লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মৃত ৫! কীভাবে ঘটল ভয়াবহ রেল দুর্ঘটনা?

Kanchanjunga Express Accident: নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে যাত্রীবাহী ট্রেনে ধাক্কা মারে।

inscript
২ মিনিট
লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মৃত ৫! কীভাবে ঘটল ভয়াবহ রেল দুর্ঘটনা?

ঠিক সময়েই ছেড়েছিল ট্রেন। শিয়ালদহর উদ্দেশ্যে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মাঝপথে পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে মালগাড়ি। শিয়ালদহের দিকে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকের দু’টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু। মৃতের সংখ্যা আরও বাড়তেও পারে।

শিলিগুড়িতে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি চলছে। এরই মধ্যে রেল দুর্ঘটনা ঘটায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময়েই রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে যাত্রীবাহী ট্রেনে ধাক্কা মারে। ধাক্কার জেরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিক থেকে পর পর দু’টি কামরা লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে। ট্রেন থেকে ছিটকে যাওয়া কামরা দু’টি দুমড়ে-মুচড়ে গিয়ে সজোরে ছিটকে পড়ে পাশে। একটি কামরা লাইন থেকে উপরের দিকে উঠে আছে আর তার নীচে ঢুকে রয়েছে মালগাড়ির কামরা।

যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে, কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন সেটাই। ফলে আপাতত দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রেল পুলিশের পাশাপাশি স্থানীয় মানুষও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। গ্যাসকাটার দিয়ে কেটে মালগাড়ির ইঞ্জিন বের করতে হচ্ছে।

কীভাবে ওই একই লাইনে একটি মালগাড়ি চলে এল? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কি স্টেশনের আগে দাঁড়িয়ে ছিল? প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রাঙাপানি স্টেশনে ঢোকার আগে সিগন্যালের কারণে দাঁড়িয়ে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই সময়ে ওই লাইনেই ঢুকে পড়েছিল মালগাড়ি। পিছন থেকে সজোরে সেটি ধাক্কা মারে। একেবারে শেষের কামরাটি উপরে উঠে যায় এবং শূন্যে ঝুলতে থাকে। মালগাড়িটিও লাইনচ্যুত হয়।

সিগন্যালের সমস্যার জন্যই কি এক্সপ্রেস ট্রেন আর মালগাড়ি একই লাইনে এসে পড়ল? নাকি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা? কোনও নির্দিষ্ট কারণ এখনই স্পষ্ট করে জানাতে পারছে না রেল। ফাঁসিদেওয়ায় দুর্ঘটনাস্থলে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যালোচনা করবেন।

প্রতিবছরই ঘটে চলেছে মর্মান্তিক সব দুর্ঘটনা। ২০২৩ সালে, এই জুন মাসেই ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। ওই ট্রেনের সঙ্গে একটি মালগাড়ি এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের ধাক্কা লাগে। ২৮৯ জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়। ঠিক তার আগের বছর ২০২২ সালে জলপাইগুড়ির ময়নাগুড়ির কাছে দোমোহনিতে লাইনচ্যুত হয়েছিল বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। পাঁচ জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়। ২০২৪ সালে আবারও উত্তরবঙ্গে দুর্ঘটনা! তাহলে রেল সুরক্ষার নামে জনগণকে অনন্ত ভাঁওতাবাজিই দিয়ে চলেছে সরকার?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।