মোদিকে যোগ্য জবাব! মেইতেই-কুকি মিলে কীভাবে বিজেপিকে উপড়ে ফেলল মণিপুর?

Manipur against BJP Lok Sabha Results 2024: গত ১ বছর ধরে যে ঘৃণা মণিপুরে আগাছার মতো বাড়ানোর চেষ্টা করেছিল বিজেপি তা সমূলে তুলে ফেলেছেন নিপীড়িত সাধারণ মানুষ।

inscript
৩ মিনিট
মোদিকে যোগ্য জবাব! মেইতেই-কুকি মিলে কীভাবে বিজেপিকে উপড়ে ফেলল মণিপুর?

গত বছরের মে মাস থেকে ছারখার হয়ে গেছিল উত্তরপূর্বের মণিপুর। সে রাজ্যের দু'টি প্রধান সম্প্রদায়, মেইতি এবং কুকি-জোমি উপজাতি গোষ্ঠীর ভয়ঙ্কর সংঘাতে পুড়ে যায় বাড়িঘরে, মারা যায় মানুষ, নগ্ন করে মহিলাদের হাঁটানো হয় মিছিলে। ২২৭ জনেরও বেশি মানুষ মারা যান। ৭০,০০০ মানুষ বাড়িঘরছাড়া হন। রাজ্য ও কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকারই ছিল মণিপুরে। তবু, এই ভয়াবহ জাতিহিংসার পরেও নরেন্দ্র মোদি একবারও যাননি মণিপুর। সেই নিয়ে কোনও উচ্চবাচ্যও করেননি।

এক বছর পর, ৪ জুন মণিপুর মোদির এই নীরবতার জবাব দিল। মেইতেই হোক বা কুকি সব সম্প্রদায় একজোট হয়ে বিজেপিকে রাজ্য থেকে ছুড়ে ফেলে দিয়েছে। কংগ্রেস ইনার মণিপুর এবং আউটার মণিপুর দুই কেন্দ্রেই জয়লাভ করেছে কংগ্রেস। কংগ্রেস পেয়েছে ৪৭.৫৯% ভোট আর বিজেপি পেয়েছে ১৬.৫৮% এবং তার সঙ্গী নাগা পিপলস ফ্রন্ট পেয়েছে ১৮.৭% ভোট।

ইনার মণিপুর কেন্দ্রে কংগ্রেসের অঙ্গোমচা বিমল আকোইজম পেয়েছেন ৩৭৪০১৭ ভোট আর আউটার মণিপুরে কংগ্রেসের আলফ্রেড কাঙ্গাম এস আর্থার ৩৮৪৯৫৪ টি ভোট পেয়েছেন। ইনার মণিপুরের কংগ্রেস প্রার্থী আকোইজাম তাঁর বিজেপি প্রতিদ্বন্দ্বী থাউনাওজাম বসন্ত সিংকে ১ লাখেরও বেশি ভোটে হারিয়েছেন। আউটার মণিপুরেও আলফ্রেড কাঙ্গাম নাগা পিপলস ফ্রন্টের প্রার্থী কাচুই টিমোথি জিমিকের চেয়ে ৮৫,০০০-এর বেশি ভোটে জিতেছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদিই প্রধানমন্ত্রী হবেন? নাকি, শেষ মুহূর্তে মোক্ষম চাল দেবেন নীতীশ-নাইডু?

Nitish Kumar & Chandrababu Naidu: নীতীশ কতবার বিজেপিতে এসেছেন আর গিয়েছেন তার হিসেব মনে হয় নীতীশ নিজেও রাখা ছেড়ে দিয়েছেন।

মণিপুর বলছে, সমস্ত সম্প্রদায় মণিপুরে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে এই সিদ্ধান্ত জানিয়েছে। গত ১ বছর ধরে যে ঘৃণা মণিপুরে আগাছার মতো বাড়ানোর চেষ্টা করেছিল বিজেপি তা সমূলে তুলে ফেলেছেন নিপীড়িত সাধারণ মানুষ। এমনকী বিজেপির পকেটে থাকা মেইতি ভোটারদেরও মোহভঙ্গ হয়েছে এবার। মণিপুর বুঝেছে, বিজেপি জুড়তে নয় ভাঙতে চায়। অন্যদিকে, ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব রাহুল গান্ধি শুরুই করেছিলেন এই মণিপুর থেকে। জাতিদাঙ্গায় বিধ্বস্ত মণিপুর তিনি হেঁটেছেন, মানুষও হেঁটেছে সঙ্গে। সেই পরিশ্রমের ফল হাতেনাতে পেয়েছে কংগ্রেস।

