আরবিআই গভর্নরকে 'সাপ' সম্বোধন! কেন এ কাজ করেছিলেন মোদী?

Modi to RBI Governor: আরবিআইয়ের মতো সংস্থার শীর্ষকর্তার বিরুদ্ধে দেশপ্রধানের এ ধরনের শব্দপ্রয়োগ কতটা সাংবিধানিক তা নিয়ে প্রশ্ন তো ওঠে বটেই।

Sohini Das
৩ মিনিট
আরবিআই গভর্নরকে 'সাপ' সম্বোধন! কেন এ কাজ করেছিলেন মোদী?

জনসভা থেকে লোকসভা, কটূ, আপত্তিজনক ভাষা ব্যবহার এখন জলভাত। কিছুদিন আগেই লোকসভার ভিতরে এক মুসলিম বিধায়কের বিরুদ্ধে অশ্লীল ভাষা প্রয়োগ করে বসেন এক বিজেপি সাংসদ। সে নিয়ে তোলপাড় হয়ে গেল রাজনীতির ময়দান। তবে কথায় বলে, যেমন গুরু তেমনই তাঁর চ্যালা। সে কথা যে একবর্ণ মিথ্যা নয়, তা প্রমাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একবার নাকি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর উরজিৎ প্যাটেলের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করে বসেছিলেন খোদ প্রধানমন্ত্রী।

এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের প্রাক্তন অর্থসচিব সুভাষ চন্দ্র গর্গ। 'উই অলসো মেক পলিসি' নামে একটি বই লিখেছেন সুভাষ। সেই বইতেই এমন তথ্যের উল্লেখ রয়েছে বলে জানানো হয়েছে। আরবিআইয়ের ২৪তম গভর্নর উরজিৎ প্যাটেলকে কী এমন বলেছিলেন নরেন্দ্র মোদি। সুভাষের বই অনুযায়ী, মোদি নাকি একবার উরজিৎ সম্মন্ধে বলেছিলেন, তিনি নাকি এমন একটি সাপ যে টাকার সিন্দুকের উপর বসে রয়েছে।

২০১৮ সালের ডিসেম্বরে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)-এর ২৪তম গভর্নরের পদ থেকে ইস্তফা দেন উরজিৎ। ব্যক্তিগত কারণেই ইস্তফা বলে জানিয়েছিলেন তিনি। তবে শোনা যায়, সরকারের সঙ্গে নীতিগত বিবাদের কারণেই তাঁর এই ইস্তফা। কারণ তিন বছরের মেয়াদের মাঝখানে এই ভাবে গভর্নরের ইস্তফা খুবই বিরল ঘটনা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নোংরা ভাষাতেই 'দক্ষ'! বারেবারে অশ্লীল আক্রমণ বিরোধীদের! কে এই রমেশ বিধুরি?

Ramesh Bidhuri : রমেশ বিধুরি ছোটবেলা থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে যুক্ত।

মোদি সরকারের সঙ্গে বারবার নানা বিষয়ে মতান্তর হয়েছে উরজিতের। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির ক্ষেত্রে রেগুলেটরি অথোরিটি অর্থাৎ নিয়ামক সংস্থা বেসরকারি ব্যাঙ্কগুলির মতো ততটা জোরদার নয় কেন, এই মর্মে প্রশ্ন তুলেছিলেন আরবিআইয়ের তৎকালীন গভর্নর। সেই নিয়ে মোদি সরকারের সঙ্গে সংঘাতের শুরু উরজিতের। দ্বিতীয় পর্যায়ের সংঘাত বাধে মোদি সরকারের নির্বাচনী বন্ড প্রকল্পের বিরোধিতা করায়। এই নির্বাচনী বন্ড দেওয়ার ক্ষমতা আরবিআইয়ের হাতেই রাখার দাবি করেছিলেন উরজিৎ। স্বাভাবিক ভাবেই এই মতান্তরকে ভালো চোখে দেখেনি মোদি সরকার।

