মাত্র ৫০ হাজারের বিনিময়ে ফের বিজেপিতে চলে যাচ্ছেন মুকুল রায়?

Mukul Roy in BJP: মুকুল রায় কি প্রাক্তন দল বিজেপিতেই ফের চলে যাবেন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে?

inscript
৩ মিনিট
মাত্র ৫০ হাজারের বিনিময়ে ফের বিজেপিতে চলে যাচ্ছেন মুকুল রায়?

তৃণমূলই বিজেপি, বিজেপিই তৃণমূল। কিছুকাল আগে এমনই মন্তব্য করে মুকুল রায় বুঝিয়ে দিয়েছিলেন দু'খানি বিষয়। বিরোধীদের একাংশ বলেছিলেন, মুকুল রায় সত্যিটা এতদিনে বলেই ফেলেছেন। অন্যরা বলেছিলেন, মুকুল রায় মানসিক অসুস্থতার আড়ালে এক মোক্ষম চাল চেলেছেন, তৃণমূলের অন্দরের ভাঙনকে ত্বরান্বিত করেছেন। কাজ কি সম্পন্ন হয়েছে তবে? তাহলে কেন হঠাৎ দিল্লি চলে গেলেন মুকুল রায়? গেলেন বললে ভুল। রীতিমতো 'উধাও' হয়ে গিয়েছিলেন বলা যায়! মুকুল রায়ের এই দিল্লির উদ্দেশ্যে যাত্রা নিয়ে মুকুল-পুত্র শুভ্রাংশু রায় যা বলছেন তা চমকে ওঠার মতো। অন্যদিকে, বিধাননগর পুলিশের এক সূত্র জানিয়েছে, মুকুল রায়কে দিল্লি নিয়ে যেতে সাহায্য করেছেন বিষয়ে পীযূষ কানোরিয়া নামের এক বিজেপি নেতা। মুকুল যখন বিজেপিতে ছিলেন, তখন তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন পীযূষ। বিষয়টি আসলে কী তা জানার জন্য তাঁকে থানায় ডাকা হয়েছে।

সোমবার সন্ধ্যার পর থেকেই মুকুল রায় 'নিখোঁজ' হয়ে যান। সবাই যখন খোঁজে ব্যস্ত, রাতে জানা যায় মুকুল রায়কে দিল্লি বিমানবন্দরে দেখা গিয়েছে। সঙ্গে রয়েছেন দু’জন, ভগীরথ মাহাত এবং রাজু মণ্ডল। বাবা যে বাড়ি থেকে বেরিয়ে সোজা দিল্লি চলে যাচ্ছেন বিষয়টা নাকি শুভ্রাংশু রায়ও জানতেন না। তৃণমূল নেতা শুভ্রাংশু সোমবার সন্ধ্যায় দু’টি থানায় তাঁর বাবার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন। বাবার সন্ধানে বিমানবন্দরে পৌঁছন শুভ্রাংশু। বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান, মুকুল রায় অসুস্থ। শুভ্রাংশুকে না জানিয়েই তাঁর বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে তাই তক্ষুণি বিমান থেকে নামিয়ে আনা হোক তাঁকে। তবে সেসব হলো না। মুকুল চলে গেলেন দিল্লিতে। দিল্লি গিয়ে মুকুল রায় বললেন, এমনিই এসেছেন তিনি। কিন্তু মুকুল রায়ের পুত্র বুঝিয়ে দিলেন 'এমনিই' শব্দের গূঢ় তাৎপর্য রয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দূরত্ব রাখছেন মমতাও? মুকুলের মতো বিস্মৃত হয়ে যাবেন পার্থ?

