বিজেপিকে সমর্থনের দাম! দাবিদাওয়ার লম্বা ফিরিস্তি নিয়ে ফের মোদির দরজায় চন্দ্রবাবু

PM Narendra Modi-Chandrababu Naidu: অন্ধ্রপ্রদেশের জন্য মোদি সরকারের কাছ থেকে সমর্থনের দাম উশুল করেই নিতে চাইছেন চন্দ্রবাবু নাইডু পুরোপুরি। ইতিমধ্যেই নাকি এই সংক্রান্ত বৈঠক হয়েছে চন্দ্রবাবু নাইডু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে।

Sohini Das
৩ মিনিট
বিজেপিকে সমর্থনের দাম! দাবিদাওয়ার লম্বা ফিরিস্তি নিয়ে ফের মোদির দরজায় চন্দ্রবাবু

লোকসভা ভোটে জিতলেও এ বছর একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। যার ফলে সরকার গড়তে নরেন্দ্র মোদিকে অনেকটাই নির্ভর করতে হয়েছে এনডিএ-র শরিক দলগুলিকে। বিশেষত বিহারের নীতীশ ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুকে দেখা গিয়েছিল কিংমেকারের চেয়ারে। এদিকে ইন্ডিয়া জোটও খুব বেশি পিছিয়ে ছিল না এনডিএ-র প্রাপ্ত ভোটের থেকে। ফলে জনা চল্লিশটি সাংসদ জোগাড় করতে পারলেই বিজেপির ঘটি উল্টে দেওয়ার ক্ষমতা ছিল তাদের। এই পরিস্থিতিতে এনডিএ শিবিরের মনোবল বাড়িয়েছেন নাইডুর। শক্ত করে ধরেছেন মোদির হাত। তার বিনিময়ে মোদির মন্ত্রিসভায় যা যা চেয়েছিলেন তারা, কার্যত তার এক তৃতীয়াংশও পূরণ হয়নি। বিশেষত চন্দ্রবাবু নাইডুর ক্ষেত্রে তো বটেই। যেসব গুরুত্বপূর্ণ মন্ত্রিপদ তিনি চেয়েছিলেন, সে সব কিছুই হাতছাড়া করতে চায়নি বিজেপি। এমনকী স্পিকারপদের জন্য যে দাবি জানিয়েছিলেন চন্দ্রবাবুরা, তা-ও পূরণ করেনি মোদি সরকার।

পাঁচ বছর পর অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ফিরেছে তেলগু দেশম পার্টি। কেন্দ্রে সুবিধা না করতে পারলেও এবার মোদির থেকে পাশে থাকার দাম চান চন্দ্রবাবু নাইডু। ইতিমধ্যেই নয়া দিল্লিতে ফোন এসেছে তার। সঙ্গে এসেছে দীর্ঘ তালিকা। তাতে রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্য একগুচ্ছ দাবিদাওয়া। স্বল্পমেয়াদী তহবিল থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়নে অতিরিক্ত ক্যাপেক্স সহায়তা, অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতীর জন্য বাড়তি অর্থ এবং একটি নতুন তৈল শোধনাগার। কেন্দ্রীয় বাজেটের আগেই সেই সব দাবিদাওয়া কেন্দ্রের কানে তুলে দিতে চাইছে অন্ধ্রের টিডিপি সরকার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কারও পকেটে ৭০০ কোটি তো কারও ৩০ হাজার! মোদি-মন্ত্রিসভার সবচেয়ে ধনী ও দরিদ্রতম সদস্য কারা জানেন?

Modi cabinet 3.O: একদিকে যেখানে মোদির মন্ত্রিসভায় রয়েছে চন্দ্রশেখর পেম্মাসানির মতো ধনীতম ব্যক্তি, তেমনই রয়েছে আর্থিক ভাবে পিছিয়ে থাকা মন্ত্রীও। খাতায়-কলমে যার সম্পত্তির পরিমাণ সবচেয়ে কম।

