গ্রাম দখলের টোটকা এখনও শুভেন্দুর অধরাই! নন্দীগ্রাম পঞ্চায়েতে বিজেপি কেবলই বুদবুদ?

Nandigram Panchayat Election 2023: পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ৭০টি আসনের মধ্যে ৫৬ টিই পেয়েছে তৃণমূল। বিজেপি পেয়েছে মোটে ১৪টি আসন।

inscript
৪ মিনিট
গ্রাম দখলের টোটকা এখনও শুভেন্দুর অধরাই! নন্দীগ্রাম পঞ্চায়েতে বিজেপি কেবলই বুদবুদ?

লাঙল যার জমি তাঁর। বামেদের এই রাজ্যে ভিত পোক্ত করার নেপথ্যে ছিল জমি আন্দোলন। সেই জমি আন্দোলনই কেড়ে নিয়েছিল দীর্ঘদিনের লালিত মসনদ। সিঙ্গুর আর নন্দীগ্রামের আন্দোলন বাস্তবিকই ছিল রাজ্যে পালাবদলের মাইলফলক। সেই যে বাঁক থেকে রাজ্যের রাজনীতি ঘাসফুলের দিকে ঘুরল, তারপর একের পর এক ‘ধামাকা’। যে বিজেপি এই রাজ্যে কোনওদিনও যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে ভাবা যায়নি, সেই গেরুয়া শিবির রীতিমতো ভয় ধরিয়ে দেয় শাসকের মনে। বিধানসভা ভোট হয়ে দাঁড়ায় ‘প্রেস্টিজ ইস্যু’। অবস্থা সামলাতে বাইরে থেকে নির্বাচনী কৌশলীকে ডেকে আনতে হয় জেতার মন্ত্র শিখতে। কোণঠাসা হয়ে একপ্রকার টিমটিমে অস্তিত্ব হয়ে যায় এককালের শাসক বামেদের। সিঙ্গুর আর নন্দীগ্রাম হয়ে ওঠে রাজ্য রাজনীতির আকর। তবে সময় বদলায়, মানুষকে নিয়েই বদলায়। যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলনে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানহাত, তিনিই হয়ে গেলেন বিজেপি! তারপর শুরু ঘাসফুল উপড়ে পদ্ম ফোটানোর খেলা। শুভেন্দু অধিকারী দল বদলানর পর এটিই ছিল প্রথম পঞ্চায়েত ভোট। ভোট গণনা হতেই দেখা গেল নন্দীগ্রাম-সহ গোটা জেলাতেই গেরুয়া ঘ্রাণ। বেলা বাড়তেই দেখা যায় ঘ্রাণ ক্রমেই কমছে। কীভাবে, কোন মন্ত্রে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ক্রমে অপ্রাসঙ্গিক করে তুলছিলেন শুভেন্দু? নাকি গ্রাম দখলের লড়াইয়ে এখনও শাসক দলের কাছে নেহাতই শিশু তিনি?

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার আগে অবধি তৃণমূলের হয়ে নন্দীগ্রাম সামলানোর কাজ করতেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোতে যে তিনি আলোকিত নন তা বিধানসভাতেই প্রমাণ করে দেন শুভেন্দু। নন্দীগ্রাম আসনের লড়াই এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রার্থী হন! তৃণমূল বনাম বিজেপির চেয়েও মরিয়া লড়াই হয়ে যায় মমতা বনাম শুভেন্দুর প্রেস্টিজ ফাইট! রাজ্যকে চমকে দিয়ে বিধানসভা ভোটে নিজের কেন্দ্রে জয়ী হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুঝিয়ে দেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপগ্রহ নন, নিজের দাপটেই এতকাল রাজনীতি করেছেন, করছেন! ব্যবধান একেবারে কাঁটায় কাঁটায় হলেও, জয় তো জয়ই! ১৯৫৬ ভোটে জেতেন শুভেন্দু, আর মমতা বন্দ্যোপাধ্যায় এই জয়কে চ্যালেঞ্জ করে বসেন কলকাতা হাইকোর্টে! সেই মামলা এখনও চলছে। এবার তাই নন্দীগ্রামের পঞ্চায়েতে বিজেপির দাপট দেখাতেই হতো শুভেন্দুকে। পেরেছেন কিছুটা, পারেননি অনেকটাই!

২০১৮ সালের পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামে একচেটিয়া আধিপত্য ছিল তৃণমূলের। স্বাভাবিক, তেমনই তো হওয়ার কথা। সেই বছর নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতই তৃণমূল দখল করে। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ৭ টি পঞ্চায়েতও ছিল তৃণমূলেরই দখলে। পাঁচ বছর পর চিত্রটা বেশ পালটে গেল। নন্দীগ্রামে একাধিক পঞ্চায়েত চলে এল বিজেপির দখলে। কিন্তু অত সহজ অঙ্ক তো গ্রামের রাজনীতিতে কষে না কেউই!

  • আপনার জন্য আরও কিছু লেখা
সন্ত্রাস ছাড়া জয় নেই! শেষ ২০ বছরে বাংলার পঞ্চায়েত মানেই লাশের রাজনীতি

Panchayat Election Result 2023: শনিবার মারা যাওয়া ১৩ জনের মধ্যে ৭ জনই ছিল তৃণমূল কংগ্রেসের কর্মী। আর সবচেয়ে মৃত্যু ঘটেছে মুর্শিদাবাদে!

