লক্ষ্মীর ভাণ্ডার সত্যিই মহিলাদের 'ভিক্ষা'? কী বললেন মহম্মদ সেলিম?

Mohammed Selim CPIM: গত পাঁচ বছরে এই নিয়ে তিনটি ভোটে হারলেন সেলিম।

inscript
২ মিনিট
লক্ষ্মীর ভাণ্ডার সত্যিই মহিলাদের 'ভিক্ষা'? কী বললেন মহম্মদ সেলিম?

নির্বাচনী আবহে রাজ্য জুড়ে হাওয়া ছিল, বামেদের ফল আর যাই হোক না কেন, অন্তত মুর্শিদাবাদ কেন্দ্রটি জিততে চলেছেন মহম্মদ সেলিম। মঙ্গলবার ভোটগণনা শুরু হতে তেমনটাই দেখাও যাচ্ছিল। সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম সামান্য ভোটে মুর্শিদাবাদ কেন্দ্রে এগিয়েছিলেন। কিন্তু বেলা বাড়লেই বদলাতে থাকে চিত্র। পিছিয়ে যান মহম্মদ সেলিম, ঝড়ের বেগে এগোতে থাকেন তৃণমূলের আবু তাহের খান। ফল ঘোষণা হতে দেখা যায় মুর্শিদাবাদ কেন্দ্রে আবু তাহের খান পেয়েছেন ৪৪.৩% ভোট আর সেলিম হয়েছেন দ্বিতীয়, পেয়েছেন ৩৮.৬% ভোট। রাজ্যে বামেরা এবারও সেই শূন্যই। তৃণমূল ২৯ টি আসন জিতেছে, বিজেপির আসন কমে ১২ আর কংগ্রেস পেয়েছে একটিই মাত্র আসন। ভোট বাক্সে প্রভাব না পড়ুক, ফেসবুকে সকলেই সিপিএম বলে যে চলতি লব্জ আছে, তা প্রমাণ হয়ে যায় গণনা শেষেই। তৃণমূলের দুর্নীতি সত্ত্বেও এই জয় কে 'ভাতা দিয়ে ভোট কেনা' বলে আক্রমণ করতে থাকেন ফেসবুক-সক্রিয় সিপিএমরা। লক্ষ্মীর ভাণ্ডার যে আসলে ভিক্ষা, জোর গলায় বলতে থাকেন তারা।

শূন্য হওয়ার পরেও এই 'ঔদ্ধত্য' দেখে অনেকেই মনে করেছেন সংবেদনশীলতা হারিয়েছেন বামেরা। ১০০০ টাকা মহিলাদের দেওয়াকে ভিক্ষা নয় বরং প্রকৃত ক্ষমতায়ন বলে দেখতে অনুরোধ করেন কেউ কেউ। কেন বামেরা 'ক্ষমতায়নকে' 'ভিক্ষা' বলছেন? মহম্মদ সেলিম বলছেন, এই ফেসবুক বিপ্লবীরা বামপন্থী নন, তারা দলের সমর্থক মাত্র। সেলিম এক বিবৃতিতে জানিয়েছেন, "কেউ কেউ স্বঘোষিত বামপন্থী আছেন। স্বঘোষিত বিপ্লবী আছেন। আমরা তাঁদের বলি, ফেসবুকে বেশি বিপ্লবীয়ানা করবেন না। কেউ করে। এখানে সিপিআইএমের থেকে আশা করা যায় না যে, মহিলাদের সম্পর্কে বা এই ধরনের ভাতা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তারা নিন্দা করছে। কেন করবে? বামপন্থী আন্দোলন মানেই হচ্ছে গোটা বিশ্বে আমরা চাই যে, সরকার মানুষের অধিকার না দিতে পারার ক্ষতিপূরণ হিসাবে কিছুটা অন্তত ভর্তুকি দেবে।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
সিপিএমের ছায়াতেই বেড়েছে অর্জুনের শক্তি! কেন হারলেন ব্যারাকপুরের বাহুবলী?

Arjun Singh Lok Sabha Election 2024: ভাটপাড়া নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কে অর্জুনের বিরুদ্ধে প্রায় একশো কোটি টাকার বেশি কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।

তাহলে সিপিএম কি লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষা মনে করছে না? সেলিমের বক্তব্য, "বাকি যারা এগুলি নিয়ে কটাক্ষ করছেন তাঁরা বামপন্থী নন, তাঁরা হতে পারেন সমর্থক। আমাদের দায় আমাদের কথা তাঁদের কাছে নিয়ে যাওয়া, আমাদের মাধ্যমগুলি দিয়ে বা সরাসরি তাঁদের কাছে গিয়ে। কেউ কেউ উগ্র সমর্থক আছেন। তাঁদের আমরা সমর্থক থাকতে বলব। উগ্রতা কমাতে বলব।’’

ফল প্রকাশের পর সেলিম বলেছিলেন, ‘‘অনেক বিজ্ঞান কাজ করেছে। সেগুলো বসে পর্যালোচনা করতে হবে। আমি মুর্শিদাবাদে নতুন। কিন্তু আমি আশা করেছিলাম অধীরবাবু জিতবেন। কিন্তু সেটা হল না।’’ বাংলায় সিপিএম নবীন-প্রবীণ দুই ধরনের প্রার্থীকেই রেখেছিল। কিন্তু সেলিম, সুজন চক্রবর্তী, এম এম সাদিদের মতো প্রবীণ নেতাদের পাশাপাশি নবীন দীপ্সিতা ধর, সৃজন ভট্টাচার্য, সায়ন বন্দ্যোপাধ্যারাও হেরেই গেলেন। একমাত্র মহম্মদ সেলিম মুর্শিদাবাদে দ্বিতীয় স্থানে আছেন, বাকি সব জায়গাতেই প্রায় বামেরা তৃতীয়। গত পাঁচ বছরে এই নিয়ে তিনটি ভোটে হারলেন সেলিম। ২০১৯ সালের লোকসভা ভোটে রায়গঞ্জে হেরেছিলেন, ২০২১ সালে চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে তৃতীয় হয়েছিলেন সেলিম। আর এবার মুর্শিদাবাদেও হেরে গেলেন সেলিম। কোনও আসনে বামেদের জামানয় বাজেয়াপ্ত হয়ে গেছে কিনা তা এখনও জানা যায়নি। তবে সেলিম এবং সুজন দু’জনেই তাঁদের আসনে জামানত রক্ষা করতে পেরেছেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?