সত্যিই বিজেপির পুতুল হয়েছেন প্রশান্ত কিশোর? ফলবে সব ভবিষ্যদ্বাণী?

Prashant Kishore: ভুলে গেলে চলবে না, ২০১৪ সালে নরেন্দ্র মোদিকে দেশের প্রধানমন্ত্রী করার পিছনে পিকের বড় ভূমিকা ছিল। ১০ বছর পর ফের কি উঠে পড়ে লেগেছেন তিনি?

inscript
৩ মিনিট
সত্যিই বিজেপির পুতুল হয়েছেন প্রশান্ত কিশোর? ফলবে সব ভবিষ্যদ্বাণী?

বিজেপি লোকসভা ভোটের আগে কোনও চালই প্রয়োগে বাকি রাখেনি। বছরের শুরুতে রামমন্দির, তারপরই একে একে বিরোধী মুখ্যমন্ত্রীদের ইডি-সিবিআইয়ের ধরপাকড়, সিএএ চালু। ভোটের আগে বিজেপির হয়ে প্রচার করতে এবার কি প্রশান্ত কিশোরকে ব্যবহার করছেন নরেন্দ্র মোদি? প্রশান্ত কিশোরের মতো নির্বাচনী কৌশলী স্বাভাবিকভাবেই ভোটের আগে তাঁর মতামত জানাবেন। একের পর এক ভবিষ্যদ্বাণীও করে চলেছেন তিনি। কিন্তু তাতে পক্ষপাতিত্ব স্পষ্ট। ঠিক কী কী বলছেন পিকে?

প্রশান্ত কিশোর বলছেন রাহুল গান্ধির অবসর নেওয়া উচিত। পিকে দাবি করেছেন, লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গের এক নম্বর দল হয়ে উঠতে পারে। বিজেপি গত বেশ কয়েক বছরে দক্ষিণ এবং পূর্ব ভারতে মাটি কামড়ে পড়ে থেকেছে। তাই পরিশ্রমের ফল মিলবে নাকি এবার। পিকে আরও বলছেন, ওড়িশাতেও বিজেপি বেশি আসন পাবে এমনকী বিজেডির চেয়েও বেশি! কংগ্রেস শাসিত তেলঙ্গানাতেও নাকি বিজেপি এক নম্বর দল হিসাবে উঠে আসতে পারে। তামিলনাড়ুতে ডবল ডিজিট ভোট পাবে বিজেপি, মনে করছেন পিকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দু'নম্বরে নামবে তৃণমূল! বাংলায় পিকে-র বাণী ফলার সম্ভাবনা কতটা?

Lok Sabha Election 2024: এ রাজ্যে এক নম্বরে উঠে আসতে চলেছে বিজেপিই। শুধু বাংলায় নয়, গোটা পূর্ব ভারত ও দক্ষিণ ভারতেই চমকে দেওয়ার মতো ফল করতে চলেছে বিজেপি, তেমনই ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের।

মনে করতেই পারেন। কিন্তু প্রশান্ত কিশোরের কথা তো নেহাত ফেলনা নয়। সংসদীয় রাজনীতিতে কীভাবে ভোট পেতে হয় তা তিনি ছক কষে, কৌশল অবলম্বন করে করে দেখিয়েছেন। সবচেয়ে বড় উদাহরণ তো পশ্চিমবঙ্গই। প্রশান্ত কিশোর ২০২১ সালের বিধানসভা ভোটের আগে টুইটারে লিখে রেখেছিলেন বিজেপি ডবল ডিজিট পেরোতেই হিমশিম খাবে! অক্ষরে অক্ষরে মিলেছিল তা। ২০২১ বিধানসভায় তৃণমূল ব্যাপক জয়ী হয়। লোকসভা ভোটের আগে তাই পিকে-র কথা ফেলে দেওয়া যাচ্ছে না। তবে পিকে মানেই যে শেষ কথা তা কিন্তু নয়। প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী একাধিক ক্ষেত্রেই ব্যর্থও হয়েছে।