পার্থকে নিয়ে আইনি টানাপড়েনের মধ্যে, আকারে-ইঙ্গিতে নিজের অবস্থান বুঝিয়ে দিয়েছেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

শুভ্রাংশুর দাবি, একটি এজেন্সির মারফৎ এক অবাঙালি ব্যক্তিকে নাকি বলা হয়েছিল, মুকুল রায়ের হাতে ৫০ হাজার টাকা দিয়ে আসার জন্য। কারণ তাঁর বাবার হাতে টাকা নেই। বর্তমানে মুকুল রায়ের মাসিক আয় প্রায় ২১ হাজার টাকার মতো। শুভ্রাংশুর দাবি, তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করতেই এবার মুকুল রায়কে ব্যবহার করতে চাইছে বিজেপি। তাহলে স্রেফ ৫০ হাজার টাকার জন্যই দিল্লি চলে গেলেন মুকুল, প্রাক্তন দল বিজেপিতেই ফের চলে যাবেন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে? মাত্র ৫০ হাজার! নাকি, এই টাকা সামান্য 'অ্যাডভান্স' মাত্র? বিজেপিতে যে মুকুল যেতে চলেছেন বিষয়টি নিয়ে জল্পনা বাড়িয়েছে বিজেপি নেতা অনুপম হাজরার একটি পোস্ট। মাত্র একটিই শব্দ লিখেছেন অনুপম— ‘প্রত্যাবর্তন’। মুকুল গিয়েছেন দিল্লি, অনুপম লিখেছেন প্রত্যাবর্তন! রাজনৈতিক অঙ্কবিশারদরা বলছেন, সহজ উত্তর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফের কেন গোপনে দিল্লিতে পা রাখলেন মুকুল রায়?

Mukul Roy in Delhi : সোমবার রাতে আচমকা হুলুস্থূল চারদিকে, নিখোঁজ হেভিওয়েট মুকুল রায়! দিল্লির উদ্দেশ্যে কেন এমন গোপন সফর?

২০২১ সালের বিধানসভা ভোটের পর ১১ জুন বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যান মুকুল ও তাঁর পুত্র শুভ্রাংশু। তবে দলে ফিরলেও আগের মতো দাপট রইল না। তৃণমূল তাঁকে বিধানসভার ‘পাবলিক অ্যাকাউন্টস কমিটি’র চেয়ারম্যান করলেও অল্প কিছুদিনেই সেই পদ ছেড়ে দেন তিনি। তারপর থেকেই অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি মুকুলকে। গত মাসেই মস্তিষ্কের একটি অপারেশনও হয়েছে মুকুল রায়ের। মাথায় 'চিপ' বসানো হয়েছে বলে খবর। সেই অসুস্থ দেহে কোন নিশির ডাক মুকুল রায়কে টেনে নিয়ে গেল দিল্লির দরবারে?

‘এমনিই' যে এই তপ্ত গরমে দিল্লি যাননি মুকুল একথা শিশুরও বোধগম্য। তাহলে বিজেপিতে যদি ফিরে যানও, এই আসা যাওয়ার মাঝে বঙ্গ রাজনীতিতে কী অবদান দিয়ে গেলেন মুকুল? শুভ্রাংশু বলছেন একজন অসুস্থ ব্যক্তি আর সুস্থ ব্যক্তির রাজনৈতিক দলে যোগদানে ফারাক রয়েছে। এই মুহূর্তে বিজেপি নোংরা খেলায় মেতেছে একজন অসুস্থ নেতাকে নিয়ে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মুকুল রায় অসুস্থ হলেও রাজনীতির আঙিনায় পোড় খাওয়া। তৃণমূল থেকে বিজেপি, বিজেপির থেকে তৃণমূল, আবার তৃণমূল থেকে বিজেপি এই যাতায়াতের মাঝেই কোন কোন পাশা উল্টে ফেলবেন মুকুল, ধরতে পারবেন না আম জনতা।

লিখেছেন
inscript
inscript
17 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আবের কাওয়াস: প্রথম ফিলিস্তিনি-আমেরিকান মুসলিম মহিলা নিউ ইয়র্কের সিনেটে

Aber Kawas: নিউ ইয়র্কের ১২ নম্বর সিনেট ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়ে ইতিহাস গড়লেন আবের কাওয়াস। নিউ ইয়র্ক স্টেট আইনসভায় তিনি প্রথম ফিলিস্তিনি-আমেরিকান এবং প্রথম হিজাব পরিহিত মুসলিম মহিলা প্রতিনিধি।

