বই সরিয়ে হাতে উঠছে অস্ত্র! জ্বলন্ত মণিপুরে যেভাবে বিপদের মুখে শৈশব

Manipur Unrest: দীর্ঘ দু'বছরেও বেশি সময় ধরে অশান্তির পর অশান্তিতে জেরবার মণিপুর। মেয়েদের নিরাপত্তার প্রশ্ন নেই। এখন নতুন করে সঙ্কটের মুখে পড়েছে ছোট ছোট ছেলেদের শৈশব।

inscript
৪ মিনিট
বই সরিয়ে হাতে উঠছে অস্ত্র! জ্বলন্ত মণিপুরে যেভাবে বিপদের মুখে শৈশব

উত্তরপূর্বের ছোট্ট একফালি রাজ্য মণিপুর। যেখানে গত দু'বছর ধরে অশান্তির শেষ নেই। কখনও সাময়িক ভাবে শান্তি ফেরে। আবার ক'দিন যেতে না যেতে অশান্ত হয়ে ওঠে মাতৃতান্ত্রিক এই রাজ্যটি। নামেই মাতৃতান্ত্রিক। মণিপুরে যেভাবে নারীদের উপর অত্যাচার, নিপীড়ন চলেছে বছরের পর বছর ধরে, তা কার্যত নজিরবিহীন। সরকার তেমনভাবে কোনওদিনই মাথা ঘামায়নি মণিপুরের শান্তি ফেরাতে। ভোট এসেছে, ভোট গিয়েছে। কেন্দ্রের সরকার যে তাঁদের কথা ভাবে না, তা বারবার টের পেয়েছে মণিপুরের মানুষ। প্রথম বার মণিপুরের থেকে প্রতিনিধি পেয়েছে লোকসভা। কিন্তু পরিস্থিতি তাতেও বদলায়নি। আসলে যেন সর্ষের মধ্যেই ভূত। জাতিহিংসার উন্মত্ত খেলায় কখনও বলি হয়েছে নিরপরাধ মহিলারা। তাঁদের শরীর খুবলে খেয়েছে পশুর দল। আর এবার মণিপুরের এই রক্তক্ষয়ী যুদ্ধ নতুন দাবার তাস সেখানকার শিশুরা। বয়স বড়জোর এগারো থেকে চোদ্দোর মধ্যে। সেই সব নাবালকদের শৈশব কার্যত ছিনিয়ে নিয়ে তাদের লাগিয়ে দেওয়া হচ্ছে যুদ্ধক্ষেত্রে। ছোটবেলা থেকেই জঙ্গিদলের ক্যাডার তৈরি করার মিলছে প্রশিক্ষণ। প্রয়োজনে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন হামলা-অভিযানেও। কার্যত সবদিক থেকেই জ্বলছে মণিপুর।

গত বছরের মে মাস থেকেই অশান্তি লেগেই রয়েছে সেখানে। মাস কয়েক আগে কিছুদিনের জন্য শান্ত হয়েছিল মণিপুর, তবে সেই শান্তি ছিল সাময়িক। তার পর দিন ঘুরতে না ঘুরতে ফের অশান্ত হয়ে উঠেছে মণিপুর। অশান্তি-খুন-জখম লেগেই রয়েছে তার পর থেকে। মণিপুরের পাঁচ জেলায় ইতিমধ্যেই জারি হয়েছে আফস্পা। ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, জিরিবাম, কাঙ্গপকপি এবং বিষ্ণুপুর। এই পাঁচ জেলায় আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত 'আফস্পা' জারি থাকবে বলেও জানানো হয়েছে।

মণিপুরে মূলত বাস দুই সম্প্রদায়ের মানুষের, মেইতেই ও কুকি। আর এই দুই সম্প্রদায়ের জাতি হিংসার জেরে সেই ২০২৩ সাল থেকে অশান্তি লেগেই রয়েছে উত্তর-পূর্বের এই ছোট্ট রাজ্যে। দিন কয়েক আগেই জিরিবাম জেলায় সিআরপিএফের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয় ১১ জন কুকি জঙ্গি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও জানানো হয়েছিল। ওই লড়াইয়ে এক সিআরপিএফ জওয়ান নিহত হয় বলেও জানা যায়। সেই জঙ্গিমৃত্যুর ঘটনার পর থেকেই মণিপুরে বেশ কয়েকজন মেইতেইকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ উঠতে শুরু করেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মণিপুরের বুকে এখনও জমাট চাপ চাপ অন্ধকার

