অম্বিকেশ কার্টুন মামলা খারিজ, ১১ বছর ধরে খেসারতের যে পথ পেরিয়ে এলেন যাদবপুরের অধ্যাপক

Ambikesh Mahapatra Cartoon Case : প্রায় ১১ বছর ধরে চলা ‘কার্টুন মামলা’ থেকে অব্যাহতি পেলেন তিনি। মজার ছলে বলাই যায়, মামলাটি একেবারে ‘ভ্যানিশ’ই হয়ে গেল!

inscript
২ মিনিট
অম্বিকেশ কার্টুন মামলা খারিজ, ১১ বছর ধরে খেসারতের যে পথ পেরিয়ে এলেন যাদবপুরের অধ্যাপক

‘দুষ্টু লোক? ভ্যানিশ!’ মজার ছলে একটি মিম বা কার্টুন শেয়ার করেছিলেন তিনি। তার পরিণতি? নির্যাতন, মার, হাজতবাস, আদালতে দৌড় করানো, পুলিসের হয়রানি। অকুস্থল, এই ভারত। আরও ভালো করে বললে, এই পশ্চিমবঙ্গ। তারপর কেটে গিয়েছে প্রায় ১১টি বছর। মাথায় পাকা চুলের সংখ্যা আরও বেশ খানিকটা বেড়েছে। শেষমেশ নিষ্কৃতি পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ অম্বিকেশ মহাপাত্র। প্রায় ১১ বছর ধরে চলা ‘কার্টুন মামলা’ থেকে অব্যাহতি পেলেন তিনি। মজার ছলে বলাই যায়, মামলাটি একেবারে ‘ভ্যানিশ’ই হয়ে গেল!

সমস্ত কিছুর সূত্রপাত ২০১২ সালের এপ্রিল মাসে। বামমনস্ক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র নিজের ফেসবুকে একটি কার্টুন বা মিম শেয়ার করেছিলেন। সেই সময় তৎকালীন তৃণমূল কংগ্রেসের নেতা দীনেশ ত্রিবেদীকে সরিয়ে রেলমন্ত্রী করা হয় মুকুল রায়কে। কার্টুনটির বিষয় ছিল এটি। নেহাত মজার ছলেই সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’-কে নিয়ে আসা হয়েছিল। সেখানেও মুকুল, এখানেও মুকুল। সঙ্গে জুড়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং দীনেশ ত্রিবেদী। ‘দুষ্টু লোক? ভ্যানিশ!’ এই বিখ্যাত সংলাপটিকেই ব্যবহার করা হয়েছিল। আপাতদৃষ্টিতে অত্যন্ত নিরীহ একটি মিম। স্রেফ মজা করার জন্যই এটি শেয়ার করেছিলেন ‘মাস্টারমশাই’ অম্বিকেশ।

Prof Ambikesh Mahapatra of Jadavpur University was arrested and jailed for forwarding a cartoon lampooning West Bengal Chief Minister Mamata Banerjee to about 65 people via email.

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিরোধিতা মানেই মামলা, গ্রেপ্তার! রোদ্দুর রায় প্রথম নন, তৃণমূল আমলে বারবার ঘটেছে এমন

এই দেশের এবং এই রাজ্যের শাসক গণতন্ত্রের পরোয়া করে না, গণতন্ত্র কাকে বলে বোঝে না, সমালোচনা নেওয়ার ন‍্যূনতম ক্ষমতা তাদের নেই।

— Bar & Bench (@barandbench)

তারপরই ঘটল আসল ঘটনা। স্রেফ এই কার্টুন বা মিম শেয়ার করার ‘অপরাধে’ শাসক দল তৃণমূল কংগ্রেসের রোষানলে পড়তে হল অম্বিকেশ মহাপাত্রকে। পূর্ব যাদবপুর থানার পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে। পরে অবশ্য জামিন পেলেও নির্যাতন চলছিল সমানে। শাসকদল আশ্রিত ‘দাদা’দের হুমকি, পুলিশের জুলুমবাজির শিকার হন অম্বিকেশ মহাপাত্র। জামিন পেলেও মামলা টেনে নিয়ে যাচ্ছিল পুলিশ। রেহাই মিলছিল না অধ্যাপকের। এর মধ্যেই সিপিএমের হয়ে ভোটেও দাঁড়ান তিনি। কিন্তু কার্টুন মামলার ঝড় তাঁর মাথা থেকে সরেনি।

আইনজীবী ও বিশেষজ্ঞদের বক্তব্য, তথ্যপ্রযুক্তির যে ধারায় অম্বিকেশ মহাপাত্রের বিরুদ্ধে মামলা হচ্ছিল, সেটি অসাংবিধানিক। স্বয়ং সুপ্রিম কোর্টই সেটা ঘোষণা করে দিয়েছে। তারপর তো তাঁকে আটকে রাখার কোনও প্রশ্নই থাকে না। ২০২১ সালে মামলা থেকে অব্যাহতি চেয়ে আলিপুর আদালতে আবেদন করেন অম্বিকেশ মহাপাত্র। শেষমেশ সেই আবেদনই গ্রাহ্য করা হয়েছে।

১১ বছর হতে আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই মুক্তি পেয়ে গেলেন যাদবপুরের এই অধ্যাপক। শাসকদলের হয়রানি থেকে মুক্তি পেলেন। ১১ বছর ধরে নিজের জীবন দিয়ে যে খেসারত দিলেন, তা আজ একটা গন্তব্য পেল। শাসক মাত্রেই বাক স্বাধীনতাকে ভয় পায়, যেনতেন প্রকারেণ তাকে দাবিয়ে রাখতে চায়, এই ঘটনা তার অন্যতম উদাহরণ। যুগ বদলায়, নদী দিয়ে গড়িয়ে যায় জল। কিন্তু শাসক? ক্ষমতা? নিজেদের চরিত্র বদলায় না। সে রাজ্যই হোক, কি কেন্দ্র।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।