সরকার গড়তে মোদিকে সমর্থন জানানোর সময়েই রাজ্যের জন্য বিশেষ প্যাকেজের দাবি করে রেখেছিলেন দুই কিংমেকারই। চলতি বছর বিহারে বিধানসভা ভোট। ফলে সেখানকার সমীকরণ আলাদা। কিন্তু অন্ধ্রপ্রদেশের জন্য মোদি সরকারের কাছ থেকে সমর্থনের দাম উশুল করেই নিতে চাইছেন চন্দ্রবাবু নাইডু পুরোপুরি। ইতিমধ্যেই নাকি এই সংক্রান্ত বৈঠক হয়েছে চন্দ্রবাবু নাইডু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে। গত ৪ জুলাই প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে দেখা করেন তিনি। আর সেই বৈঠক খুবই ইতিবাচক হয়েছে বলেই দাবি করা হয়েছে অন্ধ্র সরকারের তরফে।

২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তেলঙ্গানা। সেই বিভক্তি অন্যায্য বলেই মনে করেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সূত্রের খবর, গত সরকারের ‘ভুল আর্থিক নীতির’ কারণে রাজকোষে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে, যা কেন্দ্রীয় সাহায্য ছাড়া মেটানো সম্ভব নয়। পাশাপাশি রাজ্যের নতুন রাজধানী অমরাবতী গড়ে তোলার জন্যও বড় মাপের অর্থসাহায্য প্রয়োজন বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন নাইডু। আসন্ন কেন্দ্রীয় বাজেটে অন্ধ্রের জন্য যথেষ্ট অর্থ বরাদ্দ করার অনুরোধ করেছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদি মন্ত্রিসভা 3.O: বিজেপির ভাগ-বাঁটোয়ারা খুশি মনে মানবেন নীতীশ-নাইডুরা?

Modi 3.0 Cabinet: এখন কথা হচ্ছে, এই সমস্ত জরুরি মন্ত্রক কি বিজেপি হাতছাড়া করবে শরিকদের মন রাখতে? ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ২৯৩টি জিতেছে এনডিএ।

শুধু নাইডুই নন, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডিও নাকি শুক্রবার নয়াদিল্লিতে এসে দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন তারাও। কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্যেও যথেষ্ট অর্থ বরাদ্দ করার দাবি জানিয়ে রেখেছেন নীতীশও। ফলে শরিক দলের ঋণ মেটাতে রীতিমতো বিপাকে এই মুহূর্তে মোদি সরকার। সমস্যা আরও গভীরে। দুটি রাজ্যকে আর্থিক সাহায্য দিলে একই দাবি নিয়ে সরব হবে বাকিরাও। এমনকী আন্দোলনের নামতে পারে সেসব রাজ্য। সেক্ষেত্রে পরিস্থিতি জটিল হতে পারে বলেই বিশেষজ্ঞদের অনুমান।

সূত্রের খবর, আগামী শনিবার নাকি হায়দরাবাদে তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ, এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। চন্দ্রবাবু নাইডু এবং রেবন্ত রেড্ডির সঙ্গে মুখোমুখি কথা বলবেন সেখানে নরেন্দ্র মোদি। তার আগেই শুক্রবার পুরোনো হিসেব বুঝে নিতে প্রধানমন্ত্রীর দরবারে হাজির রেবন্ত। ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশে ভেঙে তেলঙ্গানা হওয়ার সময় নতুন রাজ্যকে যে আর্থিক প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র, তা এখনও মেলেনি। সেই আর্থিক প্যাকেজ চেয়েই মোদির কাছে আবেদন জানান রেড্ডি। শুধু সেটাই নয়। আরও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রূপায়নের জন্য অর্থসাহায্য চাওয়া হয়েছে মোদির কাছে।

সব মিলিয়ে শরিক দলের দাবিদাওয়া মেটাতে গিয়ে বেশ সঙ্কটেই পড়তে হচ্ছে নরেন্দ্র মোদি সরকার। মন্ত্রিসভায় তেমন ভাবে নাইডুর প্রত্যাশাপূরণ করে উঠতে পারেনি বিজেপি। এবার রাজ্যের প্রসঙ্গেও যদি অন্ধ্রের দাবিদাওয়া এড়িয়ে যায় তারা, সেক্ষেত্রে পরবর্তী কালে শরিক দলের সমর্থন টিকিয়ে রাখতে সমস্যায় পড়তে পারে গেরুয়া শিবির। সে ক্ষেত্রে সব দিক বজায় রেখে কী সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদির সরকার, সেটাই দেখার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?