One year of Manipur violence: মণিপুরের জন্য দিবারাত্রের কয়েক মুহূর্তও বরাদ্দ করেনি কেন্দ্র সরকার। অথচ ভোট আসতেই গেরুয়া শিবিরকে গলা ফাটিয়ে বলতে শোনা গেল, স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে গিয়েছে মণিপুর। ভোট বড় বালাই।

অসম-মণিপুর সীমান্তে একটি থানায় এর কয়েকদিন আগেই হামলা চালিয়েছিল কুকি জঙ্গিরা। ওই থানার পাশেই ছিল একটি রিলিফ ক্যাম্প। অনুমান করা হচ্ছে ওই ক্যাম্পটিও জঙ্গিদের নিশানায় ছিল। এর পর থানা থেকে এক কিলোমিটার দূরে জাকুরাডোর কারংয়ে হামলা চালায়। সেখানে একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তখনই ছুটে আসে সিআরপিএফ। শুরু হয়ে যায় গুলির লড়াই। আসলে গত সপ্তাহ থেকেই উত্তেজনা বাড়ছিল জিরিবামে।

অবশ্য অশান্তির শুরুটা হয়েছিল আরও আগে। গত ৭ নভেম্বর হামার উপজাতির এক মহিলা খুনের অভিযোগ উঠেছিল মেইতেইদের বিরুদ্ধে। তাঁর স্বামীর অভিযোগ , খুনের আগে নাকি ধর্ষণও করা হয় তাকে। তার পর নাকি জ্যান্ত পুড়িয়ে মারা হয় ওই জনজাতির মহিলাকে। সেই ময়নাতদন্তের রিপোর্টেও উঠে এসেছে পৈশাচিক নির্যাতনের প্রমাণ। ওই মহিলা খুনের ঘটনাকে কেন্দ্র করে অশান্তির আগুন জ্বলে উঠেছিল জিরিবামে। সেখানে অন্তত ১৬টি বাড়িতে অতর্কিতে আগুন ধরিয়ে দেয় জঙ্গিরা। জ্বালিয়ে দেওয়া হয় নির্যাতিতার বাড়ি। ভয়ে গ্রাম ফাঁকা হয়ে যায়। এর পরেও মণিপুরের বিষ্ণপুর জেলায় আরও এক মহিলা খুনের অভিযোগ ওঠে। জমিতে কাজের সময় মেইতেই কৃষক রমণীকে গুলি করে জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পার্বত্য এলাকা থেকে কুকি জঙ্গির একটি দল এসে এমন করেছে বলে অভিযোগ ওঠে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফোন-ইন্টারনেট স্থগিত, রাজ্য জুড়ে কার্ফু! কেন ফের অশান্ত মণিপুর?

Manipur: মণিপুরের পাঁচ জেলায় আগামী পাঁচ দিনের জন্য সমস্ত রকম মোবাইল ও ইন্টারনেট পরিষেবা নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। ইম্ফলের দুই জেলায় জারি কার্ফু।

তার পর থেকেই পর পর হিংসার খবর আসতে শুরু করেছে মণিপুর থেকে। রাজ্যের পরিস্থিতি সামাল দিতে ২০ কোম্পানি প্যারামিলিটারি ফোর্স পাঠানো হয়েছে। সম্প্রতি খবর এসেছে, ত্রাণ শিবির থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৬ মেইতেই সদস্যকে। সব মিলিয়ে বেশ কয়েক দিন ধরে নতুন করে আগুন জ্বলছে মণিপুরে।

