নবান্ন অভিযানে ইটের আঘাত! একচোখের দৃষ্টি চিরতরে হারালেন এই পুলিশকর্মী?

Kolkata Police Attacked in Nabanna Abhijan: ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকা নবান্ন অভিযানে ইটের আঘাতে দৃষ্টি হারাতে বসেছেন তিনি।

inscript
২ মিনিট
নবান্ন অভিযানে ইটের আঘাত! একচোখের দৃষ্টি চিরতরে হারালেন এই পুলিশকর্মী?

নবান্ন অভিযানে 'ডিউটি' করছিলেন তিনি। অশান্তির আশঙ্কা তো ছিলই। তবে সেই অশান্তি যে আজীবনের মতো ক্ষত দিয়ে চলে যাবে, ভাবেননি দেবাশিস। কলকাতা পুলিশের ট্র্যাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকা নবান্ন অভিযানে ইটের আঘাতে দৃষ্টি হারাতে বসেছেন তিনি। বাঁ চোখে আর কোনওদিনই কি দেখতে পাবেন না এই পুলিশকর্মী? চিকিৎসকরা সংশয়ে। রাজ্য সরকার চিকিৎসার জন্য হায়দরাবাদে পাঠানর ব্যবস্থা করেছে তাঁকে। তবে নবান্ন অভিযানের ইটের আঘাতের সেই মুহূর্ত ভুলতে পারছেন না দেবাশিস। এত কম বয়সেই দৃষ্টি হারানোর আশঙ্কা গিলে খাচ্ছে তাঁকে।

মাত্র ৩৭ বছর বয়স দেবাশিস চক্রবর্তীর। কলকাতা পুলিশের পূর্ব বিভাগের সাইবার সেলের ইনচার্জ তিনি। তাঁর স্ত্রী-ও পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যুক্ত। পাঁচ বছরের এক সন্তানও রয়েছে তাঁদের। মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে তাঁর ডিউটি পড়েছিল স্ট্র্যান্ড রোডের দিকে। পুলিশের গাড়িতেই রেড রোড থেকে স্ট্র্যান্ড রোডের দিকে যাচ্ছিলেন তিনি ও তাঁর সহকর্মীরা। আচমকাই একদল বিক্ষোভকারী তাঁদের গাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। গাড়ির ভিতর বসেই বুঝতে পারেন তীব্র গতিতে ধেয়ে আসছে একের পর এক ইট! তখনও এভাবে তাঁকে আক্রান্ত হতে হবে, ভাবেননি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২০ দিন পর প্রথম মুখ খুললেন রাষ্ট্রপতি! আরজি কর প্রসঙ্গে কী বলছেন দ্রৌপদী মুর্মু?

President Droupadi Murmu on RG Kar Rape: আরজি করের চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ২০ দিন পেরিয়ে যাওয়ার পরে এই প্রথম মুখ খুললেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

দেবাশিস জানিয়েছেন, নবান্ন অভিযানের মাঝে বিক্ষোভকারীদের ছোড়া ইটের ঘায়ে তাঁদের গাড়ির উইন্ডস্ক্রিন ফেটে যায়। এরপরের ইটটাই তাঁর চোখে এসে লাগে! মুহুর্মূহূ ইটবৃষ্টি চলতে থাকে। কোনও রকমে গাড়িচালক ওই বিক্ষোভের মধ্যে থেকে গাড়ি নিয়ে বেরিয়ে আসেন কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। দেখা যায় দেবাশিসের চোখ থেকে অঝোরে রক্ত পড়ছে। কালবিলম্ব না করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁ চোখে কিছুই দেখতে পাচ্ছেন না তিনি। ভবিষ্যতে দৃষ্টি ফিরবে কিনা সংশয় রয়েছে। এই মুহূর্তে কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দেবাশিস।

দেবাশিস চক্রবর্তীর সঙ্গেই ওই গাড়িতে থাকা আরও তিন পুলিশকর্মী আহত হয়েছেন। সার্জেন্ট অতনু রায়চৌধুরী এবং ডেভিড টপনোয় ছাড়াও আহত হয়েছেন হোমগার্ড দেবাশিস কুণ্ডু। পুলিশ জানিয়েছে, নবান্ন অভিযানে কাজ করতে গিয়ে মোট ১৫ জন পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দেবাশিস চক্রবর্তীর আঘাতই সবচেয়ে গুরুতর। এই মুহূ্র্তে হাসপাতালে ভর্তি রয়েছেন কনস্টেবল নবকুমার মণ্ডল। তাঁর মাথায় আঘাত লেগেছে। সার্জেন্ট সৌরভ সাহা হোমগার্ড ও চালক দেবাশিস কুণ্ডুরও চোখে আঘাত লেগেছে। আমহার্স্ট স্ট্রিট থানার কনস্টেবল উজ্জ্বল দে সরকারের মাথা এবং চোখ দুই আহত হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।