সোনা এল ঘরে! আঘাত নিয়েও কীভাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন হলেন নীরজ চোপড়া?

Neeraj Chopra World Athletics Championship 2023: গত বারের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন নীরজ।

inscript
২ মিনিট
সোনা এল ঘরে! আঘাত নিয়েও কীভাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন হলেন নীরজ চোপড়া?

কোনও ভারতীয়ই গতকাল অবধি রেকর্ড গড়তে পারেননি। তবে কখন চাকা কোনদিকে এগিয়ে যায় সময় সেই ভবিষ্যৎ আগাম বলতে পারে না। গতকাল অবধি যা ছিল অধরা, তাই এখন হয়ে উঠেছে সোনা! ভারতে ফের সোনা এনেছেন নীরজ চোপড়া। অলিম্পিক্সে সোনা জিতেছিলেন দেশের হয়ে। এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও নিজের বিভাগে শ্রেষ্ঠ নীরজ! এই প্রথম কোনও ভারতীয় এই বিভাগে সোনা জিতলেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। আবার ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ প্রথম থ্রো-তে ফাউল করলেও, দ্বিতীয় থ্রো-তেই সোনালি লক্ষ্যভেদ! ৮৮.১৭ মিটার দূরত্ব অতিক্রম করেছেন নীরজ। ৮৭.৮২ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে রুপো জিতেছেন পাকিস্তানের আর্শাদ নাদিম।

অলিম্পিক্সের সময়ও নিজের দ্বিতীয় থ্রোয়েই ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতেছিলেন নীরজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও তাই-ই করলেন। যোগ্যতাঅর্জন পর্বে পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমই নীরজের সব থেকে কাছাকাছি দূরত্ব স্পর্শ করেছিলেন, ৮৬.৭৯ মিটার। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজের তৃতীয় থ্রো-তে নীরজ ৮৬.৩২ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। চতুর্থ প্রচেষ্টায় ৮৪.৬৪ ও পঞ্চম প্রচেষ্টায় ৮৭.৭৩ মিটার দূরত্ব অতিক্রম করেন। শেষ চেষ্টায় ৮৩.৯৮ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি।

গত বারের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন নীরজ। অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত পাকিস্তানের মধ্যে কঠিন লড়াই হবে, আশা ছিল ক্রীড়াবিদদের। নীরজকে ঘিরে আশা তো ছিলই। বিশ্ব চ্যাম্পয়িনশিপের যোগ্যতা অর্জন পর্বে ৮৮.৭৭ মিটার জ্যাভলিন থ্রো করেন নীরজ। প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণের ছাড়পত্রও মিলে যায় এই থ্রোয়ের পরেই। আসন্ন অলিম্পিক্সে অংশগ্রহণের যোগ্যতা অর্জনে ন্যূনতম ৮৫.৫ মিটার জ্যাভলিন থ্রো করার প্রয়োজন ছিল। সেই সীমা যে নস্যিমাত্র, প্রমাণ করে দেন নীরজ।

The moment Neeraj Chopra created history and became the first Indian to win Gold at World Athletics Championships.

Neeraj is India's pride...!! 🇮🇳

— Mufaddal Vohra (@mufaddal_vohra)

অভিনব বিন্দ্রার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিক্স ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নীরজ। ২০১৮ সালে এশিয়ান গেমসের স্বর্ণ পদক, কমনওয়েলথ গেমসের স্বর্ণ পদক, ২০২২ সালে ডায়মন্ড লিগের খেতাব, ২০১৭ সালে এশিয়ান চ্যাম্পিয়শিপে স্বর্ণ পদক, ২০১৬ সালে সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ের পর, এতকালের অধরা বিশ্ব চ্যাম্পিয়শিপেও সোনা জিতে নিলেন নীরজ।

ফাইনালে আর্শাদ নাদিমের পাশাপাশি খুব নিকট প্রতিদ্বন্দ্বী ছিলেন চেক প্রজাতন্ত্রের জ্যাকব ভালডেচ। টোকিও অলিম্পিক্সে তিনি রুপো জিতেছিলেন। তবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জার্মানির জুলিয়ান ওয়েবার তাঁর তৃতীয়বারের চেষ্টায় ৮৫.৭৯ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়েন। তিনি ব্রোঞ্জ জেতেন। ভারতেরই কিশোর জেনা ৮৪.৭৭ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন।

অলিম্পিক চ্যাম্পিয়নের পর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রসদ লুকিয়েছিল নীরজের পরিশ্রম, ধৈর্য এবং কঠোর অনুশীলনেই। নীরজ বলছেন, প্রথম থ্রো-টা এত খারাপ হবে ভাবেননি। ভেবেছিলেন অনেকটা দূরত্ব অতিক্রম করবেন কিন্তু সেই প্রচেষ্টায় কিছু প্রযুক্তিগত সমস্যা ছিল। প্রথম থ্রো খারাপ হওয়াতে স্বাভাবিকভাবেই একটু চাপ বাড়ে। কুঁচকিতে আঘাতও রয়েছে নীরজের, এই মরসুমে অনেক খেলাতেই যে কারণে অংশ নিতে পারেননি তিনি। সেই চোটও ভাবাচ্ছিল বেশ। সতর্ক হলেন নীরজ, গতি তুললেন চরমে এবং দ্বিতীয়বারেই সোনা!

লিখেছেন
inscript
inscript
19 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

প্রেমিকাও ক্রীড়াঙ্গনের মানুষ, পাঁচ বছরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন পিঙ্কি প্রামাণিক

Pinky Pramanik: পডকাস্টে নিজের প্রেমজীবন নিয়ে কোনো রাখঢাক রাখেননি পিঙ্কি। জীবনের বর্তমান অধ্যায়ে ভালোবাসার উপস্থিতি স্বীকার করে তিনি জানিয়েছেন, প্রায় পাঁচ বছর ধরে তিনি এক নারীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁর এই জীবনসঙ্গীও ক্রীড়াঙ্গনেরই মানুষ, অর্থাৎ ‘মাঠের মানুষ’।

আমাকে দেখে লোকে জীবনের কঠিন সময়ে যেন মোটিভেশন পায়: পিঙ্কি প্রামাণিক

Pinki Pramanik Interview: তাঁর লিঙ্গ পরিচয় নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে একটা সময়। সেই অন্ধকারের দিন কাটিয়ে তিনি ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। তাঁর জীবনেও সম্পর্ক আছে। ইচ্ছা আছে সঙ্গিনীর সঙ্গে সংসার পাতার। আর স্বপ্ন আছে নিজের অ্যাকাডেমি গড়ে অ্যাথলিট তৈরির। ইনস্ক্রিপ্টের পডকাস্ট ‘অনিন্দ্য এবং’-এ এমনটাই বললেন পিঙ্কি প্রামাণিক।

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।