কর্মী ছাঁটাই, ছুটি বাতিল! ক্ষমতায় এসেই টুইটার নিয়ে আসলে কী করতে চাইছেন এলন মাস্ক?

Elon Musk Twitter: সকলকে বলা হয়েছে, সপ্তাহের প্রতিদিনই অফিসে আসতে হবে এবং কাজ করতে হবে প্রতিদিন ১২ ঘণ্টা করে। যদিও তার জন্য ওই কর্মীরা যে ওভারটাইম বা অতিরিক্ত অর্থ পাবেন তেমন আশ্বাস দেওয়া হয়নি।

Sourish Das
৭ মিনিট
কর্মী ছাঁটাই, ছুটি বাতিল! ক্ষমতায় এসেই টুইটার নিয়ে আসলে কী করতে চাইছেন এলন মাস্ক?

শীর্ষকর্তাদের চাকরি বাতিল থেকে শুরু করে সাপ্তাহিক ছুটি বাতিল করে অফিসের কাজের সময় বৃদ্ধি করা, টুইটার দখলের সপ্তাহখানেকের মধ্যেই একের পর এক বড় সিদ্ধান্ত নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন এলন মাস্ক। খানিকটা টুইটারের চরিত্রের মতোই সংক্ষিপ্ত তিনি, অথচ তাঁর সিদ্ধান্তগুলো বেশ কার্যকরী। তবে এই সমস্ত সিদ্ধান্ত নিয়ে কম সমালোচিত নন মাস্ক। ৪,৪০০ কোটি ডলার দিয়ে টুইটারকে কিনে নেওয়ার পরে এই বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক। জেনে নেওয়া যাক সেই সিদ্ধান্তগুলি কী কী?

১. ছাঁটাই হলেন সিইও পরাগ আগরওয়াল

২৭ অক্টোবর, বৃহস্পতিবার টুইটার দখল করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পরাগ আগরওয়ালকে ছাঁটাই করেছেন বর্তমান সিইও এলন মাস্ক। নিন্দুকেরা দাবি করছেন, চলতি বছরের গোড়া থেকেই পরাগের সঙ্গে সমস্যা শুরু হয়েছিল মাস্কের। এছাড়া টুইটারের বহু একাউন্টের তথ্য তাঁকে দেওয়া হচ্ছে না বলেও দাবি করেছিলেন মাস্ক। টুইটার দখলের পর পরাগ আগরওয়ালকে সরিয়ে দিয়েছেন তিনি। চাকরির মেয়াদ ফুরোনোর আগে ছাঁটাই করা হলে চুক্তি অনুযায়ী বার্ষিক ১০ লক্ষ ডলার ক্ষতিপূরণের পাশাপাশি টুইটারের শেয়ার বাবদ সভা-কোটি ডলার পাওয়ার কথা পরাগের। অনেকে দাবি করছেন, এটা এড়াতেই ১ নভেম্বরের আগেই পরাগকে সরিয়ে দিলেন এলন মাস্ক।

২. আরও তিন শীর্ষকর্তা বরখাস্ত

পরাগের পাশাপাশি টুইটারের লিগাল এক্সিকিউটিভ বিজয়া গাড্ডে, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নেড সিগাল এবং জেনারেল কাউন্সিল শিন এজেডকে বরখাস্ত করেছেন এলন মাস্ক। এদেরও সরানোর পিছনে ক্ষতিপূরণের অঙ্ক কাজ করছে বলে দাবি অনেকের।

৩. বোর্ড ভেঙে দিয়ে নিজে হলেন টুইটারের ডিরেক্টর

নিজের সংস্থায় কার্যত একনায়ক হওয়ার চেষ্টা শুরু করেছেন এলন মাস্ক। যেরকমভাবে তিনি টেসলার একনায়ক, সেরকম ভাবেই এবার টুইটারের একনায়ক হবার চেষ্টায় তিনি। টুইটারের বোর্ড অব ডিরেক্টরস ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। যদিও নতুন বোর্ড গঠনের আগে পর্যন্ত মাস্ক একাই ডিরেক্টর পদে থাকবেন বলে জানিয়েছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এই ভারতীয়র নামে রয়েছে খুনের বিশ্বরেকর্ড, যার কারণে আজও ভুক্তভুগী ৬ কোটি মানুষ

Thug Amir Ali: আমির আলির বয়ানে কী এমন ছিল, যা পড়ে রানি ভিক্টোরিয়া বিষম খেয়েছিলেন?