Big Breaking:

In Nandigram,

is enjoying a lead of 10,457 votes according to Zilla Parishad results.

So the distorted story of 1956 floated by Loadshedding MLA stands cancelled and is dropped in the waste paper box.

— Kunal Ghosh (@KunalGhoshAgain)

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্নেহ না সৌজন্য! শুভেন্দু অধিকারীকে কেন 'ক্ষমা' করে দিলেন মমতা?

Mamata Banerjee: বিজেপিকে যিনি হামেশাই মঞ্চে, জনসভায় তুলোধনা করেন সেই মমতাই হঠাৎ ক্ষমার পরাকাষ্ঠা হয়ে আগলে নিলেন প্রাক্তন তৃণমূল-অধুনা বিজেপি নেতাকে।

নন্দীগ্রামের দু’টি ব্লক মিলিয়ে মোট ১৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। গণনার দিন অনেক রাত পর্যন্ত সরকারিভাবে এই ১৭টি পঞ্চায়েতের ফলাফল স্পষ্ট হয়নি। তবে তৃণমূলের থেকে যে এগিয়ে ছিলবিজেপি তা স্পষ্ট। গণনা অনুযায়ী ১৭টির মধ্যে ১০টি পঞ্চায়েত দখল করছে বিজেপি। ৬টি পাচ্ছে তৃণমূল এবং একটি ত্রিশঙ্কু। তৃণমূল যতই সংখ্যা নিয়ে এদিক সেদিক করুক না কেন, তারা যে পিছিয়ে তা স্বীকার্য। কিন্তু তৃণমূলের পিছিয়ে পড়ার নেপথ্যে বিজেপির কঠোর পরিশ্রমকে মোটেই কৃতিত্ব দিচ্ছে না শাসক। বরং খানিক নিজেরই নাক কেটে যাত্রাভঙ্গের চেষ্টা হচ্ছে। তৃণমূলের গোষ্ঠীকোন্দলকে দুষছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের ভোটেই বিজেপি পুষ্ট হচ্ছে বলে তাঁর বিশ্লেষণ। তবে বিজেপি মাথা ব্যথার কারণ হলেও, তা আস্ত তৃণমূল দলের ঘুম কেড়ে নেওয়ার মতোও না। প্রমাণ করল পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ফল। সবটা প্রকাশ্যে আসেনি, তবে যতটা জানা যাচ্ছে, গ্রাম পঞ্চায়েত দখল করতে পারলেও পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদের তৃণমূলেরই রবরবা। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ৭০টি আসনের মধ্যে ৫৬ টিই পেয়েছে তৃণমূল। বিজেপি পেয়েছে মোটে ১৪টি আসন। সিপিএম বা কংগ্রেস এখনও পর্যন্ত কোনও জেলা পরিষদ আসন পায়নি।

নন্দীগ্রামের হারানো জমি ফিরে পেতে কম চেষ্টা করেনি তৃণমূল, আর শুভেন্দুও আপ্রাণ চেষ্টা করেছেন বিজেপির এই সম্ভাব্য শক্ত ঘাঁটিতে যেন কোনওভাবেই দাঁতও না ফোটাতে পারে তৃণমূল। ক্রমাগত নিজের গুরুত্ব প্রমাণ করে যেতে হয়েছে শুভেন্দু অধিকারীকে। বাংলার ক্ষেত্রের বিজেপির মধ্যে বাকি নেতাদের থেকে তিনি যে কোথায় আলাদা তা প্রতি পদে প্রমাণ করতে হয়েছে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান সর্ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বুথে প্রার্থী দিতে পারেনি বিজেপি। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের এলাকায় মাত্র একটি পঞ্চায়েতে জিতেছেন। দুই দলীয় ‘প্রতিদ্বন্দ্বী’র থেকে ঢের এগিয়ে আছেন শুভেন্দু। তবে এগনোর সীমা তৃণমূলের ধারে কাছে না।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বেশ কিছু এলাকা সংখ্যালঘু অধ্যুষিত। সেখানে কিন্তু বিজেপির ফল ভালো না। মাঝেসাঝেই তৃণমূলনেত্রীকে 'ফুফা', 'খালা', বেগম বলে ডাক দেন শুভেন্দু। বুঝিয়ে দেন নেত্রী আসলে 'কাদের লোক'! রাজনীতিতে এই মেরুকরণ সারারাজ্যের একটা বড় অংশই ভালোভাবে নেয়নি, নেয় না। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ভেকুটিয়া, হরিপুর ও নন্দীগ্রামে দুর্দান্ত ফল করে বিজেপি। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়াল ১, ২ এবং খোদামবাড়ি ২ নম্বর পঞ্চায়েত বিজেপির দখলে চলে আসে। বয়াল ১-এর মোট ১৩টি আসনের মধ্যে বিজেপি ৮টি আসন জেতে, তৃণমূল জেতে ৫টি। বয়াল ২-এর ১৬টির মধ্যে ৯টিই দখক করে বিজেপি। খোদামবাড়ি ২-এর মোট ১৭টি আসনের মধ্যে ১২ টিই ছিনিয়ে নেয় বিজেপি। শুভেন্দু অধিকারীর নিজের ভোটকেন্দ্র নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের নন্দনায়কবাড়ে। সেখানে ৭৭ নম্বর বুথে জিতে যান বিজেপি প্রার্থী রুম্পা দাস। কিন্তু জেলা পরিষদ দখলের লড়াইতে এখনও পোক্ত হলেন না শুভেন্দু।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।