মাত্র ১০০ গ্রাম ওজন বেশি! এক রাতেই কীভাবে অলিম্পিক বক্সিংয়ে অযোগ্য হলেন ভিনেশ?

Vinesh Phogat disqualified: যেহেতু ভিনেশকে অযোগ্য ঘোষণা করা হয়েছে তাই ৫০ কেজি বিভাগে একটি স্বর্ণপদক এবং দু'টি ব্রোঞ্জ পদক দেওয়া হবে।

inscript
৩ মিনিট
মাত্র ১০০ গ্রাম ওজন বেশি! এক রাতেই কীভাবে অলিম্পিক বক্সিংয়ে অযোগ্য হলেন ভিনেশ?

সারা দেশ তাকিয়েছিল তাঁর দিকে! অলিম্পিকের ইতিহাসে এই প্রথম কোনও ভারতীয় মহিলা কুস্তিগীর ফাইনালে উঠেছিলেন। জিতলেই সোনা ছিল নিশ্চিত। হেরে গেলে অন্তত রুপো! সেই ভিনেশ ফোগাট প্রতিযোগিতা থেকেই ছিটকে গেলেন। মাত্র ১০০ গ্রামের জন্য! মাত্র ১০০ গ্রাম ওজন বেশি ছিল তাঁর। বুধবার সকালেই ৫০ কেজির ফাইনাল ইভেন্টে ওজনের মাপকাঠিতে অযোগ্য প্রমাণিত হওয়াতে প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন তিনি। বুধবার সন্ধ্যায় ফাইনালে ভিনেশের লড়াই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সারাহ হিল্ডারব্র্যান্ডের সঙ্গে। কিন্তু তীরে এসে ডুবল তরী।

ওজন যদি বেশিই থাকে তাহলে আগের প্রতিযোগিতাগুলিতে কীভাবে খেললেন তিনি? নিয়ম অনুসারে, কুস্তিগীরদের দুইবার ওজন দেখাতে হয়। প্রাথমিক রাউন্ডের সকালে এবং ফাইনাল রাউন্ডের সকালে। মঙ্গলবার সকালেও ভিনেশের ওজন ৫০ কেজি ওজনের অনুমোদিত সীমার মধ্যেই ছিল। তাহলে ২৪ ঘণ্টার মধ্যে ওজন বেড়ে গেল কীভাবে? ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিলই। রাতারাতি প্রায় ২ কেজি কমাতে হয়েছিল তাঁকে। মঙ্গলবার সন্ধ্যায় সেমিফাইনালের পর দেখা যায় স্কিপিং করছেন তিনি। সারা রাত ধরেই ব্যায়াম করেছেন ভিনেশ কিন্তু শেষরক্ষা হয়নি। বুধবার সকালে দেখা যায় তাঁর ওজন ১০০ গ্রাম বেশি।

ভিনেশ ফোগাট কি আগে ৫০ কেজির মধ্যেই ছিলেন?

গত ৭ অগাস্ট, মঙ্গলবার তিনটি ম্যাচে জেতান ভিনেশ। ২৯ বছরের ভিনেশ ৫০ কেজির ওজন বিভাগের মধ্যেই ছিলেন। প্রথম রাউন্ডে টোকিও অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ী জাপানের ইউই সুসাকিকেও হারান তিনি। ভিনেশ কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের প্রাক্তন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ওকসানা লিভাচকে এবং সেমিফাইনালে কিউবার প্যান আমেরিকান গেমস চ্যাম্পিয়ন ইউসনেলিস গুজম্যানকে হারান।

  • আপনার জন্য আরও কিছু লেখা
একশো কোটির স্বপ্নভঙ্গ! ট্র্যাজেডির অন্য নাম বিনেশ ফোগট

Paris Olympics 2024 Vinesh Phogat: মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৫০ কেজি ইভেন্ট থেকে বুধবার ছিটকে গিয়েছেন ভারতীয় এই রেসলার। ৫০ কেজির থেকে মাত্র একশো গ্রাম ওজন বেশি থাকায় সাসপেন্ড করা হয় তাঁকে।

গত বছর থেকেই ভিনেশ ফোগাট শুধু তাঁর কেরিয়ারের জন্য নয়, জীবনের জন্যও যুদ্ধ করেছেন। ভারতের রেসলিং ফেডারেশনের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে মহিলাদের যৌন হেনস্থার প্রতিবাদে যে ভারতীয় কুস্তিগীররা লড়ছিলেন, ভিনেশ ছিলেন তাঁদের সামনের সারির মুখ। হেনস্থাও করা হয় তাঁকে। হাঁটুর অস্ত্রোপচারের কারণে এশিয়া গেমসে খেলতে পারেননি তিনি। তারপর ছন্দে ফিরেই হয়ে ওঠেন ভারতের উজ্জ্বলতম মুখ।

