বুড়ো বয়সেও দাঁত গজাবে এক ওষুধেই! যে অসাধ্যসাধন করলেন বিজ্ঞানীরা

Regrowing Teeth: এই ট্রায়ালে এমন সুস্থ ব্যক্তিরাই থাকবেন যাদের প্রত্যেকের অন্তত একটি করে দাঁত অনুপস্থিত।

inscript
২ মিনিট
বুড়ো বয়সেও দাঁত গজাবে এক ওষুধেই! যে অসাধ্যসাধন করলেন বিজ্ঞানীরা

শিশু বয়সে দাঁত পড়া আর নতুন দাঁত গজানো যত আনন্দের, বৃদ্ধ বয়সে তা ততটাই অকল্পনীয়। প্রাপ্ত বয়স্ক মানুষের দাঁত নতুন করে গজানো সম্ভব না। তবে ২০৩০ নাগাদ, সব ঠিক থাকলে দাঁত গজানোর ওষুধটিও চলে আসবে বাজারে। ক্লিনিকাল ট্রায়ালে নিশ্চিত প্রমাণ পেলেই এই অসাধ্য সাধন হতে চলেছে এবার। এই বছরের সেপ্টেম্বরের শুরুতেই, ৩০ জন প্রাপ্তবয়স্ক পুরুষকে এই দাঁত গজানোর ওষুধের সুরক্ষা এবং কার্যকারিতা নিয়ে প্রথম পর্যায়ের পরীক্ষার অংশ হিসাবে শিরায় ওষুধ প্রয়োগ করা হবে। এই প্রথম মানুষের উপর এই ধরনের ওষুধ পরীক্ষা করা হচ্ছে।

এর আগে প্রাণীদের উপর একদফা পরীক্ষা হয়েছে। সেই সময় দেখা গেছে এই ওষুধ প্রয়োগের ফলে পড়ে যাওয়া দাঁত আবার গজিয়ে ওঠার বিপুল সম্ভাবনা রয়েছে। একটি ডোজই দাঁত আবার গজানোর জন্য যথেষ্ট। প্রাণীদের উপর এই ওষুধ প্রয়োগ করেছিলেন যে গবেষকরা, তাঁদের মতে, ইঁদুররা এই ওষুধটি সহ্য করতে পেরেছে এবং কোনও প্রতিকূল প্রভাব পড়েনি। এর পরেই আরও পরীক্ষার জন্য মানুষের দেহে তা প্রয়োগের কথা ভাবা হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আক্কেল দাঁত ভুগিয়েছে আপনাকেও? অবাক করবে এই দাঁতের লক্ষ বছরের ইতিহাস

Wisdom Teeth : এখন প্রায় ২৫ শতাংশ মানুষেরই অন্তত একটি আক্কেল দাঁত সম্পূর্ণভাবে অনুপস্থিত, অর্থাৎ সেটি কখনও তৈরিই হয়নি।

ওষুধটিতে USAG-1 নামক একটি জিনের জন্য একটি অ্যান্টিবডি রয়েছে। এই জিনটি BMP নামক একটি গ্রোথ ফ্যাক্টরের সঙ্গে জুড়ে হয়ে দাঁতের বৃদ্ধিকে বাধা দেয়। ট্রায়ালের প্রথম ধাপটি জাপানের কিয়োটো হাসপাতালে ১১ মাস ধরে চলবে। এই ট্রায়ালে এমন সুস্থ ব্যক্তিরাই থাকবেন যাদের প্রত্যেকের অন্তত একটি করে দাঁত অনুপস্থিত।

যদি পরীক্ষাটি সফল হয়, তাহলে জন্মগতভাবে দাঁতের ঘাটতিতে ভুগছে এমন শিশুদের জন্য ওষুধটির ব্যবহার শুরু হবে বলে জানিয়েছেন গবেষকরা। দুই থেকে সাত বছর বয়সি শিশুররা যাদের জন্মের পর থেকে কমপক্ষে চারটি দাঁত গজায়নি, তাঁদের দেহে এটি প্রয়োগ করা হবে।

প্রধান গবেষক কাতসু তাকাহাশি জানাচ্ছেন, "যারা দাঁতের ক্ষয় বা দাঁত পড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন তাদের সাহায্য করার জন্য আমরা কিছু করতে চাই। যদিও স্থায়ী নিরাময়ের জন্য এখনও পর্যন্ত কোনও চিকিৎসা নেই, তবে আমরা মনে করি দাঁতের বৃদ্ধির সম্ভবনা বেশ বেশি।"

যদি মানুষের দেহে এই ওষুধের পরীক্ষা সফল হয়, তাহলে গবেষকরা বলছেন যে ওষুধটি ছয় বছরের মধ্যে বাজারে চলে আসবে। জন্মগত দাঁতের সমস্যা সহ আঘাত বা ক্ষয়জনিত কারণে দাঁত পড়ে যাওয়া রোগীদের দাঁত আবার গজানো শুধুই সময়ের অপেক্ষা এখন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।