মণিপুরে এই অশান্তির বীজ প্রোথিত হয়েছে দীর্ঘ দিন আগেই। মেইতেই আর কুকিদের এই অশান্তির ইতিহাস আজকের নয়। এরই মধ্যে অভিযোগ উঠছে, কুকি জঙ্গিগোষ্ঠীরা নাকি ভবিষ্যতের লড়াইয়ের কথা মাথায় রেখে বাচ্চাদের সেনা হিসেবে নিয়োগ করা শুরু করেছে। ১১ থেকে শুরু করে ১৪ বছর বয়সী ছেলেদের যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রয়োজনে পাঠানো হচ্ছে বিভিন্ন অভিযানেও। যাতে আন্দোলনের আগুনকে জিইয়ে রাখা যায়, তার জন্য চেষ্টার ত্রুটি করছে না তারা। সম্প্রতি লেইমাখংয়ের বাসিন্দা এক নাবালকের কথা সামনে এসেছে, যাকে কেএনএফ (কুকি ন্য়াশনাল ফ্রন্ট) ক্যাডার হিসেবে নিয়োগ করা হয়। কাঞ্চুপ এলাকায় হামলার ঘটনায় অংশ নিয়েছিল এই ছেলেটি। কেন শিশুদের নিয়োগ করা হচ্ছে জঙ্গি সংগঠনে? গোয়েন্দা সূত্রের খবর, এর নেপথ্যে নাকি বেশ কিছু কারণ রয়েছে। শিশুরা ধরা পড়লে তুলনামূলক ভাবে কম জেলের শাস্তি ভোগ করবে। তার পাশাপাশি ছোটবেলা থেকে প্রশিক্ষণের ফলে ভবিষ্যতের জন্য শক্তিশালী ক্যাডার তৈরি করা সম্ভব হবে, এই সব ভাবনা থেকেও ছোটদের শৈশব কেড়ে নিয়ে তাদের লাগানো হচ্ছে এই ভয়ঙ্কর যুদ্ধে।

এদিকে নিখোঁজ মেইতেই সদস্যদের মুক্তির দাবিতে সরকারের উপর চাপ বাড়াতে শুরু করেছে বিরোধী দলগুলি। বন্দিদের মধ্যে তিন মহিলা ও তিন শিশু রয়েছে বলে খবর। যার মধ্যে একটি শিশুর বয়স মাত্র দশ মাস। রাজ্য পার্টির সভাপতি কে মেঘচন্দ্রের নেতৃত্বে মণিপুরের পাঁচ কংগ্রেস বিধায়ক ওই ছ'জন মেইতেই সদস্যের নিরাপদ মুক্তির চেয়ে গুয়াহাটির রাজভবনে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সাথে দেখা করেন। এদিকে মেইতেইদের গোষ্ঠীগুলোও রাজনৈতিক দলগুলির উপর চাপ বাড়াতে শুরু করেছে। তাদের দাবি মানা না হলে সমর্থন প্রত্যাহার করে গণআন্দোলনে নামার হুমকি দিয়ে রেখেছে তারা। এ দিকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে যে এগারো জন আততায়ীর মৃত্যু হয়েছে বলে মণিপুর প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, তাদের পরিচয় নিয়েও দ্বিধাবিভক্ত মণিপুর। পুলিশের দাবি, তারা সকলেই কুকি জঙ্গি। এদিকে আদিবাসী উপজাতি নেতাদের ফোরাম জানিয়েছে, তাঁরা গ্রামের স্বেচ্ছাসেবক মাত্র। যা নিয়ে নতুন করে দানা বাঁধছে অশান্তি।

সব মিলিয়ে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। নতুন করে অশান্তি বাড়তেই বন্ধ করে দেওয়া হয়েছিল মণিপুরের বিস্তীর্ণ এলাকার ইন্টারনেট সংযোগ। দীর্ঘ দু'বছরেও বেশি সময় ধরে অশান্তির পর অশান্তিতে জেরবার মণিপুর। মেয়েদের নিরাপত্তার প্রশ্ন নেই। এখন নতুন করে সঙ্কটের মুখে পড়েছে ছোট ছোট ছেলেদের শৈশব। গত বছরের মে মাসের অশান্তির পর থেকে হাজার হাজার মণিপুরবাসী ঘরহীন। তাঁদের মধ্যে অনেকেরই দিন কাটছে এখনও শরণার্থী শিবিরে। কেউ বা ঘরবাড়ি ছেড়ে চলে এসেছেন পড়শি রাজ্যে। তাদের ঘরে ফেরা হয়নি আজও। কীভাবে কাটবে মণিপুরের এই অশান্তির অন্ধকার? তার উত্তর নিয়ে আদৌ কি মাথা ঘামাচ্ছে দেশের সরকার?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?