ভয় দেখাচ্ছে ঘাতক 'লং কোভিড'! কেন এই হানাদারি, কী ভাবে মুক্তি...

Madhurima Pattanayak
৪ মিনিট
ভয় দেখাচ্ছে ঘাতক 'লং কোভিড'! কেন এই হানাদারি, কী ভাবে মুক্তি...

কোভিড (Covid-19) থেকে সেরা ওঠার তিন-চার মাস পরেও অসহ্য ক্লান্তি, গায়ে-হাতে-পায়ে ব্যথা, শ্বাস-প্রশ্বাসে কষ্ট, কাশি, শ্বাসতন্ত্রে নানান রকম সমস্যা লেগেই আছে বেশ কিছু মানুষের। কারও কারও বা লেগে রয়েছে নানারকম নিউরোলজিক্যাল সমস্যা, যার মধ্যে ডিপ্রেশন (Depression) এবং অ্যাংজাইটি (Anxiety) অন্যতম। বেশ কিছু রোগীই জানাচ্ছেন, কোভিড থেকে সেরে উঠেছেন দীর্ঘদিন আগেই; অথচ পার্কিনসনস (Parkinson’s) রোগীর মত হাত-পা কেঁপে উঠছে কোভিডের পর থেকে, চলছে এত মাস পরেও। অ্যালঝাইমার্স রোগের (Alzheimer’s Disease) মতো লক্ষণও দেখা যাচ্ছে অনেকের মধ্যে, কারো আবার সমস্যা হচ্ছে সাধারণ বিষয় বা শব্দ মনে রাখতে, বা সহজ হিসেব কষতে।

পোস্ট-অ্যাকিউট সিক্যিউয়েলি অফ কোভিড-১৯ ( Post-acute Sequelae of Covid-19) বা PASC! হ্যাঁ, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই নামই রাখা হয়েছে লং-কোভিড বা দীর্ঘদিন ধরে চলা কোভিডজনিত শারীরিক ও মানসিক সমস্যাগুলিকে।

দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল কারা কোভিড থেকে সেরে ওঠার এতদিন পরেও এই সমস্যাগুলিতে ভুগতে পারেন। উত্তর মিলল অবশেষে। খুব সম্প্রতি বিজ্ঞানের জার্নাল সেলে (Cell) প্রকাশিত একটি গবেষণা থেকে জানা যাচ্ছে, কেউ পিএএসসি-তে ভুগতে পারেন চারটি অবস্থায়। এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন সংক্রামক ব্যাধি (Infectious Disease) বিষয়ক গবেষক ড: জেসন ডি. গোল্ডম্যান (Dr. Jason D. Goldman)।

কী কী এই চারটি অবস্থা? প্রথমত, যাদের শরীরে প্রচুর পরিমানে অটোঅ্যান্টিবডি (Autoantibody) তৈরি হয়; দ্বিতীয়ত, কোভিড থেকে সেরে ওঠার দীর্ঘদিন পরেও যাদের রক্তে নোভেলকরোনা ভাইরাসের আরএনএ (RNA) রয়ে যায়; তৃতীয়ত, যারা কোনো এক সময়ে এপস্টেইন বার ভাইরাসে (Epstein Barr Virus) আক্রান্ত হয়েছিলেন; চতুর্থত, যারা টাইপ-২ ডায়বেটিসে (Type-II Diabetes) ভোগেন।

অটোঅ্যান্টিবডি তৈরি হলে সমস্যা কোথায়? শরীর এই ছোটো-ছোটো প্রোটিন অণু (Protein Molecule) তৈরি করে, যা কিনা শরীরের বিভিন্ন কলা-কোশের বিরুদ্ধে লড়ে শরীরকেই ক্ষতিগ্রস্ত করে। এদিকে অন্যান্য মাইক্রোবসের (Microbes) মত নোভেল করোনাভাইরাস আক্রমণ করলে আমাদের শরীরের ইমিউন সিস্টেম (Immune System) ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্যে সাইটোকাইন (Cytokine) নামের ছোটো-ছোটো প্রোটিন তৈরি করে। এরা আমাদের শরীরে ইনফ্ল্যামেশনের (Inflammation) জন্যে দায়ী। কোভিডের অন্যতম লক্ষণই হল ইনফ্ল্যামেশন এবং সাইটোকাইন ঝড় বা সাইটোকাইন স্টর্ম (Cytokine Storm) তৈরি হওয়া। সাইটোকাইন স্টর্মে খুব অল্প সময়ের মধ্যে শরীরে প্রচুর পরিমানে সাইটোকাইন তৈরি হয়। ফলে ইনফ্ল্যামেশন চুড়ান্ত পর্যায়ে গিয়ে শরীরের বিভিন্ন কলা-কোশ এবং অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এখানে উল্ল্যেখ্য, ইনফ্ল্যামেশনের ফলেই আমাদের জ্বর, গায়ে-হাতে-পায়ে ব্যথা ইত্যাদি সমস্যা দেখা যায়। এর পাশাপাশি যদি অটোঅ্যান্টিবডি তৈরি হয়, শারীরিক সমস্যা বহুগুণ বেড়ে যায়।