৪. অর্থের বদলে পাওয়া যাবে ব্লু টিক

এতদিন পর্যন্ত টুইটারে ভেরিফাইড অ্যাকাউন্টের জন্য প্রোফাইলের নামের পাশে একটা ব্লু টিক থাকতো। এবার থেকে এই ব্লু টিক পেতে হলে টাকা খরচ করতে হবে বলে জানিয়ে দিয়েছেন এলন মাস্ক। গোটা পদ্ধতির খোল নলচে বদলে দিয়ে নতুন করে টুইটারকে সাজানোর জন্য প্রস্তুতি শুরু করেছেন তিনি। সূত্রের খবর টুইটারের ব্লু মেম্বার অর্থাৎ যাদের সাবস্ক্রিপশন রয়েছে শুধুমাত্র তাঁদের জন্যই এই ব্লু টিক ব্যাপারটি রাখা হবে। সাবস্ক্রিপশনের খরচ বেড়ে হতে পারে ১৯.৯৯ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় দেখতে গেলে ১৬০০ টাকা।

৫. সপ্তাহের প্রত্যেকদিন অফিস, ১২ ঘণ্টা করে কাজ

শীর্ষকর্তাদের মতোই সমস্যায় পড়েছেন টুইটারের বেশ কিছু ইঞ্জিনিয়ার। তাঁদের জন্য এলন মাস্ক একটি নতুন ফতোয়া জারি করেছেন যেখানে তাঁদের সকলকে বলা হয়েছে, সপ্তাহের প্রতিদিনই অফিসে আসতে হবে এবং কাজ করতে হবে প্রতিদিন ১২ ঘণ্টা করে। যদিও তার জন্য ওই কর্মীরা যে ওভারটাইম বা অতিরিক্ত অর্থ পাবেন তেমন আশ্বাস দেওয়া হয়নি।

কী চাইছেন এলন মাস্ক?

গত সপ্তাহে তিনি যখন টুইটার কিনে নিয়েছিলেন তারপর থেকেই বড় ইঙ্গিত মিলতে শুরু করেছিল যে, টুইটার পরিচালনার ক্ষেত্রে এবারে হয়তো বড় পরিবর্তন আসতে চলেছে। সামাজিক যোগাযোগের এই মাধ্যমে এলন মাস্কের ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে প্রবল। প্রথমদিকে এলন মাস্ক যখন টুইটার কেনার পরিকল্পনার কথা বলেছিলেন তখন তাঁর উদ্দেশ্য ছিল ডানপন্থী বা মধ্য ডানপন্থীদের কথা বলার প্লাটফর্ম হিসেবে একে দাঁড় করানো। এর জন্য তিনি ৪৪ বিলিয়ন মার্কিন ডলার দাম হেঁকেছিলেন। তবে টুইটারের মালিক হওয়ার পর এখন তাঁর চাহিদা বদলে গিয়েছে। টুইটারকে কার্যকরী একটি ব্যবসায়িক প্লাটফর্ম হিসেবে দেখতে শুরু করেছেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জঙ্গলে ঘেরা চৌরঙ্গি ছিল ডাকাতদের আখড়া!কলকাতার হাড়হিম সেই ইতিহাস অনেকের অজানা

Fancy Lane: জানেন কি, রাস্তার এই নামের আড়ালে আসলে লুকিয়ে আছে এক ভয়ংকর ইতিহাস?