২০১৮ সালে ২৫ শতাংশ রেপো রেট বাড়ানোর কথা ঘোষণা করেন তৎকালীন আরবিআই গভর্নর। যার ফলে রেপো রেট দাঁড়ায় ৬.২৫ শতাংশে। সেসময় হঠাৎ করেই ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেয় মোদি সরকার। মূল্যবৃদ্ধির আশঙ্কা টের পেয়ে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন আরবিআই গভর্নর। যার জেরে চাপে পড়ে সরকার। প্রায় লক্ষ কোটি টাকার অতিরিক্ত ক্যাপিটল ব্যাঙ্কে জমা রাখতে বাধ্য হয়েছিল সরকার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নিজের দলের সাংসদকে অশ্লীল ভাষায় আক্রমণ, তবু কেন চুপ মায়াবতী?

Ramesh Bidhuri vs Danish Ali : গোলওয়ালকর বলেন, "থ্রি বিগেস্ট ইন্টারনাল এনিমিস অফ হিন্দুস আর মুসলিমস, ক্রিশ্চানস অ্যান্ড কমিউনিস্টস"। এই ভদ্রলোক মোদিজির গুরু।

সেসময় অর্থদফতরের দায়িত্ব ছিল অরুণ জেটলির কাঁধে। ক্রমশ উরজিতের সঙ্গে অর্থনীতি নিয়ে মতান্তর চড়া হচ্ছিল কেন্দ্রীয় সরকারের। স্বাভাবিক ভাবেই বিজেপি সরকার সেসময় উরজিতের উপর দারুণ রেগে। সেসময় বলতে ২০১৮ সালের কথা। সে বছরের সেপ্টেম্বর মাসে একটি সভায় নরেন্দ্র মোদি নাকি উরজিৎকে সাপের সঙ্গে তুলনা করেছিলেন। সেই তথ্যেরই উল্লেখ রয়েছে সুভাষ গর্গের লেখা ওই বইতে।

জানা যায়, সে সময় অর্থনীতি নিয়ে বেশ কিছু সমাধানসূত্র তথা পরামর্শও নাকি বাতলেছিলেন তৎকালীন আরবিআই গভর্নর উরজিৎ। তবে সেসব পরামর্শ শোনা তো দূরের, তাতে কানও দেয়নি জেটলি সরকার। উল্টে সেই সব পরামর্শকে অবাস্তব বলে উড়িয়ে দেয় কেন্দ্র সরকার। ক্রমে কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে আরবিআইয়ের। কথাবার্তা পর্যন্ত বন্ধ হয়ে যায়। সে সময় আরবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। তৎকালীন অতিরিক্ত প্রধান সচিব পি কে মিশ্রকেই সেই কাজটি করতে হত।

শেষপর্যন্ত বিরক্ত হয়ে নাকি উরজিতের পরামর্শগুলি শোনার সিদ্ধান্ত নিয়েছিলেন মোদি। আরবিআইয়ের তরফে দেখানো সেঅ প্রেজেন্টেশন মন দিয়ে দেখেছিলেন মোদি। তবে সেসব দেখে কার্যত রেগে যান তিনিও। তাঁর কাছেও একই রকম ভাবে অপ্রাসঙ্গিক ছিল উরজিতের সমস্ত পরামর্শ। লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স তুলে নেওয়া নিয়ে গভর্নরের ভূমিকার নিন্দাও করেছিলেন তিনি। সে সময়েই রাগের বশে একটি সভায় উরজিতের বিরুদ্ধে খারাপ কথা বলে বসেন মোদি। আরবিআইয়ের মতো সংস্থার শীর্ষকর্তার বিরুদ্ধে এ ধরনের শব্দপ্রয়োগ, তা-ও আবার দেশপ্রধানের- ব্যাপারটা কতটা সাংবিধানিক তা নিয়ে প্রশ্ন তো ওঠে বটেই। তবে রাজনীতির ক্ষেত্রে ক্ষমতাবানের, সংখ্যাগরিষ্ঠের এই কুকথা বলার ধারাবাহিকতা যে সেই থেকে চলেই আসছে, তা বোধহয় ফের প্রমাণ করে দিল ২০১৮ সালের এই ঘটনা। যার পুরোটাই ধরা রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় অর্থসচিবের বইতে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।