ভারত রাষ্ট্র সমিতি অর্থাৎ বিআরএসের হয়ে কাজ করেছিল পিকের আইপ্যাক। সেখানে বিআরএসের জেতার কথা পিকে বললেও, কংগ্রেস জিতেছিল, বিআরএস জিততে পারেনি। পিকে হিমাচল প্রদেশের নির্বাচনে বলেছিলেন, ৯৫% হিন্দুর বাস হিমাচলে তাই এখানে কংগ্রেসের জায়গা নেই। অথচ কংগ্রেস সেই রাজ্যে ৬০ শতাংশ সংখ্যাগরিষ্ঠতায় জেতে। কর্ণাটকেও কংগ্রেসের জেতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন পিকে, অথচ কর্ণাটকে কংগ্রেস জেতে। কিন্তু এবার লোকসভা ভোটের আগে যেভাবে চারদিকে বিজেপির পতাকা দেখতে পাচ্ছেন পিকে, তাতে বেশ কিছু প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে।

মোদির বিরোধিতায় কংগ্রেসের ম্যানিফেস্টো মানুষের প্রকৃত উন্নয়নের কথা বলছে। অগ্নিবীর প্রকল্প বাতিল, করা, শিক্ষার অধিকার, মহিলাদের সংরক্ষণ, ব্যাপক কর্মসংস্থানের মতো ইস্যু নিয়ে কথা বলছে কংগ্রেস। পিকে এত রকমের ভবিষ্যদ্বাণী করছেন অথচ একবারও দেশের ব্যাপক বেকারত্ব, ভারত চিন সীমান্ত ইস্যু, লাদাখ ইস্যু, মণিপুর, সাম্প্রদায়িক হিংসা, দাম বৃদ্ধি নিয়ে একটা কথাও বলছেন না? মোদি কি তাহলে আন্ডারকভার এজেন্ট হিসেবে পিকেকে ব্যবহার করছেন? প্রশান্ত কিশোরের মতো একজন রাজনৈতিক কৌশলী ভোটের মুখে যত্রতত্র 'বাইট' দিয়ে চলেছেন কেন? রাজ বব্বরের মতো নেতা বলেছেন, তিনি প্রশান্তকে যতটা চেনেন, বিনামূল্যে কাজ করার লোক তিনি নন। তাহলে পিকে-কে এই রাজনৈতিক জ্ঞান দেওয়ার টাকা কে দিচ্ছে? ব্যতিক্রমী মিডিয়াগুলি একদিকে বিরোধীদের কথা বলছে, মোদির ব্যর্থতার কথা বলছে, অন্যদিকে গোদি মিডিয়ার ডাকে সাড়া দিয়ে দেশব্যাপী গেরুয়া ঝড়ের ভবিষ্যদ্বাণী করছেন পিকে। সবটাই বিনামূল্যে? সবটাই নিছক ভবিষ্যদ্বাণী?

মনে রাখতে হবে, রাহুল গান্ধির সঙ্গে জুড়তে চেয়েছিলেন প্রশান্ত কিশোর। কিন্তু কংগ্রেস ভরসা করে উঠতে পারেনি তাঁকে। তাই কি লোকসভা ভোটের আগে এই জাতীয় কথাবার্তা বলছেন তিনি? সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন পিকে 'ওভাররেটেড'। এককালে যে তৃণমূলকে বাঁচালেন তিনি, এবার কি তার থেকেই শোধ নিচ্ছেন পিকে? ভুলে গেলে চলবে না, ২০১৪ সালে নরেন্দ্র মোদিকে দেশের প্রধানমন্ত্রী করার পিছনে পিকের বড় ভূমিকা ছিল। ১০ বছর পর ফের কি উঠে পড়ে লেগেছেন তিনি? হাওয়ায় কথা ভাসিয়ে দিয়ে সাময়িক লাভ হতে পারে ঠিকই। কিন্তু নির্বাচনের ময়দানে পিকে খেপ খেলার খেলোয়াড় নন। তাই যে যে কথা তিনি বলছেন তা মাঠেঘাটের তথ্য না নিয়ে, হাওয়ার দিক না বুঝে বলছেন এমনও নয়। সত্যিই অপ্রত্যাশিত স্থানেও এবার বিজেপিরই দাপট দেখবে দেশ?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?