অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার! বিজেপির দিল্লি দখলের মোক্ষম অস্ত্র এটিই?

CM Arvind Kejriwal Arrested by ED: আবগারি নীতিতে মদের হোম ডেলিভারি এবং দোকানগুলি রাত্রি ৩টে পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়। লাইসেন্স থাকলে বিক্রেতা যা ইচ্ছা ছাড়ও দিতে পারে।

inscript
৩ মিনিট
অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার! বিজেপির দিল্লি দখলের মোক্ষম অস্ত্র এটিই?

সারা দিনের জিজ্ঞাসাবাদ, অভিযানের পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র একটি দল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে পৌঁছে যায় বৃহস্পতিবার। দিল্লি আবগারি নীতি মামলার খাঁড়া ঝুলছে কেজরিওয়ালের উপর। তদন্তকারী সংস্থার দল বর্তমানে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অর্থাৎ অর্থ তছরুপ আইনের ধারা ৫০-এর অধীনে দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য রেকর্ড করছে। অরবিন্দ কেজরিওয়ালের আইনি দল এই বিষয়ে জরুরি শুনানির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ইতিমধ্যেই।

ইডির প্রায় আটজন তদন্ত কর্মকর্তা কেজরিওয়ালের বাড়িতে উপস্থিত হন, বাসভবন জুড়ে তল্লাশি চালান। দিল্লি হাইকোর্ট আবগারি নীতির মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারি থেকে সুরক্ষা দিতে অস্বীকার করার কয়েক ঘণ্টা পরেই ইডির এই হানা। তারপরেই গ্রেফতার করা হয় মুখ্যমন্ত্রীকে।

আবগারি নীতি-সংযুক্ত অর্থি তছরুপের একটি মামলায় আপ আহ্বায়কের কাছে দশমতম সমন পাঠাতে তদন্তকারী সংস্থার দল বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ার বাসভবনে যায়। উত্তর দিল্লির ডিসিপি মনোজ কুমার মীনাও সেখানে অন্যান্য এসিপি মর্যাদার আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে বিশাল পুলিশ মোতায়েন দেখা যায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নিম্নমানের ওষুধ তৈরি করেও রেহাই! ১০০০ কোটির বন্ড কিনেছে কোন কোন ওষুধ কোম্পানি?

Pharmaceutical Firms Electoral Bond Donation: টরেন্ট ফার্মা ২০১৯ সালের মে মাস থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ৭৭.৫ কোটি টাকার নির্বাচনী বন্ড কিনেছে

দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলছেন, "যেভাবে পুলিশ ভিতরে রয়েছে এবং কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, দেখে মনে হচ্ছে ইডির অভিযান চালানো হচ্ছে। মনে হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করার পরিকল্পনা করেছে তারা।" তাঁর আশঙ্কা সত্য হয়।

আম আদমি পার্টির প্রধান আবগারি নীতি কেলেঙ্কারির বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জারি করা নয়টি সমন এড়িয়ে গেছেন। সোমবার, তিনি দিল্লি জল বোর্ডের বেনিয়মের সঙ্গে যুক্ত একটি অর্থ তছরুপের মামলাতেও জারি করা সমন এড়িয়ে গেছেন।

বিআরএস নেতা কে কবিতাকে আবগারি নীতির মামলায় গ্রেফতার করার এক সপ্তাহেরও কম সময়ে ইডির দল দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে। কে কবিতার গ্রেফতারির পর সেই প্রথম এই মামলায় ষড়যন্ত্রকারী হিসাবে নাম প্রকাশ্যে আসে কেজরিওয়ালের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দশ বছরে দেশের বেকার, চাকরিপ্রার্থীদের কী দিলেন নরেন্দ্র মোদি?

