বাংলাদেশের সেনাবাহিনীতে ব্যাপক রদবদল! সরানো হল হাসিনা ঘনিষ্ঠ মেজরকে

Bangladesh Army: শুধু জিয়াউরকে সরানোই নয়, এর সঙ্গেই একাধিক রদবদল করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Sohini Das
২ মিনিট
বাংলাদেশের সেনাবাহিনীতে ব্যাপক রদবদল! সরানো হল হাসিনা ঘনিষ্ঠ মেজরকে

সোমবার গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। আর তার পরেই বাংলাদেশের দায়িত্ব হাতে তুলে নিয়েছে সেখানকার সেনাবাহিনী। সোমবার দুপুরেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে অন্তর্বর্তীকালীন সরকার গড়ার কথা ঘোষণা করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার দুপুরে ভেঙে দেওয়া হয়েছে সে দেশের সংসদও।

ইতিমধ্যেই কয়েক দফা বৈঠক হয়েছে পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারে কারা কারা থাকবেন, তা নিয়ে। নোবেলজয়ী মহম্মদ ইউনুসকে মুখ করে সেই সরকার এগোতে পারে, এমন কথাবার্তাও শোনা যাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশের সেনাবাহিনীতে বড়সড় রদবদলের কথা শোনা গেল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলাদেশ ইস্যুতে কোন পথে এগোবে ভারত? হাসিনাকে নিয়ে যা জানালেন জয়শঙ্কর

S Jaishankar on Bangladesh Crisis: বাংলাদেশ পরিস্থিতি ও শেখ হাসিনার ভারতে এসে আশ্রয় দেওয়া নিয়ে দিল্লিতে এদিন সর্বদল বৈঠক করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

সূত্রের খবর, বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল করা হয়েছে। হাসিনা-ঘনিষ্ঠ মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দুই-তারকা মেজর জেনারেল জিয়াউল জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের মহাপরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। মেজর জেনারেল জিয়ার বিরুদ্ধে ফোনে আড়িপাতা এবং গুপ্তহত্যায় শেখ হাসিনা সরকারকে মদত দেওয়ার সরাসরি অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারী পড়ুয়া ও বিরোধী নেতারা। সে কারণেই তাঁকে পদ থেকে সরানো হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তাঁর জায়গায় মহাপরিচালকের শূন্য পদে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল রিদওয়ানুর রহমান।

  • আপনার জন্য আরও কিছু লেখা
"পরবর্তী পাকিস্তান হবে বাংলাদেশ", কেন বলছেন শেখ হাসিনার পুত্র জয়?

Sheikh Hasina Bangladesh: হাসিনা পুত্র বলছেন, পরিস্থিতিকে আরও খারাপ দিকে নিয়ে যাওয়ার নেপথ্যে পাকিস্তানের ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্সের হাত থাকতে পারে।

শুধু জিয়াউরকে সরানোই নয়, এর সঙ্গেই একাধিক রদবদল করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর তরফে। যতদূর জানা গিয়েছে তাতে লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমকে বিদেশ তথা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া হয়েছে।

একই সঙ্গে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডো পদের দায়িত্ব গিয়েছে লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান জিওসির কাঁধে। এদিকে, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী। অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ করা হয়েছে। কমান্ড্যান্ট এনডিসি হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং মেজর জেনারেল রিদওয়ানুর রহমানকে এনটিএমসি'র মহাপরিচালক পদে নিয়োগ করা হয়েছে।

সেনাবাহিনীতে ব্যাপক রদবদল তো হল। এবার কোন পথে পরিচালিত হয় বাংলাদেশের গোটা রাজনৈতিক পরিস্থিতি, সেদিকেই চোখ থাকবে সকলের।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।