অলিম্পিকে সুযোগ পেতে তাঁকে তাঁর ওজন কমিয়ে ৫০ কেজি করতে হয়েছিল। শেষ দু'টি অলিম্পিকে কিন্তু ৫৩ কেজির বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভিনেশ। যেহেতু অন্তিম পাঙ্গল এই বিভাগে যোগ্যতা অর্জন করেন, তাই ভিনেশকে তাঁর ওজন কমিয়ে ৫০ কেজি করতে হয়। একদিনে তিনটি ম্যাচ খেলেন ভিনেশ। শক্তি ফেরাতে তাঁকে অবশ্যই ইলেক্ট্রোলাইট এবং অন্যান্য পরিপূরক খেতে হয়েছে যার ফলে ওজন সামান্য বেড়ে যেতে পারে।

ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের নিয়মের বইয়ের ১১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোনও ক্রীড়াবিদ যদি ওজন কমাতে না পারেন তাহলে তাঁকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হবে। তিনি কোনও র‍্যাঙ্কও পাবেন না। অর্থাৎ জিতেও রুপো পাবেন না ভিনেশ! যেহেতু তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে তাই ৫০ কেজি বিভাগে একটি স্বর্ণপদক এবং দু'টি ব্রোঞ্জ পদক দেওয়া হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নেই স্পেশাল চশমা, পকেটে হাত ভরেই যেভাবে অলিম্পিকে রুপো জিতলেন ৫১-র যুবক

Yusuf Dikec Paris Olympics 2024: যেন রোজ এভাবেই পিস্তলের সঙ্গে সখ্য করেন। পকেটে হাত, লক্ষ্য স্থির, মুখে চোখে উত্তেজনার ছাপও নেই। সোজা লক্ষ্যভেদ!

বক্সিংয়ে ওজন মাপার নিয়মগুলি কী কী?

ওজন মাপার সময়: কুস্তিগীরদের অবশ্যই তাদের প্রতিযোগিতার আগের দিনে ওজন করতে হবে, সাধারণত বিকেল বা সন্ধ্যাবেলা এই ওজন করা হয়। একাধিক দিন ধরে চলা ইভেন্টের ক্ষেত্রে কুস্তিগীরদের অবশ্যই প্রতিযোগিতার প্রতিটি দিন ওজন মাপতে হবে।

ওজন বিভাগ: কুস্তিগীরদের তাদের নির্দিষ্ট ওজন বিভাগের মধ্যেই ওজন রাখতে হবে। অর্থাৎ তারা যে বিভাগে প্রতিযোগিতায় নামতে চলেছেন, সেই বিভাগের জন্য নির্ধারিত ওজনের সঠিক সীমা পূরণ করতেই হবে।

পোশাক: কুস্তিগীরদের শুধুমাত্র তাদের প্রতিযোগিতার জন্য অনুমোদিত অন্তর্বাস (অধিকাংশ ক্ষেত্রেই একটিই পোশাক) পরতে হবে। সঠিক ওজন রাখতে কোনও অতিরিক্ত পোশাক বা আনুষাঙ্গিক কিছুই পরার নিয়ম নেই।

শারীরিক পরীক্ষা: ওজন করার পর, কুস্তিগীররা প্রতিযোগিতার জন্য 'ফিট' কিনা তা নিশ্চিত করার জন্য একটি মেডিকেল পরীক্ষা করা হবে। প্রতিযোগিতায় কুস্তিগীরদের কর্মক্ষমতা বা নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে এমন কোনও সম্ভাব্য স্বাস্থ্যসংক্রান্ত ঝুঁকি বা অবস্থার মূল্যায়ন হয় এই পরীক্ষায়।

নিয়ম অনুযায়ী, প্রথম দিনে যদি একজন ক্রীড়াবিদ আহত হন, তবে তাঁর আর দ্বিতীয়বার ওজন হবে না। সেক্ষেত্রে তাঁর আগের ফলাফলই বজায় থাকবে। সেক্ষেত্রে ওজন বাড়তে পারে বুঝেও কেন ভিনেশকে আহত বা অন্য কিছু বলে প্রতিযোগিতা থেকে সরানো হলো না? তা অন্তত নিজের অর্জন করা রুপো তিনি জয় করতেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।