কোষ্ঠকাঠিন্য সারাতে মলদ্বারে আস্ত মাছ ঢুকিয়ে ফেললেন এই ব্যক্তি! যা ঘটল তারপর...

Constipation Remedy: ঈলমাছটিকে যখন চিকিৎসকরা বের করেন, সে তখনও বেঁচে ছিল।

inscript
২ মিনিট
কোষ্ঠকাঠিন্য সারাতে মলদ্বারে আস্ত মাছ ঢুকিয়ে ফেললেন এই ব্যক্তি! যা ঘটল তারপর...

কোষ্ঠকাঠিন্য! এমন এক সমস্যা যা ভুক্তভোগীরা হাড়েহাড়ে টের পান তো বটেই, ভুক্তভোগীর আশেপাশের মানুষও বেশ বুঝতে পারেন কী ঘটছে আক্রান্তের সঙ্গে। অত্যন্ত স্বাভাবিক এক সমস্যা অথচ অত্যন্ত কষ্টকর। ঘরোয়া টোটকা, ইসবগুল থেকে শুরু করে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, এমনকী দরকারে অস্ত্রোপচার- কিছুই বাদ যায় না এই রোগ সারাতে। তবে মাঝেমাঝে ঘরোয়া টোটকা, বা রোগ সারানোর নানা স্থানীয় কৌশল প্রাণও নিতে পারে। কোষ্ঠকাঠিন্য সারাতে গিয়ে সাধের প্রাণটিই যেতে পারে ভোগে! যেমন যেতে বসেছিল পূর্ব চিনের জিয়াংসু প্রদেশের জিনহুয়ার এই ব্যক্তির! কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে নিজের মলদ্বারে বড় জ্যান্ত ঈলমাছ ঢুকিয়েছিলেন তিনি!

কোষ্ঠকাঠিন্য নিরাময়ের এ কেমন উপায়! এ কেমন টোটকা! আসলে মলদ্বারের সঙ্গে এসব ঘটনা ঘটিয়ে থাকেন অনেকেই, বিশ্বের নানাপ্রান্তে। নানা মানুষের নানা রকম খেয়াল খুশির শিকার হয়েছে মলদ্বার। বেচারা ঈলমাছটিরও কপাল খুব ভালো না। খামোখা এমন অচেনা অঙ্গে তাকে জোর করে প্রবেশ করানোর মানেটাই বা কী? জানা গিয়েছে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা অত্যন্ত বেড়ে গিয়েছিল ওই ব্যক্তির। তবে আর পাঁচজনের মতো রোগের উপশম ঘটাতে সাধারণ চিকিৎসা পদ্ধতির ধারে কাছে জাননি তিনি। অসচেতনতাও হতে পারে, আবার গভীর বিশ্বাসও হতে পারে। সে যাই হোক, কোষ্ঠ সাফ করতে একটি ঈলমাছকে নিজের মলদ্বারে জ্যান্ত অবস্থাতেই ঢুকিয়ে ফেলেন তিনি!

জ্যান্ত সেই ঈল ওই ব্য্যক্তির মলদ্বার দিয়ে ঢুকে অন্ত্রের মধ্যে দিয়ে ঘিরে ফিরে পেটে ঢুকে যায়! ঢোকার আগে কোলনের প্রাচীরে একটি গর্তও করে দেয়! মাছের আর কী দোষ, সে বেচারা এসে পড়েছে অচেনা প্রবাহে। গ্লোবাল টাইমস জানিয়েছে, লোকটির পেটে ব্যথা ক্রমেই বাড়তে থাকে। তাও লজ্জায় ডাক্তার দেখাতে রাজি হন না তিনি। অবস্থা যখন অসহনীয়, হাতে থেকে বেরিয়ে যাচ্ছে, অবশেষে স্থানীয় হাসপাতালে ডাক্তারের শরণাপন্ন হন তিনি। চিকিৎসকরা তাঁকে সাফ জানিয়ে দেন, জীবন যেতে পারে তাঁর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিয়ের পর ৩ দিন শৌচাগার ব্যবহার নিষিদ্ধ! পেট খারাপ হলেও বদলায় না যে আজব রীতি!

Wedding Ritual: পেট খারাপ হলে? প্রচণ্ড বেগ এলে? সেসবকে গুরুত্ব দেওয়া যাবে না। বিয়ে আগে, পেট খারাপ পরে।

২০ সেন্টিমিটারের (৮-ইঞ্চির) ঈলমাছটিকে বের করতে ওই রোগীর অস্ত্রোপচার করা হয়। মজার বিষয় হলো, ঈলমাছটিকে যখন চিকিৎসকরা বের করেন, সে তখনও বেঁচে ছিল।

আসলে স্থানীয় প্রতিকার বা আঞ্চলিক বিশ্বাস বহুবারই প্রাণঘাতী হয়ে দেখা দিয়েছে। ২০১৭ সালেই, একজন ব্যক্তির কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য ঠিক একই কাজ করেছিলেন। তাঁর পেট থেকে ৫০ সেন্টিমিটার (২০ ইঞ্চির) ঈলমাছ বের করা হয়েছিল।

২০২০ সালের জুনে, বছর পঞ্চাশের একজন ব্যক্তি নিজের মলদ্বারে একটি এশিয়ান সোয়াম্প ঈল ঢুকিয়ে দেন যা পরে তাঁর পেটের মধ্যে ঢুকে যায়। সেখানে হুলুস্থুল বাধিয়ে ফেলার পরে, মল এবং পুঁজ পেটের গহ্বরে ঢুকে মারাত্মক সংক্রমণ ঘটে যায়। নিজের মলদ্বারে যেভাবে জীবন্ত ঈল ঢুকিয়েছিলেন তিনি সময়মতো অস্ত্রোপচার না করালে মৃত্যু ছিল অবধারিত।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।