ভালোবাসা বাড়ি ফেরায়! ভিন রাজ্যে হারিয়ে যেভাবে ২৫০ কিমি হেঁটে বাড়ি ফিরল এই কুকুর...

Lost Dog: ভিড়ের মধ্যে হারিয়ে ফেলেছিল সঙ্গী মানুষটিকে কিন্তু প্রায় ২৫০ কিমি পথ হেঁটে, নিজের চেনা মুখকে ভালোবেসে ফিরে এসেছে।

inscript
২ মিনিট
ভালোবাসা বাড়ি ফেরায়! ভিন রাজ্যে হারিয়ে যেভাবে ২৫০ কিমি হেঁটে বাড়ি ফিরল এই কুকুর...

পাশের পাড়া নয়, পাশের শহরও না। ২৫০ কিলোমিটার দূরের অচেনা শহরে হারিয়ে গিয়েছিল মহারাজা। অচেনা মানুষ, অচেনা ভিড়, চেনা মুখ নেই একটিও। চেনা ডাক নেই একটুও। মহারাজা ভিন শহরে একা। ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে মাস দেড়েক পর বাড়ি ফিরেছে সে, পায়ে হেঁটে! মহারাজা সারমেয়, আরও সহজ করে বলতে গেলে পথকুকুর! নিজের চেনা পাড়ায়, নিজের প্রিয় মানুষ বন্ধুটির কাছে সে ফিরেছে অবশেষে! বেলাগাভি জেলার নিপানি তালুকের ইয়ামাগর্নি গ্রামে মহারাজের ফিরে আসার ঘটনায় রীতিমতো উৎসব! উচ্ছ্বসিত মানুষ মহারাজকে মালা পরিয়ে বরণ করেছে। মহারাজের ফিরে আসার খুশিতে লোক খাইয়েছে। গ্রামবাসীদের কাছে হারিয়ে যাওয়া কুকুরের ফিরে আসা প্রায় অলৌকিক ঘটনার সমান।

মহারাজ হারিয়ে গেছিল দক্ষিণ মহারাষ্ট্রের তীর্থ শহর পান্ধরপুরে। প্রচুর ভিড়ের মধ্যে হারিয়ে ফেলেছিল সঙ্গী মানুষটিকে কিন্তু উত্তর কর্ণাটকের বেলাগাভি গ্রামে সে ফিরে এসেছে একাই। প্রায় ২৫০ কিমি পথ হেঁটে, নিজের চেনা মুখকে ভালোবেসে ফিরে এসেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সভ্য দেশে পথকুকুর থাকে না? কেন ৪০ লক্ষ কুকুরের নিধনযজ্ঞে মাতছে তুর্কি সরকার?

Stray Dog Killing: সরকারের যুক্তি, গত পাঁচ বছরে অন্তত ৩,৫৪৪টি পথদুর্ঘটনা ঘটেছে তুর্কির রাস্তায়। যার ফলে ৫৫ জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ৫ হাজার। আর এই সমস্ত দুর্ঘটনার পিছনেই নাকি হাত পথকুকুরদের।

জুনের শেষ সপ্তাহে, মহারাজ তার মালিক কমলেশ কুম্ভরের সঙ্গে মহারাষ্ট্রের পান্ধরপুরে যায়। কমলেশ বেরিয়েছিলেন বার্ষিক 'ওয়ারী পদযাত্রা'-য়। কমলেশ কুম্ভর প্রতি বছরই আষাঢ় একাদশী এবং কার্তিকী একাদশীতে পান্ধরপুরে যান। এবার তার সঙ্গে তাঁর প্রিয় কুকুরটিও গিয়েছিল বলে জানান তিনি।

কমলেশ বলছেন, মহারাজ সবসময় ভজন শুনতে পছন্দ করে। একবার মহাবালেশ্বরের কাছে জ্যোতিবা মন্দিরে আরেকটি পদযাত্রায় কমলেশের সঙ্গী হয়েছিল মহারাজ। প্রায় ২৫০ কিলোমিটার ধরে রাস্তা হেঁটে মহারাজ কমলেশ এবং কমলেশের একদল বন্ধুর সঙ্গে চলে যায়।

বিঠোবা মন্দির দর্শনের পরে, কমলেশ কুম্ভর দেখেন, প্রিয় কুকুরটি সঙ্গে নেই। তিনি ওই ভিড়েই মহারাজকে খোঁজেন প্রচুর। সেখানকার অন্য মানুষরা বলেন, কুকুরটি অন্য দলের সঙ্গে চলে গেছে। বিশ্বাস হয় না কমলেশের। সর্বত্র মহারাজকে খুঁজতে থাকেন তিনি, কিন্তু পাননি। অগত্যা, বিশ্বাস করে নেন, বাকিরা হয়তো ঠিকই বলছে। মহারাজ বুঝি নতুন সঙ্গী পেয়ে চলে গেছে। গত ১৪ জুলাই একাই নিজের শহরে ফিরে আসেন কমলেশ কুম্ভর।

তারপর কেটে গেছে সময়। হঠাৎ এক সকালে কমলেশ কুম্ভর অবাক হয়ে দেখেন, মহারাজ তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে লেজ নাড়াচ্ছে! ভাবখানা, যেন কিছুই হয়নি। দুর্বলও হয়নি। মন মেজাজও ভালোই দেখাচ্ছিল। কমলেশের সেই উচ্ছ্বাস বলে বোঝানোর নয়! শুধু কমলেশ কুম্ভর নন, গ্রামবাসীরাও এই ঘটনায় অবাক! সবাই মিলে চাঁদ দিয়ে তাই মহারাজের ফিরে আসার উদযাপনে ভোজ খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়। গ্রামবাসীরা মনে করেন, এ সত্যিই অলৌকিক ঘটনা! এত দূরের পথ গন্ধ শুঁকে চিনে ফেরাটা অবাকই ঠেকে। তবু, ভালোবাসার টানে মানুষও ফেরে, কুকুর তো ফেরেই!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।