ব্রেনের মধ্যে ছোট্ট চিপ, তাতেই ধরা পড়বে শারীরিক গতিবিধি, এলন মাস্কের আবিষ্কার তাক লাগাবেই

Elon Musk : মস্তিষ্কে বিশেষ চিপ বসানোর কাজ করছে তাঁর সংস্থা নিউরালিঙ্ক

Kankana Mukherjee
২ মিনিট
ব্রেনের মধ্যে ছোট্ট চিপ, তাতেই ধরা পড়বে শারীরিক গতিবিধি, এলন মাস্কের আবিষ্কার তাক লাগাবেই

কখনও রকেটে ভর করে মহাকাশ পাড়ি, কখনও বৈদ্যুতিক গাড়ি নিয়ে দুনিয়া কাঁপানো বিপ্লব কখনও সবার জনপ্রিয় সোশ্যাল মাধ্যম ট্যুইটার ক্রয়, একের পর এক ঘটনায় বারবার শিরোনামে এসেছেন যে মার্কিন ব্যক্তি তিনি হলেন এলন মাস্ক। দুনিয়ময় রাজ করতে চেয়েছেন তিনি। বিজ্ঞানে ভর করে একাধিকবার সম্ভব করেছেন অসম্ভবকে। এখানেই শেষ নয়, মাটি ফুঁড়ে ভরে দিয়েছেন টানেল। আর তার সাহায্যে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনার কাজও প্রায় শেষ করে ফেলেছেন মার্কিন ধনকুবের।

সম্প্রতি আরও একটি ঘটনা ঘিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এলন মাস্ক। মানুষের মাথার ভিতরে অধিকার কায়েম করতে এবার উদ্যত তিনি। জানিয়েছেন, মানুষের খুলির ভিতরে মস্তিষ্কে বিশেষ চিপ বসানোর কাজ করছে তাঁর সংস্থা নিউরালিঙ্ক। অর্থাৎ শরীরের গতিবিধি এমনকী মস্তিষ্কের গতিবিধির ওপরেও নজরদারি রাখতেই এই প্রচেষ্টা। চিপ থাকবে মাথার ভিতরে আর অপারেটিং সিস্টেম থাকবে বাইরে। ভাবা যায়, কম্পিউটারের সঙ্গে সরাসরি সংযোগ থাকবে মানুষের মাথার। শুনতে খানিকটা অবাক লাগলেও বিজ্ঞানে কী না হয়! আর তার পিঠে চেপে গল্প কে সত্যি করাও এমন কিছু নয়! এলন নিজেই ঘোষণা করেছেন, আগামী ৬ মাসের মধ্যে এই অসম্ভবকে বাস্তবায়িত করতে চলেছেন তিনি। প্রযুক্তি ব্যবহার করেই যে মানুষ আরও শক্তিশালী হয়ে উঠবে এমনটাও দাবি করেছেন তিনি।

কিন্তু এই চিপ নিয়ে বিতর্কেরও শেষ ছিল না প্রথম থেকেই। মানুষের ব্রেনের মধ্যে এটা চালনা করার আগে ট্রায়ালের জন্য ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে এই ডিভাইসের পরীক্ষার জন্য আনা হয় ২২৩টি বাঁদর। তাদের ওপর ব্যবহার করা হয় চিপ। কিন্তু শুরুতেই মারা যায় ১৫ টি বাঁদর। তার জেরেই বিতর্কের মুখে পড়তে হয় এই ডিভাইসকে। পাশাপাশি নিউরালিঙ্ক সংস্থার ওপরও জারি করা হয় সাময়িক নিষেধাজ্ঞা।

কিন্তু দমার পাত্র নন এলন। তাই কাজ চালিয়ে যান তিনি। সম্প্রতি তিনি দাবি করেন, বাজারে আসতে চলেছে অত্যাধুনিক এই চিপটি। পাশাপাশি এও জানান, এই চিপ কার্যকর করা গেলে শারীরিক কাজ আরও দ্রুত করতে পারবে মানুষ। শুধু তাই নয়, আগামীদিনে প্রযুক্তি আরও উন্নত হলে এই চিপের মাধ্যমেই অন্য শরীরের নানা কিছু বাইরে থেকে নিয়ন্ত্রণ ও করা যাবে বলে দাবি করেছেন ট্যুইটারের সর্বময় কর্তা। মানুষের মধ্যে এই অসম্ভব নিয়ে সন্দেহ পুরোপুরি না কাটলেও আশার আলো দেখছেন অনেকেই। অনেকেই মনে করছেন এই প্রযুক্তির হাত ধরে ঘুরে দাঁড়াবে গোটা মানব সভ্যতার ইতিহাস।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।