এনডিআরএফ আসতে ১ ঘণ্টারও বেশি দেরি! ইদ ফেলে উদ্ধারে ছুটে এসেছিলেন স্থানীয়রাই

Kanchenjunga Express Tragedy: ছ' বছরের শিশু স্নেহা মণ্ডলের প্রাণ গিয়েছে এই দুর্ঘটনায়। তাঁর মাও ভর্তি ছিলেন হাসপাতালে।

inscript
২ মিনিট
এনডিআরএফ আসতে ১ ঘণ্টারও বেশি দেরি! ইদ ফেলে উদ্ধারে ছুটে এসেছিলেন স্থানীয়রাই

সপ্তাহের শুরুতেই মর্মান্তিক দুর্ঘটনা দেখল গোটা দেশ। সোমবার সকালে রওনা হওয়ার কিছু পরেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ির মধ্যেকার সংঘর্ষে এখনও অবধি প্রাণ গিয়েছে ৯ জনের। আহত প্রায় ৫০। ঘটনার পর একটা গোটা দিন কেটে গিয়েছে। সোমবার সকাল থেকেই আপ লাইনে রেল চলাচল শুরু হয়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দক্ষিণগামী ট্রেনগুলিও ছেড়েছে। যাত্রীদের মনে ভীতি কাটেনি স্বাভাবিকভাবেই। তবু, ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল যাতায়াত। শুধু ছন্দ কেটে গিয়েছে নিহতদের পরিবারের। সোমবার ছিল বকরি ইদ। অগুনতি পরিবারে উৎসবের মেজাজ। সেই মেজাজ ছিন্ন করে ডুকরে উঠেছে স্বজনহারা কান্না।

ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের গুসকরার বিউটি বেগমের। বাড়িতে ইদের আনন্দের পরিবেশ নিমেষে নস্যাৎ করে দিয়েছে মৃত্যুর খবর। বাড়ি ফেরার কথা ছিল হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে। সোমবার সেই ট্রেন বাতিল ছিল। বিউটির স্বামী বলেছিলেন মঙ্গলবার বাড়ি যাওয়ার কথা। কিন্তু উৎসবের দিনে নিজের পরিবারের সঙ্গেই থাকতে চেয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল কামরায় উঠেছিলেন বিউটি। স্বামীকে ফোন করে জানিয়েছিলেন ট্রেন ছেড়েছে, সিট পেয়েছেন। শুধু বাড়ি ফেরা আর হলো না। পারিবারিক ক্যালেন্ডারে দগদগে ঘা হয়ে রইল বকরি ইদ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রিল তৈরিতেই ব্যস্ত! রেলের কবচের ব্যবস্থা কেন করতে পারলেন না রেলমন্ত্রী অশ্বিনী?

Kanchanjunga Express Accident Kavach: মানুষের প্রাণের মূল্য নেই অথচ স্টেশনগুলিকে প্রায় শপিংমল করে তোলার যুক্তি কোথায়?

ছ' বছরের শিশু স্নেহা মণ্ডলের প্রাণ গিয়েছে এই দুর্ঘটনায়। তাঁর মা-ও ভর্তি ছিলেন হাসপাতালে। মেয়ের অস্ত্রোপচারও হয়। তবু শেষরক্ষা হয়নি। ছোট্ট দেহ দুর্ঘটনার ধাক্কা নিতে পারেনি। কেউ স্বজন হারিয়েছেন, কেউ কেউ আবার অচেনা অজানা নাগরিকদের বাঁচাতে ইদের আনন্দ ফেলে ছুটে এসেছিলেন দুর্ঘটনার স্থলে।

সোমবার ফাঁসিদেওয়ার রাঙাপানির কাছে জালাস গ্রাম পঞ্চায়েতের ছোট নির্মল জোতের বাসিন্দাদের কানে এসেছিল বীভৎস আওয়াজ। তাঁরা দেখেন, মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি কামরা! তীব্র ধাক্কায় আরেকটি কামরা প্রায় গুঁড়িয়েই গিয়েছে। দেখেই বোঝা যায়, চাপা পড়ে আছেন যাত্রীরা। ওই এলাকার স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন প্রথম। প্রায় এক ঘণ্টারও বেশি সময় পরে আসেন এনডিআরএফ কর্মীরা। ট্রেন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রামের বাসিন্দারাও চলে আসেন সাহায্য করতে। কোনও বাড়িতেই সেদিন রান্না হয়নি আর। কুরবানি ইদ থাকলেও কোনও বাড়িতেই কুরবানি হয়নি। যুবক, মহিলা সকলেই দুর্ঘটনাগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসেন। কোনওমতে কোলে করেই জখমদের হাসপাতালে পৌঁছনোর ব্যবস্থা করেন গ্রামবাসীরা।

কোনও যাত্রীর মাথা থেঁতলে গেছে, কারও হাত, পা কাটা। রাস্তায় ছলকে পড়েছে রক্ত। বেলা বাড়তেই হাসপাতালে থিকথিক ভিড়। নিখোঁজ রেলযাত্রীদের খোঁজ করতে এসেছেন পরিচিতরা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড আশিস দের মৃত্যু ঘটেছে এই দুর্ঘটনায়। অদ্ভুতভাবেই তাঁর সেদিন ডিউটি ছিল শতাব্দী এক্সপ্রেসে। কোনও কারণে তিনি তা বদলে কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসে নিয়েছিলেন। পরিবার থাকে শিলিগুড়িতেই। ১৭ জুন দিনটি আজীবনের মতো অন্ধকার হয়েই থেকে গেল আপনহারা এই পরিবারগুলির।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।