বিজেপির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এই হিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন শুধু তাই নয়, মেইতেই সংখ্যাগরিষ্ঠতাবাদী চেতনা জাগিয়ে তোলার জন্যও সমালোচিত হয়েছেন। সবথেকে বড় ইস্যু হচ্ছে, একটি গণতান্ত্রিক দেশে সংঘাত বিধ্বস্ত রাজ্যে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানো হচ্ছে, সারা বিশ্ব সেই ভিডিও দেখছে আর বিজেপি শাসিত রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একবার যাওয়ার সময়ও পেলেন না! এই উদাসীনতার সবক শিখিয়ে দিল মণিপুর।

রাজনৈতিক বিজ্ঞানী খাম খান সুয়ান হাউসিং বলছেন, মণিপুরের এই ভোট আসলে 'ডাবল-ইঞ্জিন সরকার'-এর বিরুদ্ধে ভোট। যে রাজ্যে বিজেপি ক্ষমতায়, কেন্দ্রে বিজেপি ক্ষমতায়, সেই রাজ্যে যদি এই হিংসা হয় এবং সরকার না থামায় তাহলে কোন নিরাপত্তা দিতে পারছে নির্বাচিত সরকার?

  • আপনার জন্য আরও কিছু লেখা
যৌন হেনস্থার ভিডিও কেড়েছে ঘুম! মেয়েদের এখনও স্কুলে পাঠাতে ভয় পান মণিপুরের বাবা-মায়েরা

Manipur Education after Violence: যে স্কুলে একসময় ৩০০ জন পড়ত, মণিপুরের সেই স্কুলে এখন ৫০ জন আসে মেরেকেটে! বাকিরা?

ইনার মণিপুর আসনটি ইম্ফল উপত্যকার বিভিন্ন জেলা জুড়ে বিস্তৃত। এখানে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আকোইজাম এবং রাজ্যের মন্ত্রিপরিষদ মন্ত্রী থাউনাওজাম বসন্ত সিংয়ের মধ্যে লড়াই হয়েছিল৷ রাষ্ট্রবিজ্ঞানী সেনজাম মাঙ্গি সিং ইনার মণিপুরে বিজেপির খারাপ ফলের জন্য দু'টি কারণকে দায়ী করেছেন। ভোটাররা কেন্দ্রীয় সরকার এবং বিশেষ করে প্রধানমন্ত্রী মোদির প্রতি হতাশ। মোদির নীরবতাকে উদাসীনতা বলেই মনে করেছেন মানুষ। আর রাজনৈতিক নেতা হিসাবে বিমল আকোইজমের ক্ষমতা ও যোগ্যতার উপরও মানুষের বিশ্বাস ছিল ঢের বেশি।

আকোইজাম মেইতেই ভোট টেনেছেন বিপুল, বিশেষ করে শিক্ষিত ভোটারদের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছেন তিনি। কংগ্রেস বিমল আকোইজমের কাঁধে ভর করেই বিজেপিকে সজোরে থাপ্পড় মারতে পেরেছে। কংগ্রেস বীরেন সিং সরকারের ঘনিষ্ঠ একটি মৌলবাদী মেইতেই গোষ্ঠী আরামবাই টেঙ্গোলের কৌশলের বিরুদ্ধে কাজ করেছে। বীরেন সিংয়ের বিরুদ্ধে গেছে মানুষের ভোট কারণ মেইতেইরা বুঝেছে মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর সাংবিধানিক দায়িত্ব উপেক্ষা করেছেন বীরেন। মেইতেইদের শান্ত করার বদলে ক্ষেপিয়ে তুলেছেন।

আউটার মণিপুরে মণিপুরের দু'টি প্রধান উপজাতীয় সম্প্রদায়, নাগা এবং কুকি, জো-দের জায়গা। এখানে বিজেপি নির্বাচনে অংশ নেয়নি, তার সঙ্গী দল নাগা পিপলস ফ্রন্ট একজন অবসরপ্রাপ্ত আমলা টিমোথি জিমিককে প্রার্থী হিসাবে দাঁড় করায়। কুকি-জো সম্প্রদায়গুলি জাতিগত হিংসার বিরুদ্ধেই ভোট দিয়েছে। তারা আর্থারকে সমর্থন করেছে কারণ তিনি উপজাতীয় অধিকারের হয়ে লড়াই করেন।

রাষ্ট্রবিজ্ঞানী সেনজাম মাঙ্গি সিং বলছেন, আউটার মণিপুরের মেইতেইরা চিরকালীন কংগ্রেস সমর্থক। এবার কুকিরাও আর্থারকে সাহায্য করেছে। নাগা পিপলস ফ্রন্টের বিরুদ্ধে নাগাদের মধ্যেই অসন্তোষ ছিল। বর্তমান সাংসদ লোরহো এস ফোজ নাগাদের পক্ষে কথা বলতে ব্যর্থ হয়েছেন। নাগাদের রাজনৈতিক সমাধান সম্পর্কিত কোনও সমস্যা সংসদে ওঠেইনি কারণ এই ফ্রন্ট বিজেপিরই বন্ধু দল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।