Narendra Modi Unemployment:স্টেট অফ ওয়ার্কিং ইন্ডিয়া ২০২৩-এর প্রতিবেদনে দেখা গেছে, পর্যাপ্ত বেতনের চাকরির অভাবের কারণেই মানুষ 'সেলফ-এমপ্লয়েড' হচ্ছেন।

গত বছরের অক্টোবরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রথম সমন জারি করে। দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকেও গত বছরের ফেব্রুয়ারিতে এই মামলায় গ্রেফতার করা হয়েছিল, আপ রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকেও অক্টোবরে গ্রেফতার করা হয়েছিল।

এই আবগারি নীতির মামলাটি ঠিক কী? ২০২১ সালে দিল্লিতে মদ বিক্রি নিয়ে একটি নীতি প্রবর্তিত হয়, পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অন্য রাজ্যের আবগারি নীতির থেকে এই নীতি আলাদা। এই নীতির অধীনে মদ বিক্রির সঙ্গে সরকারের আর কোনও সম্পর্ক ছিল না এবং শুধুমাত্র ব্যক্তিগত দোকানগুলিই মদ বিক্রি করার অনুমতি পায়। এর লক্ষ্য ছিল কালোবাজারি বন্ধ করা, রাজস্ব বৃদ্ধি করা এবং গ্রাহকদের সুবিধা করে দেওয়া।

এই আবগারি নীতিতে মদের হোম ডেলিভারি এবং দোকানগুলি রাত্রি ৩টে পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়। লাইসেন্স থাকলে বিক্রেতা যা ইচ্ছা ছাড়ও দিতে পারে। সরকার জানায়, এই আবগারি নীতির ফলে সরকারের আয় ২৭ শতাংশ বেড়েছে, সরকার প্রায় ৮,৯০০ কোটি টাকা আয় করেছে। এই নীতি নিয়েই শুরু হয় দ্বন্দ্ব। প্রথমে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা বিষয়টি সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে জানাত। তারপর গোল বাঁধে দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সঙ্গে, তিনিও কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রতিনিধি।

মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে নিয়ম ভঙ্গ করার এবং লাইসেন্স থাকা মদ বিক্রেতাদের অযৌক্তিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। গ্রেফতার হওয়া পর্যন্ত কিন্তু মণীশ সিসোদিয়ার নাম সিবিআইয়ের অভিযোগপত্রে ছিল না। সিবিআই ২০২২ সালে তাঁর বাড়ি সহ ৩১টি জায়গায় অভিযান চালায়।

অন্যদিকে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও আলাদা করে দিল্লির আবগারি কেলেঙ্কারির তদন্ত শুরু করে।অর্থ তছরুপের অভিযোগ ওঠে। ইডি দাবি করে, 'সাউথ গ্রুপ' নামে পরিচিত একটি আবগারি লবি গোয়ায় নির্বাচনী প্রচারের জন্য আম আদমি পার্টিকে অন্তত ১০০ কোটি টাকা দিয়েছে। আবগারি নীতি মামলার অন্যতম অভিযুক্ত বিজয় নায়ারও প্রায়ই কেজরিওয়ালের অফিসে যেতেন এবং সেখানে বেশিরভাগ সময় কাটাতেন বলে দাবি ইডির। ইডির দাবি, এই বিজয় নায়ারই ইন্দোস্পিরিটের মালিক সমীর মহেন্দ্রুকে কেজরিওয়ালের সঙ্গে দেখা করিয়ে দেন। সাউথ লবির প্রথম অভিযুক্ত রাঘব মাগুন্তা, যিনি এখন একজন সাক্ষী, তিনি বলেছিলেন তাঁর বাবা, ওয়াইএসআর কংগ্রেস পার্টির সাংসদ, আবগারি নীতি সম্পর্কে আরও জানতে কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছিলেন।

ইডি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা বিজেপির তীব্র সমালোচক কে কবিতাকে এবং তাঁর প্রাক্তন হিসাবরক্ষককেও গ্রেফতার করে। এবার লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালকে গ্রেফতার করার ঘটনা সারা দেশের রাজনীতিতে এর ব্যাপক প্রভাব ফেলবে। শুধু মুখ্যমন্ত্রীর গ্রেফতারিই নয় বিষয়টি, বিষয়টি বিজেপি বিরোধী শক্তিকে খোদ দিল্লি থেকে উপড়ে ফেলা। সরকার প্রতিষ্ঠাকে নিষ্কণ্টক করতে কোন পর্যায়ে যেতে পারে বিজেপি তাই এখন দেখার। অন্যদিকে এও প্রশ্ন উঠছে, অরবিন্দ কেজরিওয়াল কি নিজের সমর্থনকে আবেগের দিক থেকে বিজেপির বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।