এদিকে রক্তে যদি দীর্ঘ দিন ধরে নোভেল করোনাভাইরাসের আরএনএ থেকে যায়, তাহলে তো আমাদের ইমিউন সিস্টেম তার বিরুদ্ধে লড়তেই থাকবে। সাইটোকাইনও তৈরি হতে থাকবে ততদিন। ২০২১ সালে হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষক মাইকেল বি. ভ্যালএলজ্যা়কার (Michael B. VanElzakker) "ফ্রন্টিয়ার্স ইন মাইক্রোবায়োলজি" (Frontiers in Microbiology) জার্নালে প্রকাশিত গবেষণায় দেখিয়েছেন, লং-কোভিডে ভোগা রুগীদের কোভিড থেকে সেরে ওঠার দীর্ঘদিন পরেও সাইটোকাইন তৈরি হওয়ার ঘটনা। যদিও তখনও অজানা ছিল লং-কোভিড বা পিএএসসি-এর সঠিক কারণ কী কী হতে পারে।

পিবিএস নিউজ়আওয়ারে (PBS NewsHour) দেওয়া একটি সাক্ষাৎকারে গোল্ডম্যান জানিয়েছেন, দীর্ঘদিন রক্তে নোভেলকরোনা ভাইরাসের আরএনএ থেকে থাকলে অ্যান্টিভাইরাল মেডিসিন (Antiviral Medicine) দিয়ে তার চিকিৎসা করা যেতে পারে এমনটা জোর দিয়ে বলা যায় না। কারণ এখনও পর্যন্ত পর্যাপ্ত প্রমাণ নেই যে অ্যান্টিভাইরাল লং-কোভিডের মোকাবিলা করতে পারে।

পিএএসসি-এর তৃতীয় কারণ এপস্টেইন বার ভাইরাস, আগেই উল্লেখ করা হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয় সাধারণত কমবয়সীরা। কিন্তু পরবর্তী কালে এই ভাইরাস সুপ্ত অবস্থায় (Dormant State) চলে যায়। সারা পৃথিবীতে ৯০ শতাংশ মানুষই এর দ্বারা আক্রান্ত হয়, তার মধ্যে আবার ৯৫ শতাংশই সুস্থ ও প্রাপ্তবয়স্ক। কোভিডের মতই এই ভাইরাসে আক্রান্ত হলে ক্লান্তি (Fatigue), ব্রেইন ফগ (Brain Fog) বা সাইকোনিউরোসিস (Psychoneurosis) , জ্বর, মাথাযন্ত্রণা, ফ্যারিনজাইটিস (Pharyngitis), মায়াগ্লিয়ার (Myaglia) মত সমস্যা দেখা যায়। এর পাশাপাশি, এপস্টেইন বার ভাইরাসে আক্রান্ত হলে টিনিটাস (কানে ঝিঁঝিঁ ধরা) এবং বধির হয়ে যাওয়ার মত সমস্যা দেখা যায়। লং-কোভিডের ক্ষেত্রেও কিন্তু একাধিক রোগীর ক্ষেত্রে এই সমস্যা দেখা দিয়েছে।

অন্য দিকে লং-কোভিড বা পিএএসসি-এর চতুর্থ কারণ টাইপ-টু ডায়াবেটিস থাকলে শরীরের একাধিক অঙ্গ ক্ষতিগ্রস্থ হয়, ইনফ্ল্যামেশনের সম্ভাবনাও বাড়ে।

সেলে প্রকাশিত এই গবেষণায় গবেষকরা পরীক্ষা করে দেখেন ২০৯ জন রোগীকে, যাদের বয়স ১৮ থেকে ৮৯-এর মধ্যে। এরা প্রত্যেকেই ২০২০ সালে বা ২০২১ সালের শুরুর দিকে কোভিডে আক্রান্ত হয়েছিলেন।

এই গবেষণার প্রধান পর্যবেক্ষক এবং সিয়াটলের সংস্থা ইনস্টিটিউট অফ সিস্টেমস বায়োলজির প্রেসিডেন্ট জেম্স হিথ নিউ ইয়র্ক টাইমসে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন ওনাদের এই গবেষণা পরবর্তী কালে লং-কোভিডের চিকিৎসার হদিশ দেবে, যার কারণ এতদিন অজানা ছিল লং-কোভিডের আসল রহস্য কী।

এই মুহুর্তে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি মাথায় আসে, তা হল ভ্যাকসিন কি আটকাতে পারে লং-কোভিডকে বা কমাতে পারে এর ভয়াবহতা? নিউজআওয়ারে দেওয়া সাক্ষাৎকারে গোল্ডম্যান জানাচ্ছেন, ভ্যাকসিন আদৌ তা পারে কি-না সেই বিষয়ে সন্দেহ রয়েছে। তাঁর মতে বেশ কিছু গবেষণায় দেখা গেছে টিকাকরণ লং কোভিড আটকাচ্ছে, আবার কিছু গবেষণায় ঠিক এর উল্টোটা দেখা যাচ্ছে, অর্থাৎ টিকাকরণে লাভ হচ্ছে না; কিন্তু যে সমস্ত গবেষণায় লাভ হয়েছে বলে দেখা যাচ্ছে, সেখানে অনেকক্ষেত্রেই এমন রোগীদের ওপর পরীক্ষা করা হয়েছে যারা মাইল্ড কোভিডের পর লং-কোভিডের সমস্যায় ভুগছেন।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।