প্রতিবেশীর ধর্ম দেখব না! গির্জায় হামলায় যা বলছে বাসন্তী

Basanti church: গির্জার সদস্য প্রদীপ মণ্ডল ইনস্ক্রিপ্টকে জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ চার্চ অফ নর্থ ইন্ডিয়ার (CNI) বিশপ সুব্রত চক্রবর্তী পার্শ্ববর্তী এলাকার কয়েকটি গির্জার যাজকদের নিয়ে শান্তিপূর্ণ শোভাযাত্রা করে নারায়ণতলার নবনির্মিত গির্জায় পৌঁছন। তাঁদের স্বাগত জানাতে গির্জার ভিতরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রার্থনা শুরুর ঠিক আগে ৩০-৩৫ জনের একটি দল জোর করে গির্জায় ঢুকে পড়ে বলে দাবি তাঁর।

পাঁচ খুনের 'বদলা'? এবার গুয়াহাটিতে এনকাউন্টার পুলিশের

Guwahati Encounter: গুয়াহাটিতে হোটেলে ঢুকে পাঁচ জনকে খুনের অভিযোগে ধৃত ঘনকান্ত গগৈ পুলিশের গুলিতে নিহত। পুলিশের দাবি, হেফাজত থেকে পালিয়ে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সে। একই সময়ে মধ্যপ্রদেশের দেওয়াস ও ভোপালে পৃথক এনকাউন্টারে তিন অভিযুক্ত গুলিবিদ্ধ হয়েছেন। কয়েক দিন আগেই বাংলায় গাইঘাটা ও সামশেরগঞ্জে দুই অভিযুক্তের মৃত্যু হয়েছিল।

আমেরিকার প্রথম মুসলিম সেনেটর, ট্রাম্পের ইসলামবিদ্বেষী প্রচারকে হারিয়ে ইতিহাস গড়লেন আবদুল এল-সায়েদ

Abdul El-Sayed: নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর দলের একাধিক নেতা এল-সায়েদের বিরুদ্ধে প্রকাশ্যে ইসলামবিদ্বেষী প্রচার চালিয়েছিলেন। তাঁর ধর্মীয় পরিচয়কে সামনে এনে তাঁকে আমেরিকার নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছিল।

কেন মিডটার্ম নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

US Midterm Elections 2026: মার্কিন মিডটার্ম নির্বাচনে রিপাবলিকানদের বড় ধাক্কা। কেন ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

মিডটার্ম নির্বাচন: সংখ্যাগরিষ্ঠ আসন পেতে চলেছে ট্রাম্পের বিরোধী ডেমোক্র্যাটরা

US Midterm Elections 2026: ভোটের লড়াইয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে পিছনে ফেলে এগিয়ে যেতে শুরু করেছে বিরোধী ডেমোক্র্যাটরা।

রামলীলার পর কী? কী করবেন বিরোধীরা?

INDIA bloc Unity Under strain: ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে ১ নভেম্বর রামলীলা ময়দানে ২১ দল একজোট হলেও মঞ্চ শেষেই ভেতরের টানাপোড়েন স্পষ্ট। বাম নেতাদের বক্তৃতায় প্রাধান্য, ‘ফ্যাসিবাদ’ বিরোধী সুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জাতীয় ভূমিকা’র সতর্কবার্তা। প্রিয়াঙ্কা, সুপ্রিয়া সুলে, সঞ্জয় রাউত বক্তৃতার সুযোগ না পাওয়ায় শরিক-অসন্তোষ।

ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে ভারতীয়রা, মিডটার্ম নির্বাচনে কতটা প্রভাব পড়বে?

US Midterm Elections 2026: ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের ৬২% ডেমোক্র্যাটদের পক্ষে। ট্রাম্পের এইচ-১বি ভিসা কড়াকড়ি ও অর্থনৈতিক নীতির জেরে ক্ষোভ বাড়ছে বলে জানাল কার্নেগির সমীক্ষা।