ত্রাণের লাইনে প্রাণঘাতী বোমা! রাফাহতে যে ভয়ঙ্কর হত্যালীলা চালিয়েই যাচ্ছে ইজরায়েল

Israel Hamas Conflict: সম্প্রতি কারেম আবু সালেম সীমান্তের কাছে মানবিক সাহায্যের জন্য ট্রাকের সামনে ভিড় জমিয়েছিলেন বাসিন্দারা। ভয়ঙ্কর দুর্ভীক্ষের মধ্যে সম্বল বলতে ওইটুকুই। সে সময় হঠাৎ করেই এসে পড়ে ইজরায়েলি বোমা।

Sohini Das
২ মিনিট
ত্রাণের লাইনে প্রাণঘাতী বোমা! রাফাহতে যে ভয়ঙ্কর হত্যালীলা চালিয়েই যাচ্ছে ইজরায়েল

যুদ্ধশান্তির প্রশ্নই নেই। গাজায় এখনও ভয়ঙ্কর হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। গোটা গাজায় আর কোনও জায়গা বেঁচে নেই, যেটা সুরক্ষিত। সম্প্রতি দক্ষিণ রাফাহের কারেম আবু সালেম এইড ক্রসিংয়ের কাছে একটি সাহায্যকারী ট্রাকের কাছে জড়ো হয়ে যখন ত্রাণ নিচ্ছিলেন যুদ্ধবিধ্বস্ত দেশের বাসিন্দারা, সেসময় হামলা চালায় ইজরায়েলি সেনাবাহিনী। সেই ঘটনায় অন্তত ৯ জন সাধারণ মানুষের মৃত্যুর খবর মিলেছে। জখম অন্তত ৩০।

হামাস নিকেষ করার নামে দিনের পর দিন স্থানীয় গাজাবাসীর উপর আক্রমণ চালিয়েই যাচ্ছে ইজরায়েল। কোনও কিছুতেই যুদ্ধের অবস্থান থেকে সরিয়ে আনা যায়নি তাদের। এমনকী যুদ্ধবিরতির সিদ্ধান্তে পর্যন্ত সম্মত হয়নি বেঞ্জামিন নেতানিয়াহু। গোটা গাজা উজার করে দেওয়ার পর রাফাহ-র দিকে এগোতে শুরু করেছিল ইজরায়েলি সেনা। হামাস জঙ্গিরা সেখানেই গা ঢাকা দিয়ে রয়েছে, এই ভাবনা থেকে নামতে শুরু করেছিল একের পর এক হামলা। এখনও সেখানে জড়ো হয়ে রয়েছে ইজরায়েলি ট্যাঙ্ক, ড্রোন। যে কোনও সময় আরও বড় কোনও হামলার ভয়ে কাঁপছে গোটা গাজা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভুলস্বীকার নাটকই! রাফাহ শহর ধ্বংস করেই থামবে ইজরায়েল?

Israel Hamas War: রবিবারের ভয়ানক অগ্নিকাণ্ডের পর নেতানিয়াহুর ভুলস্বীকার যে রঙ্গমঞ্চের নাটক মাত্র তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইজরায়েলি সেনার আগ্রাসন। প্রতিদিন বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা।

২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪-এর জুন। এই ক'মাসে গাজায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৭ হাজার। জখম পৌঁছেছে এক লক্ষের কাছাকাছি। যার মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু। এই কয়েক মাসে নির্বিচারে গাজার সাধারণ মানুষকে হত্যা করে গিয়েছে ইজরায়েলি সেনা। স্কুল থেকে শুরু করে হাসপাতাল, ধর্মস্থান থেকে শরণার্থী শিবির, বাদ যায়নি কোনও কিছুই। এতগুলো মাস ধরে লাগাতার যুদ্ধে ভয়াবহ দুর্ভীক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে গাজা জুড়ে। নিরাপত্তার অভাবে আশপাশ থেকে সাহায্য় আসাও প্রায় বন্ধ। গাজার বেশিরভাগ হাসপাতালেরই এমন অবস্থা, সেখানে ন্যূনতম চিকিৎসার পরিকাঠামোটুকুও নেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘ট্র্যাজিক মিসটেক’! রাফাহতে গণহত্যার পর ভুলস্বীকার আসলে কোন কৌশল নেতানিয়াহুর?

Israel Hamas war: গাজার রাফাহ শহরকে ধ্বংস করতে কোনও কসুর বাকি রাখেনি ইজরায়েল। আর সেই সিদ্ধান্তকেই এবার 'ট্র্যাজিক মিসটেক' বলে বর্ণনা করছেন বেঞ্জামিন নেতানিয়াহু।

রাফাহ আক্রমণের সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গেই সেখান থেকে সাধারণ বাসিন্দাদের সরিয়ে দেওয়ার কাজ শুরু করেছিল ইজরায়েলি সেনা। কিন্তু গোটা গাজার মধ্যে শুধু মাত্র রাফাহ শহরটাই অক্ষত থাকায়, সেটিই হয়ে উঠেছিল গোটা গাজার আশ্রয়শিবির। তাই রাফাহ খালি করার কাজ সহজ ছিল না মোটেই। তার মধ্যেই হামলা চালাতে শুরু করে দেয় ইজরায়েল। রাষ্ট্রসঙ্ঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (UNRWA) মনে করছে, এখনও অন্তত ৬৫ হাজার মানুষ রাফাহতে রয়ে গিয়েছেন। যেখানে লাগাতার হামলা চালিয়েই যাচ্ছে ইজরায়েল।

সম্প্রতি কারেম আবু সালেম সীমান্তের কাছে মানবিক সাহায্যের জন্য ট্রাকের সামনে ভিড় জমিয়েছিলেন বাসিন্দারা। ভয়ঙ্কর দুর্ভীক্ষের মধ্যে সম্বল বলতে ওইটুকুই। সে সময় হঠাৎ করেই এসে পড়ে ইজরায়েলি বোমা। এর আগেই সাহায্য নিতে আসা নিরপরাধ মানুষের ভিড়ে নির্বিচারে হামলা চালিয়েছে ইজরায়েল। কখনও বুক চিরে দিয়েছে গুলি, কখনও বোমা এসে ছিন্নভিন্ন করে দিয়েছে শরীর।

ইতিমধ্যেই আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ ঝুলছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর আমাত্যবর্গের কাঁধে। এরই মধ্যে আবার ইজরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে লেবাননের জঙ্গিগোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ। দীর্ঘদিন ধরেই ইজরায়েলের সঙ্গে অশান্তি বাড়ছে হিজবুল্লাহের। প্রায়শই ইজরায়েলে হামলা চালাচ্ছে তারা। হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহ জানিয়েছেন, তাদের হাতে ইজরায়েল আক্রমণের গোটা পরিকল্পনা প্রস্তুত। এবং তেমনটা হলে হিজবুল্লাহের অস্ত্র থেকে ইজরায়েলের কোনও অংশ রেহাই পাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। একদিকে হামাসের সঙ্গে লাগাতার যুদ্ধ, তার উপর ইরানের সঙ্গে সংঘাত, এবার হিজবুল্লাহের হুঁশিয়ারি। সব সামলাতে পারবেন তো একা হাতে বেঞ্জামিন নেতানিয়াহু। নাকি এত সব চাপে গাজায় আগ্রাসন শেষমেশ কমানোর কথা ভাববেন নেতানিয়াহু? সেটাই এখন ভাবনা বিশ্বের সব কটি ছোটবড় দেশের।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।