প্রথমদিকে প্রবল আগ্রহ দেখালেও মাঝপথে টুইটারের ভুয়ো একাউন্টের তথ্য না পাওয়ার অভিযোগ দেখিয়ে পিছুটান দিয়েছিলেন এলন মাস্ক। তবে টুইটার কর্তৃপক্ষ নাটকীয়ভাবে আদালতের দ্বারস্থ হয়ে এলন মাস্ককে টুইটার কিনতে বাধ্য করে কার্যত। কিন্তু ততদিনে মাস্ক তাঁর বিনিয়োগ সুরক্ষার জন্য সুস্পষ্ট ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করে ফেলেছেন। জনগণকে বিনামূল্যে টুইটার ব্যবহার করতে দেওয়ার থেকে একে ব্যবসা-বান্ধব একটি সিস্টেম হিসেবে তৈরি করার পরিকল্পনা নিয়েছেন তিনি। তাঁর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারধারী এবং টুইটারের বিজ্ঞাপনদাতাদের তিনি আশ্বস্ত করেছেন, টুইটারকে বেশ গুরুত্বের সঙ্গেই গ্রহণ করেছেন তিনি।

টুইটারে নতুন মালিক হওয়ার পর এই তিনি যেসব সিদ্ধান্ত নিয়েছেন তাতে অনেক ব্যবহারকারীর টুইটার অভিজ্ঞতা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই টুইটারের সম্পাদনার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে শুরু করেছে। অর্থাৎ এই টুইট সম্পাদনার বিষয়টিকে তিনি বিশেষ বিষয় হিসেবে দেখতে শুরু করেছেন। এই পদক্ষেপ অবশ্যই ব্যবসায়িক দিক বিবেচনা করেই গ্রহণ করা হয়েছে। এর সঙ্গে আদর্শের দিকের কোনও সম্পর্ক নেই। এমনিতেই টুইটার পরিচালনার দিক থেকে কর্তৃপক্ষ আগে থেকেই অনেকটা লোকসানে চলে। এলন মাস্কের নতুন পদক্ষেপের ফলে টুইটার হয়তো আরও লোকসানের মুখে পড়তে পারে। তবে অনেকের যে ধরনের আশঙ্কা ছিল ঠিক ততটা লোকসান হয়তো হবে না।

টুইটার এখন দ্রুত পুরোপুরি ব্যবহারের অযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হতে পারে বলেও মনে করেছিলেন অনেকে। কিন্তু একদিক থেকে দেখতে গেলে টুইটার থেকে ব্যাপক অর্থ আয় করার কথা ভাবতে হচ্ছে মাস্ককে। টুইটার আগে থেকেই বিশাল কোনও অর্থ আয়ের প্লাটফর্ম নয়। যেখানে তিনি ৪৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যবহার করে টুইটার কিনেছেন, সেখানে তাঁকে অবশ্যই ব্যবসায়িক দিকটা ভাবতে হবে। তবে এই পরিস্থিতি বদলাতে গেলে মাস্ককে নতুন নতুন দিকে ছুটতে হবে। প্ল্যাটফর্মেরএমন কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে যাতে টুইটারকে একটি ভিন্ন চেহারায় অনেকে দেখতে পান। টুইটার আর তার আগের বৈশিষ্ট্য ধরে রাখতে পারবে না। তবে, টুইটারে অবশ্যই আরও কিছু নতুন বিষয় যোগ করতে হবে।

