হাইকোর্টে মঞ্জুর জামিন! জমি-দুর্নীতি মামলায় তার পরেও জেলমুক্ত হতে পারবেন হেমন্ত?

Hemant Soren Case: তার প্রায় ৫ মাস বাদে সেই মামলায় জামিন মিলল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেনের। শুক্রবার ঝাড়গ্রাম হাইকোর্টে মঞ্জুর হয়েছে তাঁর জামিনের আবেদন।

Sohini Das
৩ মিনিট
হাইকোর্টে মঞ্জুর জামিন! জমি-দুর্নীতি মামলায় তার পরেও জেলমুক্ত হতে পারবেন হেমন্ত?

ভোটের আগে বহু চেষ্টাচরিত্র করেও অন্তর্বর্তী জামিনে বাইরে আসতে পারেননি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। গত জানুয়ারি মাসে জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হন হেমন্ত। তার প্রায় ৫ মাস বাদে সেই মামলায় জামিন মিলল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেনের। শুক্রবার ঝাড়খণ্ড হাইকোর্টে মঞ্জুর হয়েছে তাঁর জামিনের আবেদন।

হাইকোর্টের তরফে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে হেমন্তের বিরুদ্ধে কোনও অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি জামিনের ফলে আবেদনকারীর মামলায় প্রভাব বিস্তার করার কোনও সম্ভবনা নেই। এই মুহূর্তে হেমন্তের বিরুদ্ধে আর কোনও মামলা নেই। যার জেরেই তাঁকে জামিন বলে জানিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট। ৫০ হাজার টাকার দুটি বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে বলে খবর। সব ঠিক থাকলে শিগগিরই জেলখানার অন্ধকার থেকে বেরিয়ে আসতে চলেছেন হেমন্ত সোরেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেজরি ছাড়া পেলেও হেমন্তের কপালে শুধুই ভর্ৎসনা! কেন সুপ্রিম কোর্টে জামিন পেলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী?

Hemant Soren: শুধু যে জামিনের আবেদন খারিজ হয়েছে তা নয়, সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে হেমন্ত সোরেন ও তাঁর আইনজীবীকে।

জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় বেআইনি আর্থিক লেনদেনের ঘটনায় প্রায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গত ৩১ জানুয়ারি হেমন্তকে হেফাজতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। গ্রেফতারির খবর টের পেয়েই রাতারাতি পদত্যাগ করে চম্পাই সোরেনকে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন করে যান হেমন্ত। এরপর ‘বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন’ (পিএমএলএ) সংক্রান্ত রাঁচীর বিশেষ আদালতে জামিনের আবেদন করেন তিনি। তবে গত ১৩ মে খারিজ হয়ে যায় তাঁর সেই আবেদন। তার পরেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হেমন্ত।

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে ৩১ কোটি টাকারও বেশি মূল্যের ৮.৮৬ একর জমি বেআইনিভাবে অধিগ্রহণের অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরই জমি কেলেঙ্কারি সংক্রান্ত একটি আর্থিক তছরূপের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। ১৯১ পাতার চার্জশিটে হেমন্ত সোরেন-সহ আরও বেশ কয়েক জনকে অভিযুক্ত করেছে ইডি। ৩০ মার্চ ওই জমির মূল্য ৩১.০৭ কোটি টাকারও বেশি বলে দাবি করেছে কেন্দ্রীয় সংস্থাটি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইডির পর এবার সিবিআই! কোন কোন অভিযোগে সিবিআইয়ের হাতে নতুন করে গ্রেফতার কেজরি?

Arvind Kejriwal: সিবিআইয়ের হাতে ফের একই মামলায় গ্রেফতার হতে হল অরবিন্দ কেজরিওয়ালকে। বুধবার আদালত থেকেই কেজরিকে নিজেদের হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এর আগেও অবশ্য ইডির গ্রেফতারিকে বেআইনি বলে অভিযোগ করে শীর্ষ কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হেমন্ত। কিন্তু সেই মামলা গত ২২ মে প্রত্যাহার করে নেন তাঁর আইনজীবীরা। সুপ্রিম কোর্টে গ্রেফতারি বিষয়ক দু’টি পৃথক মামলা করেছিলেন সোরেন। একটি ছিল গ্রেফতারির বিরুদ্ধে। অন্যটি ছিল জামিনের আবেদন জানিয়ে করা মামলা। শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে মামলাগুলি শুনানির জন্য ওঠে। বিচারপতিরা জানান, আদালতের কাছে তথ্য গোপন করেছেন সোরেনের আইনজীবীরা। তাই সোরেনের আবেদনে সাড়া দেয়নি আদালত। এর পরেই মামলা প্রত্যাহার করে নেন তাঁর আইনজীবীরা।

গত পাঁচ মাস ধরে রাঁচির বিরসা মুন্ডা কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন হেমন্ত সোরেন। জামিনের আবেদনের শুনানি সময় হেমন্ত সোরেনের পক্ষে সওয়াল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কপিল সিব্বল এবং মীনাক্ষী অরোরা। তাঁরা দাবি করেন, ছোটনাগপুরের যে জমিটি সোরেনের বিরুদ্ধে দখল করার অভিযোগ করেছে ইডি, তা কোনওভাবেই কাউকে বেচা বা হস্তান্তর করা সম্ভব নয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে ফাঁসানো হয়েছে।

তবে জামিন পেলেই যে জেলের বাইরে আসতে পারবেন হেমন্ত, এমন নিশ্চয়তা নেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যে ভাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন আটকানো হয়েছিল, সেই একই পদ্ধতিতে হেমন্তের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি, তেমনটাই শোনা যাচ্ছে। সেই আবেদনে সুপ্রিম কোর্ট সাড়া দিলে ফের জেলেই ফিরতে হতে পারে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। ইন্ডিয়া জোটের শরিক জেএমএমের নেতা হেমন্ত সোরেনের জামিন নিয়ে হাইকোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘আমি খুবই খুশি এবং নিশ্চিত যে তিনি অবিলম্বে মানুষের জন্য কাজ শুরু করবেন।’’

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?