অনুদান ফেরানো নিয়ে স্পষ্ট বার্তা! পুজোর হাওয়ায় মাতিয়ে আন্দোলন দমানোর চেষ্টা মমতার?

Mamata Banerjee on Durga Puja Grant: যে সব পুজো কমিটি পুজোর জন্য সরকারি অনুদান নেবে না, তাদের বাদ দিয়ে নতুন পুজো কমিটিদের এবার অনুদান দেওয়া হবে।

inscript
৩ মিনিট
অনুদান ফেরানো নিয়ে স্পষ্ট বার্তা! পুজোর হাওয়ায় মাতিয়ে আন্দোলন দমানোর চেষ্টা মমতার?

প্রতিবাদ করছেন প্রায় সকলেই। কেউ ছবি-গানে, কেউ পুরস্কার ফিরিয়ে, কেউ অনুদান প্রত্যাখ্যান করে, কেউ আদালতে। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে সারা বিশ্বের মানুষই পথে নেমেছেন। ধর্ষণের একমাস অতিক্রান্ত, শিয়রে দুর্গাপুজো। এমন অবস্থায় বহু পুজো কমিটিই বিচারের দাবিতে এবং এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল সরকারের অবস্থানের প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে সরকারের পুজোর অনুদান প্রত্যাখ্যান করেছে। এবার এই অনুদান ফেরত দেওয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষে বেশ কঠিন দিন হতে পারত সুপ্রিম শুনানি ঘিরে। যদিও এদিন সুপ্রিম কোর্ট আগামী শুনানির দিন ধার্য ছাড়া বিশেষ কোনও মন্তব্য করেনি। এইদিনই নবান্নে প্রশাসনিক বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। বৈঠকের মেজাজে স্পষ্ট করে দেন, বাংলার মানুষ উৎসবের আনন্দে ফিরে আসুক, এই অস্থির মুহূর্তে তিনি সেটাই চান।

মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন, যে সব পুজো কমিটি পুজোর জন্য সরকারি অনুদান নেবে না, তাদের বাদ দিয়ে নতুন পুজো কমিটিদের এবার অনুদান দেওয়া হবে। আরজি করের মর্মান্তিক ঘটনার পরে একে একে বহু ক্লাবই পুজোর অনুদান না নেওয়ার কথা ঘোষণা করে। নেতাজিনগর বাস্তুহারা সমিতি, বেহালার সবেদা বাগান ক্লাব, মুদিয়ালি আমরা ক'জন পুজো কমিটির মতো বড় পুজোগুলি অনুদান প্রত্যাখ্যান করেছে এবার। শুধু কলকাতা শহরে না। হুগলি এবং পূর্ব বর্ধমান জেলার কয়েকটি পুজো কমিটিও এই অনুদান না নেওয়ার কথা ঘোষণা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের ওই বৈঠকে সাফ জানিয়েছেন, ‘‘পুজোর টাকা নিয়ে এবার অতিরিক্ত কিছু আবেদন আমাদের কাছে এসেছে। সবাইকে হয়তো সাহায্য করতে পারব না। ৪৫০ কোটি খরচ হয় ক্লাবগুলিকে দেওয়ার জন্য। সেই টাকা মঙ্গলবার থেকে দেওয়া শুরু হবে।’’

  • আপনার জন্য আরও কিছু লেখা
নৈহাটিতে মিছিলে ঢুকে মেয়েদের পোশাক ছেঁড়া, স্লোগানে বাধা! নেপথ্যে তৃণমূল?

RG Kar Protest Naihati: আন্দোলনকারীরা বলছেন, মিছিলে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ছিল না। যে দুষ্কৃতীরা ঢুকে যান মিছিলে সেখানে বহু মহিলাও ছিলেন

যারা অনুদান প্রত্যাখ্যান করেছেন তাঁদের প্রতিও অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মমতা। বলেছেন, ‘‘যদি কেউ না নিতে চান, ঠিক আছে। নতুন যে লিস্ট এসেছে, বা আবেদন করেছেন, তাদের দিয়ে দেবেন। নতুন অনেকের আবেদন আমাদের কাছে এসে পড়ে আছে। সবাইকে হয়তো পারব না একসঙ্গে দিতে। কারণ, টাকাটা বেড়ে অনেকখানি হয়ে গিয়েছে।’’ একদিকে যেমন অনেক পুজো কমিটি টাকা প্রত্যাখ্যান করছেন, অন্যদিকে আবার বাদল পল্লি মহিলা দুর্গোৎসব কমিটি, বাঁশদ্রোণী কালীতলা পার্ক নাগরিক সেবা সমিতি এবং নিবেদিতা পার্ক অ্যাসোসিয়েশনের মতো পুজোগুলি সরকারি অনুদান পেতে নতুন করে আবেদন করেছে।

নবান্নের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যে মেজাজে বৈঠক করেছেন, তাতে এটুকু স্পষ্ট আরজি কর কাণ্ডের অস্বস্তি ও গণপ্রতিরোধকে ঠেকাতে এই মুহূর্তে পুজোই তৃণমূল সরকারের একমাত্র হাতিয়ার হতে চলেছে। পুজো বিষয়ক আলোচনা ও পুজো বিষয়ক চর্চা যত বেশি করে সরকারের তরফে প্রচার করা হবে, তাতে একটা বড় অংশের মানুষের মধ্যে তা আরজি কর কাণ্ডের প্রভাব ও বিক্ষোভ প্রশমিত করতে পারবে বলেই ভাবছে শাসকদল। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে বলেছেন, ‘‘এই পুজোকে কেন্দ্র করে অনেকের রুজিরোজগার হয়। অনেক বিদেশি অতিথিরা আসেন। সারা দেশ থেকে মানুষ আসেন। তাঁদের যেন কোনও রকম অসুবিধা না হয়, সেটাও দেখতে হবে।’’ পুজো কমিটিগুলোর যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে প্রত্যেক ডিএম, এসপিকে এলাকা পরিদর্শনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

অর্থাৎ পুজো-পর্যটনে মাত করে দেওয়ার প্রয়াস শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক স্তরে। এই প্রয়াস কি গণআন্দোলনের থেকেও জোরালো? আর ঠিক একমাস পরেই ষষ্ঠী। মানুষের পুজোর বাজার, পুজোর ঘোরা, রেস্তোরাঁয় খাওয়ার ভিড়ে কি তিলোত্তমার বিচার আবারও প্রহসনই হয়ে যাবে না?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?