এলন মাস্ক এখন যে পথে হাঁটবেন, তা টুইটার ব্যবহারকারীদের কাছে এই প্লাটফর্মের মূল্য একেবারে শূন্যে নামিয়ে আনতে পারে। টুইটারকে ইন্টারনেটের আরও আকর্ষণীয় প্ল্যাটফর্ম তৈরি করার পরিবর্তে তিনি অর্থ আদায়ের দিকে ছুটতে শুরু করলে অনেকেই টুইটার থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। যারা টুইটার এই মুহূর্তে ব্যবহার করেন তারাও হয়তো এই প্লাটফর্ম ব্যবহার করতে চাইবেন না। তবে মাস্ক যদি টুইটারকে শুধুমাত্র অর্থ ছাপানোর একটি প্লাটফর্ম হিসেবে ভেবে থাকেন তাহলে হয়তো তিনি সমস্যায় পড়বেন। এমনিতেই পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে টুইটারের উপরে অতিরিক্ত চাপ দিতে শুরু করেছেন মাস্ক। এখন যদি টুইটারকে আরও বেশি লাভজনক করতে গিয়ে কোনও বিতর্কিত পদক্ষেপ তিনি করেন, তাহলে টুইটারের কিন্তু ভাগ্য ভালো হওয়ার জায়গায় খারাপ হতে পারে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভার্জ, মাস্কের প্রাথমিক একটি ধারণার কথা তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে, ব্যবহারকারীদের ভেরিফাইড থাকতে হলে ২০ মার্কিন ডলার করে দিতে হবে। যারা অর্থ দেবেন না, তাদের অ্যাকাউন্টের ব্লু টিক সরিয়ে নেওয়া হবে। অর্থাৎ এলন মাস্ক সরাসরি জানিয়ে দিয়েছেন, টুইটারে আর কিছুই বিনামূল্যে পাওয়া যাবে না। তিনি বলেছেন, এবার থেকে টাকা দিলেই যে কেউ নিজেদের অ্যাকাউন্ট ভেরিফাইড করে নিতে পারেন। তবে এর জন্য খরচ করতে হবে। এই ব্লু টিক যোগ করতে প্রতি মাসে পকেট থেকে খসাতে হবে কিছু ডলার।

অ্যাকাউন্ট ভেরিফাইড করতে অর্থ গ্রহণ করার বিষয়টি এলন মাস্কে স্পষ্ট এবং পরিচ্ছন্ন একটি ব্যবসায়িক ধারণা। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে। যারা নীল টিক পেয়ে থাকেন তাঁদের বিশ্বাসযোগ্য হিসেবে দেখা হয়। কিন্তু এই সুযোগ এখন গ্রহণ করতে পারবেন দুর্বৃত্তরাও। যে কেউ এই নীল ব্যাজ কিনে নিয়ে ভুয়ো তথ্য ছড়ানোর কাজে টুইটার ব্যবহার করতে পারেন। এমনিতেই টুইটারকে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগের বিরুদ্ধে লড়তে হচ্ছে বহু বছর ধরেই। এখন যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তাহলে টুইটারের কাছে সমস্যা আরও বাড়বে এবং মানুষের আকর্ষণ হারাবে এই প্লাটফর্ম।

টুইটারের এই ধরনের পদক্ষেপ গণমাধ্যমে তারকা ব্যবহারকারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। গণমাধ্যম এবং তারকাদের টুইট অনেক লোকজনকে এই প্লাটফর্মে টেনে আনে। তাঁরা এতদিন বিনামূল্যেই টুইট করতেন। কিন্তু এবার যদি বিনামূল্যে টুইট করতে না পারেন, তাহলে আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং তারকারা এই প্লাটফর্ম ব্যবহার করবেনই বা কেন? ফলে তারকাদের টুইটার ছাড়ার প্রবণতা বাড়বে বই কমবে না।

মাস্ক যদিও বলেছেন, ভেরিফাইড থাকার বিনিময়ে বেশ কিছু অগ্রাধিকার দেওয়া হবে ব্যবহারকারীকে। যেমন অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে নীল টিক চিহ্ন থাকলে ব্যবহারকারীরা রিপ্লাইয়ের ক্ষেত্রে অগ্রগণ্য বিবেচিত হবেন। পাশাপাশি কেউ মেনশন বা সার্চ করলে ভেরিফাইড অ্যাকাউন্ট আগে দেখাবে। পাশাপাশি ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে লম্বা অডিও এবং ভিডিও পোস্ট করা যাবে। অর্ধেকের কম বিজ্ঞাপন দেখতে হবে ভেরিফাইড টুইটার ব্যবহারকারীদের।

