শিমলা, কুলু, মান্ডিতে মেঘ ভেঙে মৃত ১৪! প্রকৃতির রোষে যেভাবে ছারখার দক্ষিণ থেকে উত্তর

Shimla Cloud Burst: শুধু উত্তরাখণ্ডেই ৯ জন মারা গেছেন, তিনজন তেহরিতে, হরিদ্বার, দেরাদুন এবং রুরকিতে দু'জন করে এবং চামোলিতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

inscript
২ মিনিট
শিমলা, কুলু, মান্ডিতে মেঘ ভেঙে মৃত ১৪! প্রকৃতির রোষে যেভাবে ছারখার দক্ষিণ থেকে উত্তর

উত্তর থেকে দক্ষিণ! বর্ষাকালের বিপর্যয়ে তোলপাড় হয়ে যাচ্ছে ভারতবর্ষ। কেরলে অতিবৃষ্টি আর ধসের ফলে ইতিমধ্যেই আড়াইশোরও বেশি মানুষের প্রাণ গিয়েছে। এরই মধ্যে এবার হিমাচল প্রদেশের তিনটি জায়গায় মেঘ বিস্ফোরণ! মেঘ ভাঙা বৃষ্টিতে ইতিমধ্যেই ১৪ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ অন্তত ৫০। ধারাবাহিক এই তিনটি মেঘ বিস্ফোরণে সিমলা, মান্ডি এবং কুলুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিমলায় এখনও অবধি ২০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে সমেজ খাদে একটি জলবিদ্যুৎ প্রকল্পের কাছে এই মেঘ বিস্ফোরণ ঘটে।

মেঘ বিস্ফোরণের ফলে আকস্মিক প্রবল বৃষ্টিতে ওই এলাকায় সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধারকারী দল পৌঁছতেও সমস্যা হচ্ছে। শিমলা থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে হিমাচল প্রদেশের মান্ডিতেও মেঘ বিস্ফোরণ ঘটেছে। মান্ডির জেলা প্রশাসক অপূর্ব দেবগণ জানিয়েছেন, মুহাল তেরংয়ের কাছে রাজবন গ্রামে মেঘ বিস্ফোরণের ফলে ভূমিধস নেমে রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। মান্ডিতে দু’জন এবং রামপুরে দু’জন মারা গেছেন। হিমাচলের বিভিন্ন এলাকায় মেঘ বিস্ফোরণের পর অন্তত ৪৪ জন নিখোঁজ হয়েছেন।

| Himachal Pradesh | 19 people are missing after a cloudburst in the Samej Khad of ​​Rampur area in Shimla district. The SDRF team at the spot for the search and rescue operation

(Visual source - DPRO Shimla)

  • আপনার জন্য আরও কিছু লেখা
ওয়ানাড় ধ্বংস হবে, ১৪ বছর আগেই জানিয়েছিলেন বিজ্ঞানীরা! কেন সতর্ক হয়নি সরকার?

Wayanad landslides: ১৯৫০ থেকে ২০১৮ সালের মধ্যে ওয়ানাড় জেলার ৬২ শতাংশ বনভূমিই উধাও হয়ে গেছে!

— ANI (@ANI)

শুধু উত্তরাখণ্ডেই ৯ জন মারা গেছেন, তিনজন তেহরিতে, হরিদ্বার, দেরাদুন এবং রুরকিতে দু'জন করে এবং চামোলিতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় তেহরি জেলার ঘানসালি এলাকায় একটি বাড়ি ধসে তিনজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের কারণে পিলখি থেকে ঋষিকেশ এইমস-এ নিয়ে যাওয়া হয়েছিল। তবে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। এই ব্যক্তির বাবা-মা ঘটনাস্থলেই মারা যান।

আরও ক্ষয়ক্ষতি এড়াতে এই পরিস্থিতিতে স্কুল ও কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিপদ এড়াতে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রগুলিও বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে। তেহরি গাড়ওয়াল জেলার জাখানিয়ালিতে মেঘ বিস্ফোরণে দু'জনের মৃত্যু হয়েছে, আহত ১জন। মৃতদের নাম ভানু প্রসাদ (৫০) এবং অনিতা দেবী (৪৫)। নিখোঁজ ছিলেন তারা, পরে অনুসন্ধানের নেমে এসডিআরএফ দু'টি মৃতদেহ উদ্ধার করে। ২০০ মিটার গভীর খাদে একজন আহত ব্যক্তিকে খুঁজে পান উদ্ধারকারীরা। তাকে স্ট্রেচারে করে নিরাপদে বের করে আনা হয়। অন্যদিকে, হরিদ্বারে, প্রবল বর্ষণে জরাজীর্ণ বাড়ির ছাদ ধসে পড়ে আস মহম্মদ (১০) এবং নাগমা (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে আর নয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

शिमला की रामपुर तहसील, मंडी ज़िले की पधर तहसील और कुल्लू के गांव जाओन, निरमंड में बादल फटने से 50 से अधिक लोगों के लापता होने का अत्यंत दुखद समाचार मिला।

NDRF, SDRF, पुलिस, होम गार्ड और फायर सर्विसेज की टीमें राहत, खोज और बचाव कार्य में जुटी हुई हैं। स्थानीय प्रशासन को राहत एवं…

— Sukhvinder Singh Sukhu (@SukhuSukhvinder)

শিমলার আঞ্চলিক আবহাওয়া অফিস বৃহস্পতিবার কিন্নৌর এবং লাহৌল ও স্পিতি ছাড়া সমস্ত হিমাচলপ্রদেশ জুড়েই বজ্রপাত এবং বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। শুক্রবার থেকে বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। ৬ অগাস্ট পর্যন্ত এমনই আবহাওয়া চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।