মোকার হানাদারি অন্যত্র? কী ভাবে বাঁচল বাংলা

Cyclone Mocha : ঠিক কোথায় তাণ্ডব চালাবে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মোকা? বাংলায় প্রভাব কতটা?

inscript
২ মিনিট
মোকার হানাদারি অন্যত্র? কী ভাবে বাঁচল বাংলা

যশ, ইয়াশের পর এবার মোকা, বঙ্গোপসাগরে মে মাস মানেই ঘূর্ণিঝড়ের অশনি সংকেত। বেশ কিছুদিন যাবৎ সংবাদের শিরোনাম দখল করে রয়েছে এই ঝড়। আবহাওয়াবিদদের তরফে রোজই নতুন নতুন বার্তা দিতে সাবধানতা জারি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রথমে বলা হয়েছিল গত সপ্তাহের শেষ থেকেই স্থলভাগে প্রভাব বিস্তার করতে শুরু করবে শক্তিশালী ঘূর্ণিঝড় মোকা। যদিও এখনও উপযুক্ত সময় উপস্থিত হয়নি বলেই ল্যান্ড ফল হয়নি বলেই দাবি আবহাওয়াবিদদের।

ঠিক কোথায় আছড়ে পড়তে চলেছে আসন্ন ঘূর্ণিঝড় মোকা, সে নিয়ে এখনও সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেনি হাওয়া অফিস। নিম্নচাপ ঘনীভূত হলেই তা স্পষ্টভাবে বলা সম্ভব, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ধারণা করা হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে গতিপথ পরিবর্তন করতে পারে মোকা। তবে এসবের মধ্যেই বাংলার তরফে ইতিবাচক সংকেত দিয়েছেন আবহাওয়াবিদরা। ঘনীভূত আশঙ্কায় জল ঢেলে তাঁরা জানিয়েছেন, অনুমান সঠিক হলে ঘূর্ণিঝড় মোকার উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করার সম্ভাবনা অনেকটাই কম। ফলে শেষ পর্যন্ত যদি এই ঝড় উত্তর বঙ্গোপসাগর উপকূলে প্রবেশ না করে তবে বাংলার ক্ষেত্রে তা স্বস্তির খবর। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ উপকূলে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি ও সামান্য ঝড়ো বাতাস ছাড়া আর কোনও প্রভাব সেভাবে পড়বে না বলেই জানানো হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোচা নয়, আসন্ন ঘূর্ণিঝড়ের আসল নামের আড়ালে রয়েছে বিশ্ববিখ্যাত এক কফি!

Cyclone Mocha: ঘূর্ণিঝড়ের নামের নেপথ্যে রয়েছে এক কফি! যে সে কফি নয়, বিশ্বের অন্যতম জনপ্রিয় এক কফি এটি।

যদিও IMD সূত্রে জানা যায় গতকালই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে মোকা। আজ অর্থাৎ বুধবার থেকে তা আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আগামী ১২ মে শুক্রবার থেকে তা প্রবল শক্তিশালী সাইক্লোনে পরিণত হবে। প্রাথমিক বিবৃতিতে জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, পূর্ব মধ্যাঞ্চলীয় বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে তৈরি হবে মোকা। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মোকা উত্তর পূর্ব দিকে বাংলাদেশ, মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। যদিও এখনও বাংলার ওপর থেকে সম্পূর্ণ সতর্কতা সরিয়ে নেয়নি হাওয়া অফিস। উপকূলবাসীদের সমুদ্রে যাওয়ায় রয়েছে নিষেধাজ্ঞা।

এদিকে সাইক্লোনের প্রভাব বাংলায় তীব্র রূপ না নিলেও আবহাওয়ায় প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যেই। বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় বাংলা থেকে জলীয় বাষ্প টানতে শুরু করেছে। এর ফলেই দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থেকে শুষ্কতর হচ্ছে। এর ফলে তাপমাত্রার পারদ উর্দ্ধমুখী। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি তো আছেই। গত যে গরমে হাঁসফাঁস পরিস্থিতি হয়েছিল দক্ষিণবঙ্গের মানুষের, ফের সেই দিকেই এগোচ্ছে পারদ।

আরব সাগরের দেশ ইয়েমেনের দেওয়া নাম এই মোকা। ওই দেশে বিখ্যাত মোকা কফি থেকে এর আগে একটি পুরনো বন্দরের নামকরণ করা হয়েছিল। পরবর্তীতে ঘূর্ণিঝড়ের নামকরণ ক্ষেত্রেও এই একই শব্দ ব্যবহার করা হয়। উৎপন্ন হওয়ার পর গতিপথ পরিবর্তন করে এটি ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে।আবহবিজ্ঞানীরা বিভিন্ন মডেলের মাধ্যমে জানাচ্ছেন, এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল মায়ানমার এবং বাংলাদেশ উপকূলে হবে। বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালি অথবা টেকনাফ এলাকায় এর প্রভাব বেশি পড়বে বলেই জানা গিয়েছে। ফলে এইসব আলোচনার ভিত্তিতেই বাংলাকে খানিকটা হলেও বিপদ মুক্ত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। যদিও ২৪ ঘণ্টার ইমারজেন্সি কন্ট্রোল রুম চালু করা হয়েছে বাংলাতেও। এখন অপেক্ষা এই সপ্তাহ শেষের জন্য, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পরই বোঝা যাবে আগামী গতিবিধি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।