বর্তমানে গণতান্ত্রিকভাবে টুইট ছড়ানো হয়ে থাকে টুইটার প্লাটফর্মে। যদি কেউ বেশি রিটুইট, লাইক এবং রিপ্লাই পেয়ে থাকেন তবে তাঁর টুইট অনেক বেশি ছড়িয়ে যায়। কিন্তু মাস্ক যে ধরনের টুইটারের ধারণা দিয়েছেন তাতে অর্থ ব্যবহার করে টুইট ছড়াতে হবে ব্যবহারকারীদের। অর্থাৎ যিনি বেশি অর্থ দেবেন তার পোস্ট বেশি অগ্রাধিকার পাবে। এই পরিকল্পনা মূলত টুইটারে যারা অর্থ দিয়ে বিজ্ঞাপন দেন তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য। এখন সকলের ক্ষেত্রেই এই একই ব্যবসায়িক মডেল নিয়ে আসতে চলেছেন এলন মাস্ক। ফলে স্বভাবতই সাধারণ মানুষরা এই প্লাটফর্ম ব্যবহার করতে চাইবেন না।

তবে টুইটারের আর্থিক অবস্থা ভালো করার জন্য আরও কিছু পরিকল্পনা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ব্যাপক হারে কর্মী ছাঁটাই করা। একদিকে কর্মী ছাঁটাই করে বাঁচানো অর্থ এবং অন্যদিক থেকে ব্যবহারকারীদের কাছ থেকে আয় করে তিনি টুইটারকে রক্ষা করতে চাইছেন। কিন্তু এলন মাস্কের পরিকল্পনার মধ্যে কোথাও নেই যে, মানুষ এখানে কীভাবে সময় কাটাবেন। অর্থাৎ টুইটারের ভবিষ্যৎকে তিনি কার্যত অনিশ্চিত করে রেখেছেন। অবশ্য তিনি এর মধ্যেই ভাইন নামের একটি ছোট ভিডিও প্ল্যাটফর্ম সামনে নিয়ে আসার পরিকল্পনা করেছেন। এর বাইরেও কিছু পরিকল্পনা রয়েছে মাস্কের। তিনি এমন কিছু ফিচার ফিরিয়ে আনতে পারেন যাতে ব্যবহারকারীর বিরক্তি কাটিয়ে দরকারি অভিজ্ঞতা তাঁদের সামনে নিয়ে আসা হতে পারে। টুইটারের গ্রুপ তৈরি করার মতো বিভিন্ন ফিচার তিনি যুক্ত করতে পারেন নতুন আঙ্গিকে। এছাড়াও টুইটারের টুইক ডেকের মতো দরকারি টুল তিনি কাজে লাগাতে পারেন।

তবে এসবই ভবিষ্যতের ব্যাপার। টুইটারে এতদিন ধরে চলা ব্যবসায়ী সিদ্ধান্তের প্রতিটিতে তিনি যদি নাক গলাতে শুরু করেন তাহলে হয়তো টুইটারকে কঠিন সময় দেখতে হতে পারে। তিনি টুইটার কেনার সময় শেয়ার প্রতি ৫৪.২০ ডলার করে পরিশোধ করেছেন। কিন্তু এত অর্থ তিনি টুইটারের পেছনে ঢালতে রাজি ছিলেন না শেষ পর্যন্ত। তাই যাতে টুইটার আর্থিক লোকসানের মুখে না পড়ে তার জন্য তিনি বেশ কিছু সিদ্ধান্ত নেবেন। কিন্তু তিনি যদি লোকসান থেকে বের হতে পারেন তবে তা হবে ডানপন্থীদের তুষ্ট করার চেয়েও তাঁর ব্যবসায়ী কৌশলের জয়। তাই এলন মাস্কের জন্য কোনটা ভালো, কোনটা খারাপ, সেটা তিনি যত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবেন তত দ্রুতই তিনি সাফল্যের দিকে এগোতে পারবেন। আর তাঁর হাত ধরেই এগোতে পারবে টুইটার।

লিখেছেন
Sourish Das
Sourish Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।