প্রকৃতি এবং সংরক্ষণ আর একটি দেশের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে ভবিষ্যতের ভাবনা। গোল্ডম্যান সোনেনফেল্ড স্কুল অফ সাসটেইনেবিলিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এবং BioDB.com-এর রিপোর্টে বলা হয়েছে, “যদিও ভারতের স্থলভাগের ৭.৫ শতাংশ সুরক্ষিতই, তবে সামুদ্রিক সংরক্ষিত এলাকায় উন্নতির প্রয়োজন। এখানে মাত্র ০.২ শতাংশ জাতীয় জলের অংশ এবং কোনটিই এক্সক্লুসিভ ইকোনমিক জোনে পড়ছে না।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাতাসে শ্বাস নেওয়া ভার, নদীতে বিষ! কোন পথে দূষণ-রাক্ষসকে রুখবে রাজধানী দিল্লি?

Delhi Pollution: শুধু দিল্লি নয়। এর চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি নাকি পড়শি দেশ পাকিস্তানের। শীত আসতে না আসতেই সেখানে বিপজ্জনক জায়গায় পৌঁছেছে বাতাসের গুণগতমান।

এই সূচকে প্রকৃতি সংরক্ষণের ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশগুলির মধ্যে রয়েছে লুক্সেমবার্গ, এস্তোনিয়া, ডেনমার্ক, জিম্বাবুয়ে এবং কোস্টারিকা সহ অন্য কিছু দেশ। সবচেয়ে পিছিয়ে থাকা দেশটি কিরিবাতি। এই সূচকে ১৮০ নম্বর স্থানে রয়েছে এই দেশ। ভারত তার কয়েক ধাপ আগে, ১৭৬ নম্বর স্থানে। এই উপমহাদেশের একমাত্র দেশ যেটি সেরা ১৫ টি দেশের মধ্যে জায়গা করে নিয়েছে, তা হল ভুটান। ভুটান বাসস্থান, সুরক্ষিত এলাকা এবং সংরক্ষণের জন্য অর্থনৈতিক ও নীতিগত প্রতিশ্রুতি ও প্রচেষ্টার জন্য প্রশংসিত হয়েছে বিশ্বে।

যে চারটি মূল ভিত্তির উপর দাঁড়িয়ে এই সূচক নির্ধারিত হয়েছে তাতে মোট ২৫ টি মাপকাঠি ছিল। প্রতিটি দেশকে তার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে এই তালিকায় স্থান দেওয়া হয়েছে। ভারত সংরক্ষিত এলাকার পরিবেশগত বৈচিত্র্য এবং সংরক্ষণের লক্ষ্যে অর্থনৈতিক প্রচেষ্টার মতো কিছু নির্দিষ্ট মাপকাঠিতে ফল খারাপ করেনি। তবে সমস্ত নম্বর কাটা গিয়েছে সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণে নিষ্ক্রিয়তার কারণে। সামুদ্রিক সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনার পাশাপাশি সামুদ্রিক বাস্তুতন্ত্রের নানা প্রজাতির সুরক্ষায় ভারত ১০০-র মধ্যে ০ পেয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পাকিস্তানের চেয়েও দ্বিগুণ! বিশ্বের মধ্যে সবচেয়ে দরিদ্র মানুষ ভারতেই, জানাচ্ছে রিপোর্ট

Highest Poverty in India: ভারতে মোট ২৩৪ মিলিয়ন মানুষ দারিদ্র্য সীমার নীচে বসবাস করছে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

এই প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়েছে, ভারতের বিশাল এবং বৈচিত্র্যময় প্রাকৃতিক এলাকার কারণে, দেশে সংরক্ষণ যোগ্য বেশ কয়েকটি 'অনন্য আবাসস্থল' রয়েছে এবং ভারত সেগুলির সংরক্ষণে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো কাজ করছে। মাটির স্বাস্থ্য এবং দূষণের গুরুত্বের উপরও জোর দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে। বিশেষ করে দেশে ব্যাপক পরিমাণে কীটনাশক ব্যবহারের কারণে মাটির যে ক্ষতি হচ্ছে তার আশু সমাধান প্রয়োজন বলেই মনে করছেন বিজ্ঞানীরা। শিল্প ও অন্যান্য উদ্দেশ্যে বনভূমিকে কেটে ফেলার বিরুদ্ধেও সতর্ক করা হয়েছে। সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণ ছাড়া আরেকটি ক্ষেত্রেও ভারতের অবস্থা তথৈবচ। দেশে ব্যাপক পরিমাণে বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা চলছে বলে দেখা গেছে সমীক্ষায়।

স্থলজ প্রজাতির সুরক্ষায় ভারত ১০০-র মধ্যে ৭৩ পেয়েছে। পাশাপাশি এও উঠে এসেছে যে, বিশ্বের অবৈধ বন্যপ্রাণী ব্যবসার ক্ষেত্রে চতুর্থ স্থানে রয়েছে ভারত। বন্যপ্রাণীর বেচাকেনায় বার্ষিক আনুমানিক ১৫ বিলিয়ন পাউন্ড মূল্যের এই ব্যবসার অংশ ভারত। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত। সম্পদ সীমিত অথচ বাড়ছে জনসংখ্যা। ফলে দ্রুতই প্রকৃতিকে শেষ করে চলছে মানব উন্নয়ন। ভবিষ্যতে ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এই জনসংখ্যাই! প্রাকৃতিক সংরক্ষণ অবশ্যই জনসংখ্যার ঘনত্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ হতে হবে। যদি এই ব্যাপক জনসংখ্যা আগামীতে আরও বৃদ্ধি পায় তাহলে প্রকৃতি সংরক্ষণ নিছকই প্রহসন হবে বলা বাহুল্য।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।