২ মাসে তিনবার! ত্রাসের নাম ভারতীয় রেল! এবার ১৮ টি বগি লাইনচ্যুত হাওড়া মুম্বই মেলের!

Howrah-Mumbai mail Accident Jharkhand: ওই একই জায়গার কাছাকাছি একটি মালগাড়িও লাইনচ্যুত হয়েছে। তবে দু'টি দুর্ঘটনা একইসঙ্গে ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

inscript
২ মিনিট
২ মাসে তিনবার! ত্রাসের নাম ভারতীয় রেল! এবার ১৮ টি বগি লাইনচ্যুত হাওড়া মুম্বই মেলের!

২ মাসে ৩ বার! বিকশিত ভারতে ত্রাসের নাম হয়ে উঠছে রেলসফর! জুন মাসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা, জুলাই মাসে কিছুদিন আগেই উত্তরপ্রদেশে ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনার পর, ফের আরেক ট্রেন দুর্ঘটনা! মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডে মুম্বই-হাওড়া মেলের ১৮ টি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ গেছে দুইজনের। ছয়জন আহত। মঙ্গলবার ভোর-রাতে চক্রধরপুরের কাছে বড় বাম্বু গ্রামে ভোর ৩.৪৫ নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে।

ভারতীয় রেল এক বিবৃতিতে জানিয়েছে, ১২৮১০ হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস চক্রধরপুর ডিভিশনের রাজখরসওয়ান ওয়েস্ট আউটার এবং বড় বাম্বুর মধ্যে চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের মুখপাত্র ওম প্রকাশ চরণ জানিয়েছেন, ওই একই জায়গার কাছাকাছি একটি মালগাড়িও লাইনচ্যুত হয়েছে। তবে দু'টি দুর্ঘটনা একইসঙ্গে ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। নাগপুর হয়ে ২২ কোচের ১২৮১০ হাওড়া-মুম্বই মেলের অন্তত ১৮টি বগি ভোরবেলা লাইনচ্যুত হয়। এর মধ্যে ১৬টি যাত্রীবাহী কোচ, একটি পাওয়ার কার এবং একটি প্যান্ট্রি কার ছিল।

আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য চক্রধরপুরে নিয়ে আসা হয়েছে৷ লাইনচ্যুত হওয়ার কারণ খতিয়ে দেখছে রেল।

এই দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই পাঁচটি ট্রেন বাতিল করা হয়েছে। একটি ট্রেন সংক্ষিপ্ত সময়ের জন্য বন্ধ করা হয়েছে। লাইনচ্যুত হওয়ার পরে এই যাত্রাপথে অনেক ট্রেনই অন্যপথে ঘুরিয়ে দেওয়াও হয়েছে।

বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে আছে, হাওড়া-কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস (২২৮৬১), খড়গপুর-ধানবাদ এক্সপ্রেস এবং হাওড়া-বরবিল জন শতাব্দী এক্সপ্রেস, টাটানগর-ইটওয়ারি এক্সপ্রেস এবং শালিমার-এলটিটি এক্সপ্রেস।

দক্ষিণ বিহার এক্সপ্রেসকে (১৩২৮৮) অন্যপথে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং আসানসোল টাটা মেমু পাস স্পেশাল ট্রেন (০৮১৭৩) আদ্রায় সংক্ষিপ্ত সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল।

Derailment of 12810 Howrah - Mumbai Mail near Barabamboo station of Chakradharpur Division, Helpline Numbers

Tatanagar: 06572290324

Chakradharpur: 06587 238072

Rourkela: 06612501072/ 06612500244

Howrah: 9433357920/ 03326382217

Jharsuguda: 06645-272530

— Ministry of Railways (@RailMinIndia)

ট্রেন লাইনচ্যুত হওয়ার পর কিছু জরুরি নম্বর জারি করেছে ভারতীয় রেল -

টাটানগর: ০৬৫৭২২৯০৩২৪

চক্রধরপুর: ০৬৫৮৭২৩৮০৭২

রাউরকেল্লা: ০৬৬১২৫০১০৭২, ০৬৬১২৫০০২৪৪

হাওড়া: ৯৪৩৩৩৫৭৯২০, ০৩৩২৬৩৮২২১৭

রাঁচি: ০৬৫১২৭৮৭১১৫

হাওড়া হেল্প ডেস্ক: ০৩৩-২৬৩৮২২১৭, ৯৪৩৩৩৫৭৯২০

এসএইচএম হেল্প ডেস্ক: ৬২৯৫৫৩১৪৭১, ৭৫৯৫০৭৪৪২৭

কেজিপি হেল্প ডেস্ক: ০৩২২২-২৯৩৭৬৪

সিএসএমটি হেল্পলাইন অটো নম্বর ৫৫৯৯৩

পি অ্যান্ড টি: ০২২-২২৬৯৪০৪০

মুম্বই: ০২২-২২৬৯৪০৪০

নাগপুর: ৭৭৫৭৯১২৭৯০

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।