সমতলেই রয়েছে পাহাড়ি জঙ্গলের স্বাদ, কোথায় এই মিনি ডুয়ার্স?

Mini Dooars near Kolkata : ঝালুয়ারবেড় স্টেশনটি ঘিরেও রয়েছে সুদীর্ঘ ইতিহাস। ১৮৯৭ সালে প্রথম তৈরি হয়েছিল স্টেশনটি

Kankana Mukherjee
২ মিনিট
সমতলেই রয়েছে পাহাড়ি জঙ্গলের স্বাদ, কোথায় এই মিনি ডুয়ার্স?

পাহাড় প্রেমে বাঙালির অন্যরকম উন্মাদনা। আর তার সঙ্গে যদি যোগ হয় জঙ্গলের রহস্য, তবে তো ষোলোকলা পূর্ণ। এটাই হয়েছে ডুয়ার্সের ক্ষেত্রেও। ছুটি পেলেই ডুয়ার্স ভ্রমণ তাই বাঙালির কাছে নতুন কিছু নয়। কিন্তু যান্ত্রিক সময়ে দাঁড়িয়ে ওই ছুটি শব্দটাই তো বিষম বস্তু,তার ওপরে যদি হয় লম্বা ছুটি, তবে তো হাপিত্যেশ করা ছাড়া উপায় নেই। মাঝখান থেকে মাটি হয়ে যায় ঘোরবার ইচ্ছেটাই। হাতে সময় নামমাত্র। তাই মন চাইলেও সপ্তাহান্তের ছুটিতে সমতলে বসে পাহাড় ভ্রমণের স্বাদ পূরণ অসম্ভব। কিন্তু তেমন স্বাদ যদি মেলে ঘরের কাছেই, তবে তো কথাই নেই। হ্যাঁ কলকাতার খুব কাছেই রয়েছে এমন জায়গার সন্ধান। লোকমুখে পরিচিত মিনি ডুয়ার্স নামে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, যে ঘরের কাছেই রয়েছে এহেন ডুয়ার্স, ঝালুয়ারবেড়।

অ্যাডভেঞ্চার, ট্রেকিং অথবা পরিবারের সঙ্গে লম্বা ভ্রমণ, বছর শেষে নিদেনপক্ষে একটা হলেই যথেষ্ট, হালফিলের ট্রেন্ড এখন ‘শর্ট ট্রিপ’। অবশ্য উপায়ও কিছু নেই, ইঁদুর দৌড়ে পাল্লা দিতে হবে তো! আবার হাঁপিয়ে উঠতে উঠতে দরকার খানিক মুক্ত বাতাসও। তাই বাঙালি এখন বাড়ির কাছেই খুঁজে বেড়াচ্ছে আরশিনগর। হাওড়া জেলার ঝালুয়ারবেড়, ঠিক তেমনটাই।

গন্তব্যস্থলের নামটা বেশ অচেনা হলেও জায়গাটা অনেক পুরনো। ঝালুয়ারবেড় স্টেশনটি ঘিরেও রয়েছে সুদীর্ঘ ইতিহাস। ১৮৯৭ সালে প্রথম তৈরি হয়েছিল স্টেশনটি। অর্থাৎ ব্রিটিশ আমলে। স্বাধীনতা সংগ্রামের অনেক ওঠাপড়ার সাক্ষী থেকেছে এই স্টেশন। পরবর্তীতে ১৯৭১ সালে এটি আবার বন্ধও হয়ে গিয়েছিল। সেই থেকে লম্বা একটা বিরতি কাটিয়ে আবার ২০০৪ সালে নতুন করে পথ চলা শুরু করে ঝালুয়ারবেড়। হাওড়া থেকে আমতা লোকালে চেপে অষ্টম স্টেশন ঝালুয়ারবেড়। মেরেকেটে মিনিট পঞ্চাশ লাগে পৌঁছতে। অর্থাৎ সকাল সকাল বেরিয়ে, সারাদিন ঘুরে আবারও দিব্যি ফিরে আসতে পারেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নামমাত্র খরচে ডুয়ার্স দর্শন! পুজোর মরশুমে ভিস্টাডোমে চিনুন অপরূপাকে...

Durgapuja Vistadom Train:ভিস্টাডোমের বিরাট বিরাট জানলার ফাঁক দিয়ে প্রকৃতি দর্শন, পাহাড়ের কোলে চারিয়ে যাওয়া জঙ্গলের ছোঁয়া—তার কোনো তুলনা হয় না। আজ সে ব্যাপারেই জানাব বিস্তারে।

ঋতু পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে ডুয়ার্স যেমন নিজেকে সাজিয়ে নেয় নয়া নয়া রূপে, ঠিক তেমনই হাওড়ার এই ছোট্ট শহরটি ঘিরেও রয়েছে অসাধারণ রূপ মাধুর্যের বর্ণনা। একটিই মাত্র স্টেশন, আর তার পাশেই হেঁটে চলা অপরূপ প্ল্যাটফর্ম। পা দিলেই মনে হবে উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে, দক্ষিণবঙ্গের এই শহরে। আরও খানিকটা হাঁটতে শুরু করলেই কানে এসে লগে ঝিঁঝিঁ পোকার শব্দ, গায়ে কাঁটা দেয় যেন অজান্তেই। আশেপাশে নুইয়ে পড়েছে বুনো বটের ডাল। এ যেন বাস্তবিকই মিনি ডুয়ার্স, গরীবের ডুয়ার্স দর্শনের এমন বিকল্প আর সত্যিই নেই এই বঙ্গে।

কীভাবে যাবেন?

হাওড়া থেকে আমতাগামী লোকাল ট্রেনে চেপে ঘন্টাখানেকের পথ। স্টেশনে নেমেই মিলবে টোটো, রিক্সা। চালকের সঙ্গে সমঝোতা করে বেরিয়ে পড়তে পারেন প্রকৃতি দর্শনে। ট্রেনে টিকিটের মূল্য জনপ্রতি ১০ টাকা।

কী কী দেখবেন?

প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে এই শহরটিকে। স্টেশনে পা দিলেই শুরু হবে টাইম ট্রাভেল। একটা অদ্ভুত নির্জনতা ঘেরা পরিবেশ আর উত্তরের ডুয়ার্সের মিনি সংস্করণ,পরতে পরতে জঙ্গলে ঘেরা রহস্য, এই সব দেখতে দেখতেই কখনই সময় গড়িয়ে বিকেল হয়ে যাবে, টেরই পাবেন না। স্টেশনের পাশেই রয়েছে একটি প্রাচীন শিব মন্দির। গ্রামের দিকে এগোতে শুরু করলে আরও বেশ কিছু মন্দির চোখে পড়বে। রয়েছে রামকৃষ্ণ বাটি এবং শিবকালী মন্দির। যার চূড়া হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। এই সব জায়গা ঘুরতে ঘুরতে বেলা পড়ে আসবে। আর এরই মাঝে শোনা যাবে ফিরতি ট্রেনের ভোঁ। ইচ্ছে না থাকলেও ফিরতে হবে গতানুগতিক জীবনে। কিন্তু ঝালুয়ারবেড় থেকে যাবে মণিকোঠায়।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।